শহীদ নগর রেলওয়ে স্টেশন
অবয়ব
(শহীদনগর রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
শহীদ নগর রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | জামালপুর–যমুনা সেতু পূর্ব লাইন |
| প্ল্যাটফর্ম | ১ |
| ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| পার্কিং | আছে |
| সাইকেলের সুবিধা | আছে |
| প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
| ইতিহাস | |
| চালু | ২০১২ |
| অবস্থান | |
![]() | |
শহীদ নগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
ইতিহাস
[সম্পাদনা]ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের সরাসরি রেল যোগাযোগ উন্নয়নের জন্য প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে সরিষাবাড়ীর তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলপথ নির্মাণ করা হয়। যা ২০১২ সালের ৩০শে জুন বাংলাদেশের তৎকালীন প্রধনমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন করা হয়।[২] এই নতুন রেলপথের স্টেশন হিসেবে শহীদ নগর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
[সম্পাদনা]শহীদ নগর রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- জামালপুর এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- ধলেশ্বরী এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সরিষাবাড়ী শহীদ নগর রেল স্টেশনটি যেন ভূতুড়ে বাড়ী"। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আড়াইশ' কোটি টাকায় নির্মিত রেলপথে চলছে তিনটি লোকাল ট্রেন!"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
