নুরুজ্জামান আহমেদ
নুরুজ্জামান আহমেদ | |
|---|---|
| সমাজকল্যাণ মন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৪ জানুয়ারি ২০১৯ – ১১ জানুয়ারি ২০২৪ | |
| পূর্বসূরী | রাশেদ খান মেনন |
| উত্তরসূরী | দীপু মনি |
| সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯ জুন ২০১৬ – ৬ জানুয়ারি ২০১৯ | |
| পূর্বসূরী | সৈয়দ মহসিন আলী |
| উত্তরসূরী | রাশেদ খান মেনন |
| খাদ্য প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৪ জুলাই ২০১৫ – ১৯ জুন ২০১৬ | |
| লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | মজিবর রহমান |
| উত্তরসূরী | রোকন উদ্দিন বাবুল |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | জানুয়ারি ৩, ১৯৫০ লালমনিরহাট, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | হোসনে আরা বেগম |
| সন্তান | ৩ |
| মাতা | নূরজাহান বেগম |
| পিতা | করিম উদ্দিন আহমেদ |
| শিক্ষা | স্নাতক |
| পেশা | রাজনীতিবিদ |
| মন্ত্রীসভা | শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভা শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা |
নুরুজ্জামান আহমেদ (জন্ম ৩ জানুয়ারি ১৯৫০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।[১] তিনি লালমনিরহাট-২ আসনে সাবেক সংসদ সদস্য ছিলেন।[২] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৩]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নুরুজ্জামান আহমেদ ১৯৫০ সালের ৩ জানুয়ারি লালমনিরহাটের কালীগঞ্জের কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতার নাম করিম উদ্দিন আহমেদ লালমনিরহাট-২ আসন থেকে ১৯৭০ ও ১৯৭৩-এর নির্বাচনে (তৎকালীন রংপুর-৬ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন। তার মাতার নাম নূরজাহান বেগম।
নুরুজ্জামান আহমেদ স্থানীয় বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তুষভাণ্ডার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কারমাইকেল কলেজে ভর্তি হন এবং ব্যবসায়ে স্নাতক সম্পন্ন করেন।[৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নুরুজ্জামান আহমেদ পারিবারিকভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে স্থানীয় উনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ সালে কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।[৪]
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে প্রথমবারের মত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[৫] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন।[৫]
সংসদ সদস্য হওয়ার এক বছর পর ২০১৫ সালের ১৪ জুলাই তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৬] ২০১৬ সালের ১৯শে জুন তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। একই বছরের ২১শে জুন থেকে ৬ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।[৪][৬]
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে সংসদ সদস্য পদ হারান।[৭][৮]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ব্যক্তিগত জীবনে নুরুজ্জামান আহমেদ, হোসনে আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদক, নিজস্ব (২২ জুন ২০১৬)। "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিলেন নুরুজ্জামান আহমেদ"। বণিক বার্তা। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-২। "Constituency 17_10th_Bn"। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
- 1 2 3 4 5 "নুরুজ্জামান আহমেদ এম.পি"। msw.gov.bd। ৯ জানুয়ারি ২০১৮। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "নুরুজ্জামান আহমেদ"। প্রথম আলো। ১০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "খাদ্যের নুরুজ্জামান হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ জুলাই ২০১৫। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ১৯৫০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী মুসলিম
- দশম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য
- লালমনিরহাট জেলার রাজনীতিবিদ
- শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার সদস্য
- শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভার সদস্য
- কারমাইকেল কলেজ, রংপুরের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের খাদ্য প্রতিমন্ত্রী
- লালমনিরহাট জেলার ব্যক্তি