ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
| ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ Dhaka Residential Model College (DRMC) |
|
| DRMC logo.jpg | |
|
Strive for Excellence
|
|
| অবস্থান | |
|---|---|
| মোহাম্মদপুর, ঢাকা বাংলাদেশ |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| প্রকার | স্বায়ত্বশাশিত |
| প্রতিষ্ঠাকাল | ১৯৬০ সালে |
| শ্রেণী | শ্রেণী ৩-১২ |
| প্রধান শিক্ষক | কর্ণেল (অবঃ) মো. কামরুজ্জামান খান |
| কর্মচারী | ১৬২(১ম শ্রেণী-০৩,২য় শ্রেণী-০৩,৩য় শ্রেণী-৩০,৪ শ্রেণী-১৩২) |
| ছাত্রসংখ্যা | ৪২০০ জন (প্রায়)। |
| ক্যাম্পাসের আকার | ৫০ একর |
| ওয়েবসাইট | www.drmc-bd.org |
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ইংরেজি ভাষায়: Dhaka Residential Model College (DRMC)) বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি সরকারি স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগেই শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বাংলাদেশের অন্যতম খ্যতনামা কলেজ।[১][২][৩] এই প্রতিষ্ঠানে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের অন্যতম বড় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।[৪] এই কলেজ উল্লেখযোগ্য সংখ্যক খ্যাতিমান ব্যক্তির জন্ম দিয়েছে।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রতিষ্ঠা ও বর্তমান অবস্থা
১৯৬০ সালে তদানীন্তন পাকিস্থান সরকার ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের অনুরূপ বিদ্যালয় হিসেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল স্থাপনের কাজ শুরু করেন। শেরে বাংলা নগরের পাশের মিরপুর রোডের উপর এক মনোরম পরিবেশে ৫০ একর জমির উপর এর স্থান নির্বাচন করা হয়। বিদ্যালয়ের ইমারত, খেলার মাঠ, ছাত্রদের হাউস (হোস্টেল), প্রশাসনিক ভবন, শিশু পারক, জিম্নেশিয়াম, মসজিদ, সুইমিংপুল, মিলনায়তন এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও বিভিন্ন পদের কর্মচারিদের বাসস্থান ইত্যাদি তৈরির কাজ পর্যায়ক্রমে হাতে নেয়া হয়। ১৯৬২ সালে কেন্দ্রিয় সরকার প্রাদেশিক সরকারের নিকট বিদ্যালয়ের দায়িত্বভার হস্থান্তর করেন। বিদ্যালয় পরিচালনার জন্য প্রাদেশিক সরকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোর্ড অব গভর্নর নিযুক্ত করেন এবং বিদ্যালয়টিকে স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা দান করেন। ১৯৬৭ সালে কেন্দ্রীয় সরকার পুনরায় বিদ্যালয়টির দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু এর স্বয়ত্তশাসিত মর্যাদা অক্ষুন্ন রাখা হয়। এ সময় এ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। স্বাধিনতা অর্জনের পর ১৯৭২ সালে শিক্ষা সচিবকে পদাধিকার বলে চেয়ারম্যান নিজুক্ত করে এ প্রতিষ্ঠানের 'বোর্ড অব গভ্ররণ্রস' গঠন করা হয়। প্রতিষ্ঠানের 'বোর্ড অব গভ্ররণ্রস' এর কাঠামো নিম্নরূপঃ
- চেয়ারম্যানঃ সচিব, শিক্ষা মণ্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- সদস্যঃ যুগ্ম সচিব, সংস্থাপন মণত্রণালয়
- সদস্যঃ মহাপরিচালক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর
- সদস্যঃ চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা
- সদস্যঃ যুগ্ম সচিব (প্রশাসন), অর্থ মণত্রণালয
- সদস্যঃ অভিভাবক প্রতিনিধি-২ জন
- সদস্যঃ শিক্ষক প্রতিনিধি-২ জন
- সদস্য-সচিবঃ অধ্যক্ষ
