অ্যালগরিদম
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (নভেম্বর ২০১০) |
অ্যালগরিদম হচ্ছে কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি। অ্যালগোরিদমের ধাপ সংখ্যা অবশ্যই সীমিত হতে হবে। কম্পিউটার,মানুষ , রোবট ইত্যাদি অ্যালগোরিদের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে। কম্পিউটার বিজ্ঞানে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক অ্যালগোরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অ্যালগোরিদমকে "সঠিক" বলা হয় যদি প্রতিটি ইনপুটের জন্য অ্যালগোরিদমটি সঠিক আউটপুট প্রদর্শন করে। তবে পুরোপুরি নির্ভূল নয় এমন অ্যালগোরিদমও গুরুত্বপূর্ণ হতে পারে যদি ভূলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। একটি অ্যালগোরিদমকে যেকোনো ভাষায় বর্ণনা করা যেতে পারে,সে ভাষাটি হতে পারে বাংলা,ইংরেজির মত মানুষের মৌখিক ভাষা,অথবা সি++,জাভার মত প্রোগ্রামিং ভাষা এমনকি হার্ডওয়্যার ডিজাইনের মাধ্যমেও। তবে যে ভাষাতেও লেখা হোক সমস্যা সমাধানের প্রতিটি ধাপের বর্ণনা অ্যালগোরিদমে থাকতে হবে। [১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Introduction To Algorithms: Thomas H. Cormen, Charles E. Leiserson, Ronald Rivest, and Clifford Stein.(Third Edition)
বহিঃসংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |