বিষয়বস্তুতে চলুন

সেবাস্তিয়ান কোয়াতেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেবাস্তিয়ান কোয়াতেস
২০১৫ সালে উরুগুয়ের হয়ে কোয়াতেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সেবাস্তিয়ান কোয়াতেস নিয়ন
জন্ম (1990-10-07) ৭ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৬)
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
স্পোর্টিং সিপি
জার্সি নম্বর ৪
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৪৪, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সেবাস্তিয়ান কোয়াতেস নিয়ন (স্পেনীয়: Sebastián Coates, স্পেনীয় উচ্চারণ: [seβasˈtjan koˈatez ˈnjon]; জন্ম: ৭ অক্টোবর ১৯৯০; সেবাস্তিয়ান কোয়াতেস নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, কোয়াতেস উরুগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৬ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সেবাস্তিয়ান কোয়াতেস নিয়ন ১৯৯০ সালের ৭ই অক্টোবর তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কোয়াতেস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
উরুগুয়ে২০১১৭০
২০১২২০
২০১৩৪০
২০১৪৩০
২০১৫৪০
২০১৬৬১
২০১৭৩০
২০১৮৪০
২০১৯৬০
২০২০১০
২০২১৩০
২০২২৩০
সর্বমোট৪৬১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)। FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
  2. ↑ "Se confirmó la lista de convocados para la Copa Mundial de Catar 2022" [2022 Qatar World Cup squad confirmed] (স্পেনীয় ভাষায়)। Uruguayan Football Association। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]