রাজধানী ঢাকা শহরের ক্রমোবর্ধ্মান ভরতি সংকট নিরসনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ একটি স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান। তা সত্তেও দ্বিতীয় শিফ্ট চালু করার মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতির প্রতি তার কর্তব্যের হাত প্রসারিত করেছে। ১৯৯৩ সালের মারচ মাসে মাননীয় শিক্ষা মণত্রী ও শিক্ষা সচিবের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই শিফ্ট চালু হয়েছে।
[সম্পাদনা] হাউস
এ আবাসিক প্রতিষ্ঠানে ছাত্রদের বসবাসের জন্য সর্বাধুনিক ছয়টি (ছোটদের জন্য ২টি এবং বড়দের জন্য ৪টি) পুর্ণাঞ্গ ছাত্রাবাস রয়েছে। এগুলো হলঃ
- জয়নুল আবেদীন হাউস
- কুদরত-ই-খুদা হাউস
- ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ হাউস
- লালন শাহ্ হাউস
- নজরুল ইসলাম হাউস
- ফজলুল হক হাউস
[সম্পাদনা] শৃংখলা
কলেগের শান্তি ও শ্রংখলা বজায় রাখা পবিত্র দায়িত্ব ও কর্তব্য মনে করা হয়। এ কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শিক্ষাঞ্গ্নের পবিত্রতা বরাবরই রক্ষিত হয়ে আসছে।
[সম্পাদনা] শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা] পাঠ্যক্রম
এ কলেজে ৩য় থেকে ১২শ শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষার্জনের সুযোগ রয়েছে।
[সম্পাদনা] পাঠদান পদ্ধতি
এ কলেজে ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে-কলমে যত্নসহকারে পাঠদান করা হয়। পর্বশেষ পরীক্ষা ছাড়াও প্রতি পর্বে দু'টি করে শ্রেণী-পরীক্ষা গ্রহণ করা হয়। প্রাইমারি ও জুনিয়্র ব্রিত্তি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রদেরকে সুপরিকল্পিতভাবে প্রস্ততি গ্রহণে সহায়তা করা হয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষব্রন্দ শ্রেণী শিক্ষকের মাধ্যমে ছাত্রদের পাঠন্নতি নিয়মিতভাবে ম্নিটরিং করেন।
[সম্পাদনা] ফলাফল
প্রতিষ্ঠাকালীন সময় হতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্তপূর্ণ ফলাফল করছে এবং সেরা স্কুল-কলেজের মধ্যে অবস্থান করছে।[৫][৬] ২০০৮ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এইচ.এস.সি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ত প্রদর্শনের জন্য এই কলেজটিকে পুরস্কৃত করেছে।[৭] ২০০৫ হতে ২০০৯ পর্যন্ত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এইস.এস.সি পরীক্ষার ফলাফল নিম্নরূপঃ
| শিক্ষাবর্ষ | ছাত্রসংখ্যা | উত্তীর্ণ ছাত্র | পাসের শতকরা হার | জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা | ঢাকা শিক্ষা বোর্ডে অবস্থান | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|---|
| ২০০৫ | ২৯০ | ২৮৮ | ৯৯.৩% | ১৩১ | ৮ম | [৮][৯][১০] |
| ২০০৬ | ৩১১ | ৩১০ | ৯৯.৭% | ১৯০ | ৬ষ্ঠ | [১১] |
| ২০০৭ | ৩০৯ | ৩০৮ | ৯৯.৬৭% | ১৭৮ | ৬ষ্ঠ | [১২][১৩][১৪] |
| ২০০৮ | ৩১৩ | ৩১৩ | ১০০% | ২৬৯ | ৮ম | [১৫][১৬] |
| ২০০৯ | ৩১৭ | ৩১৬ | ৯৯.৬৮% | ২৬৮ | ১০ম | [১৭][১৮][১৯] |
২০০৬ হতে ২০০৯ সাল পর্যন্ত এইচ.এস.সি পরীক্ষায় এ কলেজের ফলাফল নিম্নরূপঃ
| শিক্ষাবর্ষ | ছাত্রসংখ্যা | উত্তীর্ণ ছাত্রসংখ্যা | পাসের শতকরা হার | জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রসংখ্যা | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|
| ২০০৫ | ৪১০ | ৪০৯ | ৯৯.৭৫% | ১৩১ | [২০] |
| ২০০৬ | ৪৮১ | ৪৭৮ | ৯৯.৩৭% | ১৩৪ | [২০] |
| ২০০৭ | ৪৩৬ | ৪৩০ | ৯৮.৬২% | ১৯৩ | [২০] |
| ২০০৮ | ৪৩৬ | ৪৩৪ | ৯৯.৫৪% | ২৩২ | [২০] |
| ২০০৯ | ৪৬০ | ৪৫৭ | ৯৯.৩৫% | ২১৭ | [২০] |
[সম্পাদনা] সহ পাঠ্যক্রম ব্যবস্থা
এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে দৈহিক ও মানসিক সুসমন্বিত উৎকর্ষ সাধনের লক্ষ্যে সহ-পাঠ্যক্রম কর্মসূচির ব্যবস্থা করা হয়। এখানে আবাসিক ছাত্রদের জন্য প্রাতঃকালীন শরীর-চর্চা ও বৈকালিক খেলাধুলা বাধ্যতামূলক। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল নিয়মিত খেলা হয়। এছারা আন্তঃকক্ষ খেলাধুলা ও প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত করার লক্ষ্যে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয়। এতে হামদ-নাত, ক্বিরাত, বক্তৃতা, বিতর্ক, আবৃতি, অভিনয়, কৌতুক, ছড়াগান, গল্প বলা, নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, চিত্রাংকন ইত্যাদি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। ডাক টিকেট সংগ্রহ, চিত্রাংকন, ছবি তোলা, বাগান করা, মাটির কাজ, সঙ্গীত চর্চা, স্কাউটিং, নাট্যচর্চা, বিজ্ঞান ক্লাব, ব্যাণ্ড শিক্ষা, জুনিয়্র ক্যাডেট কোর প্রভৃ কার্যক্রমও এর আওতাভুক্ত। এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।[২১][২২][২৩][২৪]
[সম্পাদনা] প্রাক্তন ছাত্র
নিম্নে কিছু খ্যাতিমান মানুষের উল্লখ করা হল যারা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রঃ
- শেখ জামাল; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ জামাল।[২৫] শেখ জামাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন শহীদ মুক্তিযোদ্ধা।[২৬]
- তারেক রহমান, বি.এন.পির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র।[২৭][২৮]
- শমসের মুবিন চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব।[২৯][৩০]
- আবদুন নুর তুষার; গণমাধ্যম ব্যক্তিত্ত, উপস্থাপক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা।[৩১][৩২]
- ড. নিজামউদ্দিন চৌধুরী; বিশিষ্ঠ স্থপতি।[৩৩]
[সম্পাদনা] চিকিৎসা ব্যবস্থা
ছাত্রদের চিকিৎসার জন্য কলেজ প্রাঞ্গ্নে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে। দুইজন অভিজ্ঞ এম.বি.বি.এস (শিশু বিশেষজ্ঞ) ডাক্তার এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট ছাত্রদের প্রদানের জন্য সর্ব্দা নিয়োজিত আছেন। সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় টিকা দান ব্যবস্থা ইত্যাদি এখানেই সম্পন্ন করা হয়।
[সম্পাদনা] গ্রন্থাগার
কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্র-পত্রিকা ছারাও প্রায় বিশ হাজার বই আছে। গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ City colleges celebrate autumn. প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/2004/10/16/d41016140491.htm। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৫-০২.
- ↑ 6 thousand city students unlikely to get admission. প্রকাশক: দৈনিক ইত্তেফাক. http://nation.ittefaq.com/issues/2009/05/30/news0603.htm। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৫-০২.
- ↑ About 900 colleges fail to meet enrolment requirement for years. প্রকাশক: The Daily New Age. http://www.newagebd.com/2007/jun/13/nat.html। সংগৃহীত হয়েছে: 2009-05-02.
- ↑ Dhaka Residential Model College. প্রকাশক: Banglapedia. http://www.banglapedia.org/httpdocs/HT/D_0168.HTM। সংগৃহীত হয়েছে: 2009-06-01.
- ↑ DRMC ranking
- ↑ 6 thousand city students unlikely to get admission. প্রকাশক: দৈনিক ইত্তেফাক. http://nation.ittefaq.com/issues/2009/05/30/news0603.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ "Govt to make polls acceptable to all parties". দ্য ডেইলি স্টার. ২০০৮-১১-০৫. http://www.thedailystar.net/story.php?nid=61954। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-২৮. "The seven institutes awarded at the event are the Notre Dame College, Rajuk Uttara Model College, Dhaka Residential Model College..."
