লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা
| পূর্ণ নাম | লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা | |||
|---|---|---|---|---|
| ডাকনাম | গ্রানোতাস (ব্যাঙ) | |||
| প্রতিষ্ঠিত | ৯ সেপ্টেম্বর ১৯০৯ | |||
| মাঠ | সিউতাত দে ভালেনসিয়া, ভালেনসিয়া, ভালেনসিয়া, স্পেন | |||
| ধারণক্ষমতা | ২৬,৩৫৪[১] | |||
| সভাপতি | ||||
| প্রধান কোচ | ||||
| লিগ | লা লিগা | |||
| ২০১৯–২০ | ১২তম | |||
| ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
| ||||
লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা (স্পেনীয়: [leˈβante uˈnjon depoɾˈtiβa], [ʎeˈvant uˈnjo espoɾˈtiva]; সাধারণত লেভান্তে ইউডি অথবা শুধুমাত্র লেভান্তে নামে পরিচিত) হচ্ছে ভালেনসিয়া ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[২][৩][৪] লেভান্তে তাদের সকল হোম ম্যাচ ভালেনসিয়ার সিউতাত দে ভালেনসিয়াে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,৩৫৪।[৫][৬][৭] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাকো লোপেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কিকো কাতালান। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় হোসে লুইস মোরালেস নোগালেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, লেভান্তে এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা দে লা এস্পানিয়া লিব্রে শিরোপা, ১টি সেহুন্দা ডিভিশন, ১টি সেহুন্দা ডিভিশন বি এবং ১টি তেরসেরা ডিভিশন শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]- কোপা দেল রে
- সেমি ফাইনাল (১): ১৯৩৫
- কোপা দে লা এস্পানিয়া লিব্রে
- চ্যাম্পিয়ন: ১৯৩৭
- সেহুন্দা ডিভিশন
- সেহুন্দা ডিভিশন বি
- চ্যাম্পিয়ন: ১৯৭৮–৭৯, ১৯৮৮–৮৯, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ১৯৯৮–৯৯
- তেরসেরা ডিভিশন
- চ্যাম্পিয়ন: ১৯৩১–৩২, ১৯৪৩–৪৪, ১৯৪৫–৪৬, ১৯৫৩–৫৪, ১৯৫৫–৫৬, ১৯৭২–৭৩, ১৯৭৫–৭৬
আঞ্চলিক
[সম্পাদনা]- কাম্পেওনাতো দে ভালেনসিয়া
- চ্যাম্পিয়ন: ১৯২৭–২৮
- কাম্পেওনাতো লেভান্তে-সুর
- চ্যাম্পিয়ন: ১৯৩৪–৩৫
আরও দেখুন
[সম্পাদনা]- আতলেতিকো লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা, লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভার সংরক্ষিত দল
- স্পেনীয় লীগের চূড়ান্ত পয়েন্ট টেবিল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ AS, Diario (১৫ মে ২০১৮)। "Levante: Paco López es el hombre de moda tras vencer al Barça"। AS.com (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০।
- ↑ "Levante Unión Deportiva SAD"। Laliga.es। ১৩ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ La nostra història, el nostre orgull
- ↑ El Levante cumple cien años
- ↑ "Ten things you may not know about the Ciutat de Valencia stadium"। Laliga.es। ১৩ সেপ্টেম্বর ২০১৮। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Archived copy" (পিডিএফ)। ১৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ "Estadi Ciutat de Valencia - Levante"। The Stadium Guide। ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়) (ইংরেজি)
- লা লিগা লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা ১৯০৯ ফরেভার
- উয়েফায় লেভান্তে ইউনিয়ন দেপোর্তিভা (স্পেনীয়)