এনটিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এনটিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ২০০৩ সালে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের জনপ্রিয়তম চ্যানেলের মধ্যে একটি। চ্যানেলটির চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (২০১১) মোসাদ্দেক আলী ফালু। একটি অনুষ্ঠানে চ্যানেলটির প্রতিষ্ঠাতা এনটিভিটু নামে আরেকটি চ্যানেল খোলার আগ্রহ জানিয়েছেন। চ্যানেলটি সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক, রাজনৈকিত অনুষ্ঠান দেখিয়ে থাকে।

[সম্পাদনা] স্বীকৃতি

সেপ্টম্বর ২০১১ সালে এনটিভি বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে আইএসও সনদ লাভ করে।

[সম্পাদনা] ২০০৭ এর অগ্নিকান্ড

২০০৭ সালের ২৬ শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায়, এনটিভি যে ভবনটিতে অবস্থিত, তাতে আগুন লেগে যায়। এতে করে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভবনটিতে একই মালিকানাধীন আরটিভি নামক চ্যানলটিও অগ্নিকান্ডের শিকার হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