মোহাম্মদপুর
| অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন। |
| মোহাম্মদপুর | |
|---|---|
| — থানা — | |
|
|
|
| স্থানাঙ্ক: 23°45.3′N 90°21.8′E / 23.755°উ 90.3633°পূস্থানাঙ্ক: 23°45.3′N 90°21.8′E / 23.755°উ 90.3633°পূ | |
| দেশ | |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | ঢাকা জেলা |
| আয়তন | |
| • মোট | ১২.১৩ |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ৪,৫৬,০৫৮ |
| • ঘনত্ব | ৩৭,৫৯৭ |
| সময় অঞ্চল | BST (ইউটিসি+6) |
| পোষ্টাল কোড | ১২০৭ |
| ওয়েবসাইট | Official Map of the Mohammadpur Thana |
মোহাম্মদপুর ঢাকা শহরের একটি থানা। শুরুতে মোহাম্মদপুর একটি আবাসিক এলাকা হিসাবে গড়ে উঠলও বর্তমানে এর বানিজ্যিক গুরুত্বও দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দ্রুত নগরায়নের ফলে মোহাম্মদপুর একটি ছোট শহরের রূপ নিয়েছে এবং এর প্রাকৃতিক জলাশয়, বিল প্রভৃতি হারিয়ে যেতে বসেছে।
সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর থানার কিছু এলাকা নিয়ে আদাবর নামে একটি নতুন থানা গঠন করা হয়েছে।
পরিচ্ছেদসমূহ |
অবস্থান [সম্পাদনা]
মোহাম্মদপুরের অবস্থান ২৩.৭৫৪২ ডিগ্রি উত্তর এবং ৯০.৩৬২৫ ডিগ্রি পূর্ব। এর উত্তরে আদাবর থানা, দক্ষিণে ধানমন্ডি থানা, পূর্বে শেরেবাংলা নগর থানা এবং পশ্চিমে কেরানিগঞ্জ থানা। মোহাম্মদপুরের আয়তন ১২.১৩ বর্গ কিলোমিটার এবং এখানে ৯৮,৭৬৩টি বাড়ি রয়েছে[১]।
জনসংখ্যা পরিসংখ্যান [সম্পাদনা]
মোহাম্মদপুর ঢাকার শহরের একটি দ্রুত বর্ধণশীল জনবহুল এলাকা। ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী মোহাম্মদপুরের মোট জনসংখা ৪,৫৬,০৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৪.৯৫% এবং মহিলা ৪৫.০৫%. মোহাম্মদপুরের গড় শিক্ষার হার ৬৩.৭০%; পুরুষদের মধ্যে শিক্ষার হার ৬৮.৬৬% এবং মহিলাদের মধ্যে শিক্ষার হার ৫৭.৫৭%। এ এলাকায় পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা ৫ জন[২]।
ঢাকা শহরের একটি ছোট সংস্করণ [সম্পাদনা]
শিক্ষাপ্রতিষ্ঠান [সম্পাদনা]
জেনেভা ক্যাম্প [সম্পাদনা]
জেনেভা ক্যাম্প হল বাংলাদেশে বসবাসকারী উর্দূভাষী বিহারীদের বাসস্থান। জেনেভা ক্যাম্প খুবই গিঞ্জি ও ঘনবসতিপূর্ন এখানকার পরিবেশ খুবই নেংরা। জেনেভা বাসিন্দারা সাধারনত উর্দূতে কথা বলে।
আসাদ গেট [সম্পাদনা]
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের লালমাটিয়ায় অবস্থিত একটি তোরন। এই তোরনের নাম অনুযায়ী ঐ জায়গার নাম আসাদগেট হয়ে গেছে। এই রাস্তা আসাদগেট থেকে মোহাম্মদপুর চলে গিয়েছে। জাতীয় সংসদ ভবনের ডান পার্শ্বে অবস্থিত। এর আগের নাম আইয়ুব গেট। পাকিস্তানের প্রেসিডেন্ট আইউব খান ঢাকা এসে করে মোহাম্মদপুর এলাকার প্রথম পনেরটি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করেন। সেই কারনেই মোহাম্মদপুর এলাকার প্রধান রাস্তার প্রধানগেট টির নামকরণ করা হয়েছিল আইউব গেট।
১৯৬৯ সালে ১১ দফা দাবী আদায়ের গণ আন্দেলনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। আসাদের শহীদ হওয়া সেই সময়ের গণ আন্দোলনে আনে নতুন মাত্রা। তবে আসাদুজ্জামান আসাদ বর্তমান আসাদ গেটের কাছে শহীদ হন নি। সেই সময়কার আন্দোলনটি ছিল প্রেসিডেন্ট আইউব খানের বিরোদ্ধে। সেজন্যই আসাদের স্মৃতি রক্ষার জন্য ঢাকাবাসী আইউব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট রাখেন। এই পরিবর্তনটি পাকিস্তান আমলেই হয়েছিল। ৬৯ এর গণ অভ্যুত্থানের সাক্ষী আসাদগেট আজও আমাদের চেতনায় উজ্জ্বল।