- ↑ Dhaka's top 10 schools. প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/2005/07/10/d50710012720.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Top ten schools in DB. প্রকাশক: News Form Bangladesh. http://www.bangladesh-web.com/view.php?hidRecord=51705। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-০২.
- ↑ 54% pass in Bangla school final exams. প্রকাশক: Gulf-Times. http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=43978&version=1&template_id=44&parent_id=24। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-০২.
- ↑ The best schools in each board. প্রকাশক: New Age. http://www.newagebd.com/2006/jun/23/front.html। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Dhaka Board's top ten schools with GPA-5 holders.. প্রকাশক: Access My Library. http://www.accessmylibrary.com/.../summary_0286-4319579_ITM। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Top ten institutions. প্রকাশক: দৈনিক ইত্তেফাক. http://nation.ittefaq.com/artman/publish/article_36769.shtml। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Viqarunnisa, Ideal, Monipur school on top. প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/2007/06/13/d70613011711.htm। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-০২.
- ↑ Ideal, VN, Monipur top 3 schools. প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/story.php?nid=43064/। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-০২.
- ↑ 72.18 pc pass SSC exams. প্রকাশক: দৈনিক ইত্তেফাক. http://nation.ittefaq.com/issues/2008/06/27/all0433.htm। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-০২.
- ↑ Viqarunnisa, Ideal, Monipur on top. প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=90041/। সংগৃহীত হয়েছে: ২০০৯-০৯-০২.
- ↑ The Daily Ittefaq, DRMC ranking in 2009
- ↑ The Daily Independent, DRMC ranking in 2009
- ↑ ২০.০ ২০.১ ২০.২ ২০.৩ ২০.৪ DRMC Prospectus. প্রকাশক: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ. http://www.drmc-edu.com/RMC%20Regulation-2010.doc। সংগৃহীত হয়েছে: 2009-12-07.
- ↑ Viqarunnisa Noon Science Fair. প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/campus/2008/04/04/feature_viqarunnisa.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ What is Mondialogo Day? (Subtitle:Participating Schools). প্রকাশক: দ্য ডেইলি স্টার. http://www.thedailystar.net/campus/2007/07/05/feature_day.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ Food crisis one of the biggest challenges of the century. প্রকাশক: দৈনিক ইত্তেফাক. http://nation.ittefaq.com/issues/2009/06/08/all0235.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ ESSAY CONTEST. প্রকাশক: APSSSSNET. http://skn.ac.th/apsssnet/rushsap/essay.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ "Businessmen to grab sports". The Daily Star. 2009-09-30. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=107615। সংগৃহীত হয়েছে: 2009-09-30. "Dhanmondi Club, now a limited company, has been named after Sheikh Jamal, Prime Minister Sheikh Hasina's slain brother..."
- ↑ Sheikh Jamal. প্রকাশক: Bangladesh Awami League. http://www.albd.org/bangabandhu/August15Show.pps। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ A PROBE Report:Developing a friendship. প্রকাশক: PROBE News Magazine. http://www.probenewsmagazine.com/index.php?index=2&contentId=2375। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Profile of Tareq Rahman. প্রকাশক: Tareq Rahman. http://www.tariquerahman.net/index.php/profile। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Shamsher M. Chowdhury, BB. প্রকাশক: Ministry of Foreign Affairs (Bangladesh). http://www.mofa.gov.bd/index.php?option=com_content&task=view&id=530&Itemid=1। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ Introducing Shamsher M. Chowdhury. প্রকাশক: Du Plain International Speakers Bureau. http://157794.brightwebsite.com/shamsher_chowdhury/। সংগৃহীত হয়েছে: 2009-09-30.
- ↑ United to end child hunger across the world. প্রকাশক: The Bangladesh Today. http://www.thebangladeshtoday.com/archive/June%2009/8-6-2009.htm। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Debate Fest in RUMC, Abdun Nur Tushar, president of Bangladesh Debate Federation (BDF)
- ↑ Scholarships distributed. প্রকাশক: Daily Star. http://www.thedailystar.net/story.php?nid=49974। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Dhaka Residential Model College |
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এ্যালামনাই
- ORWA (Old Remians Welfare Association)
নিজস্ব হাতিয়ারসমূহ