সিসিমপুর
| সিসিমপুর | |
|---|---|
| অন্য নাম | ১২৩ সিসিমপুর |
| ধরন | শিক্ষামূলক টেলিভিশন ধারাবাহিক |
| নির্মাতা | সিসামে স্ট্রিট ওয়ার্কশপ, বাংলাদেশ টেলিভিশন |
| অনুপ্রেরণা | সিসামে স্ট্রিট |
| শ্রেষ্ঠাংশে |
|
| প্রারম্ভিক সঙ্গীত | "চলছে গাড়ি সিসিমপুরে"[১] |
| সমাপনী সঙ্গীত | পৃথিবীটা দেখছি, প্রতিদিন শিখছি |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| মৌসুমের সংখ্যা | ১৫ |
| নির্মাণ | |
| প্রযোজক | ইউএসএইড |
| স্থিতিকাল | ২৪ মিনিট |
| মুক্তি | |
| নেটওয়ার্ক |
|
| মুক্তি | ২১ এপ্রিল ২০০৫ |

সিসিমপুর হচ্ছে শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসামি স্ট্রিট-এর বাংলাদেশি সংস্করণ। এটির নতুন পর্ব প্রতি শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে থাকে। এছাড়াও, অনুষ্ঠানটি আরটিভি, মাছরাঙা টিভি এবং দুরন্ত টিভিতে সম্প্রচার করা হয়ে থাকে।[২] ১৪ এপ্রিল ২০০৪, পহেলা বৈশাখে অনুষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রথম মৌসুমে এটির মোট ২৬টি পর্ব নির্মিত হয়, এবং ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত এটির দ্বিতীয় মৌসুমে ৩৬টি পর্ব নির্মিত হয়।[৩] ইউএসএইড এই অনুষ্ঠানটি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। অনুষ্ঠানটি ১২ টি মৌসুমে ৭০০ এরও অধিক পর্ব প্রচারিত হয়েছে।[২] ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এর ১৫ তম মৌসুম শুরু হয়।
চরিত্রসমূহ
[সম্পাদনা]- হালুম: একটি বেঙ্গল টাইগার। মাছ, ফল ও শাকসবজি খেতে খুবই ভালোবাসে।[৪][৫] এটি ডিজাইন করেছেন এড ক্রিস্টি, নির্মাণ করেছেন রোলি ক্রুসন এবং কণ্ঠ দিয়েছেন আশরাফুল আশীষ।
- ইকরি মিকরি: একটি ছোট ৩ বছর বয়সী নীল দানবাকৃতির মেয়ে পুতুল।[৪][৬] এটি যথেষ্ট ভাবুক একটি চরিত্র। সে নিজেকে নাম ধরে উপস্থাপন করতে ভালোবাসে। এটি ডিজাইন করেছেন এড ক্রিস্টি এবং নির্মাণ করেছেন অ্যান মেরি হোল্ডগ্রুয়েন। এই চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন কাজী নওশাবা আহমেদ এবং পরে কবিকথা প্রতিতি।
- শিকু: শিকু একটি ৫ বছর বয়সী ছোট শিয়াল।[৪][৫] সে বিজ্ঞানমনষ্ক, যুক্তিবাদী, গোয়েন্দা। শিকুর বলতে পারো অনুষ্ঠানের উপস্থাপক। এটি ডিজাইন করেছেন এড ক্রিস্টি এবং নির্মাণ করেছেন ভিক্টোরিয়া এলিস। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভঙ্কর দাশ শুভ।
- টুকটুকি: একটি ৫ বছর বয়সী মেয়ে পুতুল। বই পড়তে এবং ক্রিকেট খেলতে ভালোবাসে।[৪][৬] সে চুলে দুই বেণী করে এবং হাতে চুড়ি পরে থাকে। টুকটুকি খুবই মিশুক প্রকৃতির মেয়ে। দ্য নিউ টুকটুকি অপেরার উপস্থাপক। এটি ডিজাইন করেছেন এড ক্রিস্টি এবং নির্মাণ করেছেন অ্যান মেরি হোল্ডগ্রুয়েন। সায়মা করিম এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
- মানিক-রতন: দুইটি ভেড়া জুটি। তাদের একসঙ্গে মানিক-রতন হিসাবে সম্মোধন করা হয়।
- আর্নি
- বার্ট
- জুলিয়া
- গ্রোভার[৭]
- এলমো
- রায়া[৭]
- বিস্কুট পাগলা বা কুকি মনস্টার (Cookie Monster)
মানব চরিত্র
[সম্পাদনা]- লাল মিয়া: সিসিমপুরের ডাকপিয়ন ছিলেন। সিসিমপুরের যাত্রা শুরুর দিকে অভিনয় শুরু করেছিলেন; এরপর, তিনি মৃত্যুবরণ করে। সিসিমপুরে তার নামে একটি পাঠাগার আছে।
- মুকুল: বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত একজন যুবক ও উদ্যোক্তা। তার একটি নার্সারি রয়েছে। চঞ্চল চৌধুরী এই চরিত্রে অভিনয় করেন।
- সুমনা: সিসিমপুরের স্কুলের শিক্ষক। রুনা খান এই চরিত্রে অভিনয় করেন।
- গুণী ময়রা: মিষ্টির দোকানদার। এই চরিত্রে অভিনয় করেন সৈয়দ দুলাল।
- আশা: গুণীর স্ত্রী এবং সিসিমপুরের একমাত্র পাঠাগারটির গ্রন্থাগারিক।
- শান্ত: গুণী ময়রা ও আশা ময়রার ছেলে।
- বাহাদুর: সিসিমপুরের ফেরিওয়ালা। এই চরিত্রে অভিনয় করেন শাহাদাৎ হোসেন।[৮]
সাফল্য
[সম্পাদনা]২০০৭ সালে এসিপিআর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে, তারা তাদের চেয়ে এক বছরের বড় শিশু, যারা সিসিমপুর দেখে না, তাদের চেয়ে ভাষা, বর্ণ, গণিত ও সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করে থাকে।[২] এছাড়া, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত একটি জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থানীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।[২]
পুরস্কার
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শিশু প্রহরে চলছে গাড়ি সিসিমপুরে। BanglaNews24। ২৮ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২।
- 1 2 3 4 "দুরন্তর পর্দায় প্রতিদিন 'সিসিমপুর'"। প্রথম আলো। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "USAID Bangladesh in Focus: USAID Introduces Sesame Street Television Program in Bangladesh"। ১৯ জুন ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১০।
- 1 2 3 4 "Sisimpur | Sesame Workshop"। www.sesameworkshop.org। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- 1 2 Lee, June H (২০০৭)। "The educational and cultural impact of Sisimpur" (পিডিএফ)। BR Online: ৫১–৫৩।
- 1 2 Kibria, Nazli; Jain, Sonali (১ জানুয়ারি ২০০৯)। "Cultural Impacts of Sisimpur, Sesame Street, in Rural Bangladesh: Views of Family Members and Teachers"। Journal of Comparative Family Studies। ৪০ (1): ৫৭–৭৫। ডিওআই:10.3138/jcfs.40.1.57। আইএসএসএন 0047-2328।
- 1 2 "Sisimpur Returns for 14th Season"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "দর্শকের প্রশংসাই সেরা পুরস্কার : শাহাদাৎ"। জাগোনিউজ২৪.কম। ২৯ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- ↑ "'Sisimpur' wins International Kidscreen Awards"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
- ↑ Pratidin, Bangladesh (২৮ মে ২০২৪)। "ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪।