গ্যাব্রিয়েল বাতিস্তুতা
বাতিস্তুতা (পুরো নাম গ্যাব্রিয়েল ওমর বাতিস্তুতা) (জন্ম ১ ফেব্রুয়ারি, ১৯৬৯) একজন প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবলার। ভক্তদের কাছে 'বাতিগোল' নামে পরিচিত। আর্জেন্টিনা জাতীয় দলে এবং ইটালিয়ান ক্লাব ফুটবলে স্ট্রাইকার হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে ৭৮ ম্যাচে ৫৬ গোল করে তিনি এই পর্যায়ের ফুটবলে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় (১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২) অংশগ্রহণ করেন।তিনি পরপর ২টি বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় হ্যাট্রিক করেন, যেটি একটি বিশ্বে রেকর্ড।
১৯৮৮ সালেতিনি প্রথমে নেউয়েলস বয়েজ এর হয়ে তার পেশাদার ফুটবলে অভিষেক ঘটে । এরপর তিনি রিভার প্লেট ও বোকা জুনিয়ারস এর পক্ষে খেলেন। এর পরে তিনি ইতালির ক্লাব ফিওরেন্টিনায় যোগ দেন। এই ক্লাবে তিনি ১০ বছর খেলে ২৬৯ ম্যাচে ১৬৮ গোল করেন। তার এ অবদান এর জন্য ফিওরেন্টিনার সমর্থকরা তার একটি ব্রোঞ্জ মূর্তি ক্লাব মাঠের কাছে স্থাপন করে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |