এটিএন নিউজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| এটিএন নিউজ | |
|---|---|
| উদ্বোধন | ৭ জুন, ২০১০[১] |
| মালিকানা | মাল্টিমিডিয়া প্রডাকশন কোম্পানি |
| স্লোগান | বাংলার ২৪ ঘণ্টা |
| রাষ্ট্র | বাংলাদেশ |
| প্রচারের স্থান | জাতীয় |
| প্রধান কার্যালয় | হাসান প্লাজা ৫৩, কাওরান বাজার বা/এ ঢাকা - ১২১৫ বাংলাদেশ[২] |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ | এটিএন বাংলা |
এটিএন নিউজ বাংলাদেশের প্রথম সারির একটি ২৪-ঘন্টা সংবাদমুখী টেলিভিশন চ্যানেল। মূলত এটি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলার একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলার ২৪ ঘণ্টা এই স্লোগান নিয়ে চ্যানেলটি তার আনুষ্ঠানিক যাত্রা করে ২০১০ সালের ৭ জুন।[৩]
চ্যানেলটি বেড়ে উঠেছে এক দল নিরলস ও নিষ্ঠাবান সংবাদকর্মীর হাত ধরে যারা দেশে ও বিদেশে তাদের কাজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে বস্তুনিষ্ঠ ও দল-নিরপেক্ষ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে এটিএন নিউজ এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে।