ডিডি বাংলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| দূরদর্শন বাংলা | |
|---|---|
| উদ্বোধন | ১৯৭৫ (দূরদর্শন কেন্দ্র কলকাতা হিসেবে) |
| মালিকানা | প্রসার ভারতী (ভারত সরকার) |
| ছবির ফরম্যাট | 576i (SDTV 16:9, 4:3), 1080i (HDTV) |
| রাষ্ট্র | |
| প্রচারের স্থান | ভারত এবং এশিয়ার বিভিন্ন অংশে |
| প্রধান কার্যালয় | কলকাতা |
| প্রতিস্থাপন | দূরদর্শন কেন্দ্র কলকাতা |
ডিডি বাংলা দূরদর্শনের একমাত্র ২৪ ঘণ্টার বাংলা উপগ্রহ চ্যানেল। এটি দূরদর্শনের কলকাতা, জলপাইগুড়ি এবং শান্তিনিকেতন কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। ভারতে ১৯৫৯ খ্রিস্টাব্দে টেলিভিশনের সূচনা হলেও পশ্চিমবঙ্গে প্রথম টেলিভিশনের আগমন ঘটে ১৯৭৫ সালের ৯ অগস্ট।
প্রারম্ভিক পর্যায় [সম্পাদনা]
১৯৭৫ সালের ৯ অগস্ট কলকাতার রাধা ফিল্ম স্টুডিও থেকে তার যাত্রার সূচনা করে কলকাতা দূরদর্শন।