বিষয়বস্তুতে চলুন

লেপা রাদা জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেপা রাদা জেলা
অরুণাচল প্রদেশের জেলা
রাষ্ট্র ভারত
রাজ্যঅরুণাচল প্রদেশ
প্রতিষ্ঠা২০১৪
জেলাসদরবাসার
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)

লেপা রাদা জেলা উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যের ২৫ টি জেলার (২০২০ খ্রিস্টাব্দ অবধি) মধ্যে একটি জেলা৷ জেলাটির জেলাসদর বাসার শহরে অবস্থিত৷ জেলাটি রাজ্যের ১ নং পশ্চিম অরুণাচল প্রদেশ বিধানসভার ২৯ নং বাসার লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ লেপা রাদা জেলাটি রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত তথা নামের আক্ষরিক অর্থ হলো, স্থানীয় ভাষায় লেপা অর্থ কেন্দ্র আর রাদা অর্থ গবাক্ষ৷ জেলাটিতে অবস্থিত চারটি তহশিল তথা প্রশাসনিক বিভাগ হলো যথাক্রমে, বাসার, তির্বিন, ডারি এবং সাগো৷ [][]

২০১৮ খ্রিস্টাব্দে নিম্ন সিয়াং জেলার আসাম রাজ্য সংলগ্ন দক্ষিণাংশ জেলাটি থেকে বিচ্ছিন্ন করে নতুন লেপা রাদা জেলা গঠন করা হয়৷

ইতিহাস

[সম্পাদনা]

জেলাটি সম্পূর্ণভাবে পূর্বে সিয়াং জেলার অন্তর্ভুক্ত ছিলো৷ ১৯৯৯ খ্রিস্টাব্দে পশ্চিম সিয়াং জেলা আত্মপ্রকাশ করে, পরে ২০১৭ খ্রিস্টাব্দে পূর্বপশ্চিম সিয়াং জেলা থেকে দক্ষিণের কিছু কিছু তহশিল নিয়ে নিম্ন সিয়াং জেলা গঠন করা হয়৷ ২০১৮ খ্রিস্টাব্দে নিম্ন সিয়াঙের উত্তর দিকের কিছু তহশিল নিয়ে লেপা রাদা জেলা গঠন করা হয়৷[]

সংস্কৃতি

[সম্পাদনা]

জনবসতি

লেপা রাদা জেলা মুলত গালো উপজাতির লোকেদের বাস, গালোং তাদের কথ্য ভাষা এবং মোপিন হলো তাদের প্রধান ও কৃৃষিজ উৎসব৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Arunachal Assembly Passes Bill For Creation Of 3 New Districts"NDTV.com। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮
  2. "Arunachal Pradesh gets 25th district called Shi Yomi"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৯
  3. Arunachal Assembly passes bill for the creation of 3 new districts: List of Indian states that took birth post-independence, India Today, 30 Aug 2018.