বিষয়বস্তুতে চলুন

সাইফুর রহমান ত্বকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফুর রহমান ত্বকী
জন্ম(২০০৩-০১-০১)১ জানুয়ারি ২০০৩
শাহবাজপুর গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা
মৃত্যু২৮ অক্টোবর ২০২৫(2025-10-28) (বয়স ২২)
জাতীয়তা বাংলাদেশ
শিক্ষামারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা
কর্মজীবন২০১৫ ২০২৫
পরিচিতির কারণআন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআন মুখস্তকারী
টেলিভিশনএনটিভি
পিতা-মাতা
  • মাওলানা বদিউল আলম (পিতা)

সাইফুর রহমান ত্বকী বাংলাদেশি একজন কুরআনের হাফেজ ও কুরআন তিলাওয়াতে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ব্যক্তি।[][] তিনি ২০১৯ সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পি এইচ পি কুরআনের আলো প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন।২০১৭ সালের এপ্রিল মাসে কুয়েতে অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২য় স্থান অর্জন করেছেন। ২০১৭ সালের নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছেন। এছাড়াও তিনি ২০১৭ সালে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩০পারা গ্রুপে ১ম স্থান দখল করেন[][] তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।[]

জীবনী

[সম্পাদনা]

সাইফুর রহমান তক্বী ২০০৩ সালের ১ জানুয়ারি কুমিল্লা জেলা এর বাঙ্গরাবাজার থানা ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা বদিউল আলম, তিনি নাদিয়াতুল কুরআন হাফেজিয়া নূরানী মাদ্রাসা নামে একটি স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং রামপুরা বায়তুল আমান জামে মসজিদের খতিব।[] ত্বকী বর্তমানে ক্বারী নেছার আহমদ আন-নাছিরীর পরিচালিত ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করছে।[] ত্বকী ২০১৪ সালে এনটিভির পিএইচপি কুরআনের আলো প্রোগ্রামে অংশগ্রহণ করে, এবং ৩০ হাজার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান দখল করে।[]

মৃত্যু

[সম্পাদনা]

তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। ২০২৫ সালের ২৮ অক্টোবর সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হাফেজ ত্বকীর বিশ্বজয়ের গল্প"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২
  2. "কুয়েতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকী দ্বিতীয়"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২
  3. "বিমানবন্দরে সংবর্ধিত বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২
  4. "বিশ্বসেরা হাফেজ ত্বকীকে এনটিভির অভিনন্দন"এনটিভি (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২
  5. 1 2 "জর্ডান হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২
  6. "জর্ডানে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ সাইফুর"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২
  7. "কুয়েত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় সাইফুর রহমান ত্বকী নির্বাচিত"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২
  8. "বিশ্বজয়ী কোরআন হাফেজের মৃত্যু"। ডেইলি প্রিয় টাইমস। ২৮ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৫
  9. "না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী"। কালের কণ্ঠ। ২৮ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৫