অপরাজিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপরাজিত
পরিচালিত হয়েছে সত্যজিৎ রায়
প্রযোজক পশ্চিমবঙ্গ সরকার
লেখক সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
মুক্তিপ্রাপ্ত তারিখ ১৯৫৭
ভাষা বাংলা

অপরাজিত অপু ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র। এটি ১৯৫৭ সালে সত্যজিৎ রায়ের নির্দেশনায় মুক্তি পায়। এই চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের শেষ এক-পঞ্চমাংশ এবং অপরাজিত উপন্যাসের প্রারম্ভিক এক-তৃতীয়াংশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।[১]এই ছবিতে অপুর শৈশব থেকে কৈশোরে পদার্পণ এবং কলকাতায় কলেজে পড়ার সময়কার গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার জয় করে, যার মধ্যে আছে ভেনিস চলচ্চিত্র উৎসবের স্বর্ণ সিংহ পুরস্কার।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Robinson 2003, p. 94