করুণা বন্দ্যোপাধ্যায়
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (নভেম্বর ২০০৯) |
| Karuna Banerjee | |
|---|---|
![]() করুণা বন্দ্যোপাধ্যায় in Pather Panchali |
|
| জন্ম | করুণা সেন |
করুণা বন্দ্যোপাধ্যায় (জন্ম: ২৫ ডিসেম্বর ১৯১৯ - মৃত্যু: ১২ নভেম্বর ২০০১) একজন বাঙালি অভিনেত্রী ।
করুণা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় ব্রিটিশ ভারতে সাঁওতাল পরগণার মহেশপুরে । তাঁর পৈতৃক বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনার পয়োগ্রামে । তাঁর পিতার নাম শচীন্দ্রনাথ সেন এবং মাতা সুধা সেন । তাঁর স্বামী সুব্রত বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট ছিলেন । তিনি রাজনৈতিক কারণে ১৯৪৮ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত কারাগারে ছিলেন । সেই সময়ে করুণাদেবী কিছু করার জন্য গণনাট্য সঙ্ঘে যোগ দেন ।
অভিনয় প্রতিভা [সম্পাদনা]
সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী এবং অপরাজিত চলচ্চিত্রে সর্বজয়ার ভূমিকায় অভিনয় করে তিনি বিখ্যাত হন । তিনি শহুরে উচ্চশিক্ষিতা মহিলা হয়েও যেভাবে এক গ্রাম্যবধূর বাস্তব চরিত্রে অভিনয় করেন তা উল্লেখযোগ্য । এই দুটি চলচ্চিত্র ছাড়াও তিনি সত্যজিৎ রায়ের দেবী এবং কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করেন । এছাড়া তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের ইন্টারভিউ অগ্রগামীর হেডমাস্টার, শম্ভু মিত্র এবং অমিত মৈত্রের শুভবিবাহ ছবিতে ।
গণনাট্য সঙ্ঘে তিনি দীর্ঘকাল ছিলেন । সেখানে সংকেত, জনান্তিকে তাঁর অভিনীত নাটক । তিনি সলিল চৌধুরীর নাটকে অভিনয় করেছেন । এ ছাড়াও তিনি লিটিল থিয়েটার গ্রুপ এবং আরো কয়েকটি সংগঠনে অভিনয় করেছেন ।
তাঁর রচিত গ্রন্থ : সর্বজয়া, অ্যান অ্যাকট্রেস ইন হার টাইম । তাঁর চিঠি এবং ডায়রির সংকলন আরেক সর্বজয়া তাঁর মৃত্যুর পরে প্রকাশিত ।
তথ্যসূত্র [সম্পাদনা]
- সংসদ বাঙালি চরিতাভিধান - সাহিত্য সংসদ
