রিয়াল বেতিস
| পূর্ণ নাম | রিয়াল বেতিস বালোম্পিয়ে, এস.এ.ডি. | |||
|---|---|---|---|---|
| ডাকনাম | লস বের্দিব্লাঙ্কোস (সবুজ এবং সাদা) বের্দেরোনেস (বড় সবুজ) বেতিকোস এলিওপলিতানোস (এলিওপলিতান) লবোস (নেকড়ে) এল গ্লোরিওসো (মহিমান্বিত)[১] | |||
| সংক্ষিপ্ত নাম | আরবিবি, বেতিস | |||
| প্রতিষ্ঠিত | ১২ সেপ্টেম্বর ১৯০৭ সেবিয়া বালোম্পিয়ে হিসেবে | |||
| মাঠ | এস্তাদিও বেনিতো বিয়ামারিন | |||
| ধারণক্ষমতা | ৬০,৭২০[২] | |||
| সভাপতি | ||||
| প্রধান কোচ | ||||
| লিগ | লা লিগা | |||
| ২০২২–২৩ | ৬ষ্ঠ | |||
| ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
| ||||
রিয়াল বেতিস বালোম্পিয়ে (স্পেনীয় উচ্চারণ: [reˈal ˈβetis]; সাধারণত রিয়াল বেতিস অথবা শুধুমাত্র বেতিস নামে পরিচিত) হচ্ছে সেভিল ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। রিয়াল বেতিস তাদের সকল হোম ম্যাচ সেভিলের এস্তাদিও বেনিতো বিয়ামারিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬০,৭২০।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মানুয়েল পেলেগ্রিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আনহেল আরো। বর্তমানে ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় নাবিল ফেকির এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]
ঘরোয়া ফুটবলে, রিয়াল বেতিস এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি লা লিগা শিরোপা, ২টি কোপা দেল রে শিরোপা, ৭টি সেহুন্দা ডিভিশন শিরোপা, ১টি তেরসেরা ডিভিশন শিরোপা এবং ১টি কোপা দে আন্দালুসিয়া শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- লা লিগা
- চ্যাম্পিয়ন (১): ১৯৩৪–৩৫
- কোপা দেল রে
- স্পেনীয় সুপার কাপ
- রানার-আপ (১): ২০০৫
- সেহুন্দা ডিভিশন
- তেরসেরা ডিভিশন
- চ্যাম্পিয়ন (১): ১৯৫৩–৫৪
- কোপা দে আন্দালুসিয়া (বিলুপ্ত)
- চ্যাম্পিয়ন (১): ১৯২৭–২৮
- রানার-আপ (১৩): ১৯১৯–২০, ১৯২০–২১, ১৯২২–২৩, ১৯২৩–২৪, ১৯২৪–২৫, ১৯২৫–২৬, ১৯২৬–২৭, ১৯২৮–২৯, ১৯২৯–৩০, ১৯৩০–৩১, ১৯৩১–৩২, ১৯৩৮–৩৯, ১৯৩৯–৪০
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archived copy"। ১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ "New features for Benito Villamarín Stadium"। www.realbetisbalompie.es (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭।
- ↑ Jones, Rich (৯ ফেব্রুয়ারি ২০১৯)। "We ranked the top 10 stadium in La Liga - with a surprise No.1"। mirror। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০।
- ↑ https://www.realbetisbalompie.es/primer-equipo/plantilla/
- ↑ https://www.worldfootball.net/teams/real-betis/2024/2/
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়) (ইংরেজি)
- লা লিগায় রিয়াল বেতিস (স্পেনীয়) (ইংরেজি)
- উয়েফায় রিয়াল বেতিস (স্পেনীয়) (ইংরেজি)