মগধীর
| মাগাধীরা | |
|---|---|
![]() মাগাধীরা চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | এস.এস. রাজামৌলি |
| প্রযোজক |
|
| রচয়িতা | এম. রত্নম (সংলাপ) |
| চিত্রনাট্যকার | এস.এস. রাজামৌলি |
| কাহিনিকার | কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | এম. এম. কীরাবাণী |
| চিত্রগ্রাহক | কে. কে. সেনথিল কুমার |
| সম্পাদক | কোতাগিরি ভেনকাতেশ্বর রায় |
| প্রযোজনা কোম্পানি | গীতা আর্টস |
| পরিবেশক | গীতা আর্টস |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৬৬ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | তেলুগু |
| নির্মাণব্যয় | ₹৩৫০ মিলিয়ন (ইউএস$ ৪.২৮ মিলিয়ন)[১] |
| আয় | ₹ ১.৫ বিলিয়ন (ইউএস$ ১৮.৩৩ মিলিয়ন) |
মাগাধীরা (তেলুগু: మగధీర ; অনুবাদ: মহান যোদ্ধা) ২০০৯ সালের মুক্তি পাওয়া তেলুগুভাষী ঐতিহাসিক-রোমান্টিক চলচ্চিত্র যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রামচরণ তেজা এবং কাজল আগারওয়াল। দক্ষিণী অভিনেতা শ্রীহরি এবং দেভ গিল ছবিটিতে অনবদ্য অভিনয় করেছেন। ছবিটি মালয়ায়ালম ভাষায় ডাবিং করে ধীরা-যোদ্ধা[২] এবং তামিল ভাষায় মাভীরান[৩] নামে মুক্তি দেয়া হয়। ছবিটি ৭৮.১ কোটি ভারতীয় রূপি আয় করে ২০০৯ সালে সবচেয়ে বেশি আয় করা তেলুগু চলচ্চিত্র হিসেবে স্থান করে নেয়। ছবিটি বাংলা ভাষায় যোদ্দা-দ্যা ওয়ারিয়র নামে পূনঃর্নিমিত হয়েছে।[৪]
কাহিনীসংক্ষেপ
[সম্পাদনা]হার্ষ ইন্দুর বাবাকে হত্যার জন্য মিথ্যাভাবে জড়িত হয় এবং তাকেও অপহরণ করা হয়েছে। তবে হার্ষ এবং ইন্দু পূর্বের জীবনের একটি বন্ধন ভাগ করে নিয়েছে এবং যখন সে বুঝতে পারে, তখন সে জিনিস সোজা করার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
অভিনয়ে
[সম্পাদনা]- রামচরণ তেজা — কাল ভৈরব/হর্ষ
- কাজল আগারওয়াল — রাজকুমারী মিত্রবিন্দ দেবী/ইন্দিরা (ইন্দু)
- শ্রীহরি — শের খান/সলোমন
- শরৎ বাবু — বিক্রম সিং, উদয়গড়ের রাজা
- সুনীল — হর্ষ'র বন্ধু
- দেব গিল — রাঘূ ভীর
চিত্রগ্রহণ
[সম্পাদনা]এই চলচ্চিত্রের ৯০% ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে গুজরাত, রাজস্থান, রান অফ কুচ এবং কর্ণাটক রাজ্যের বাদামীতে।[৫] বাকী দৃশ্য হায়দ্রাবাদের রাজমলি ফিল্ম সিটিতে দৃশ্যায়িত করা হয়েছে। নাকোসাম নুভু গানটি সুইজারল্যান্ডে ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Magadheera grosses Rs 20 cr in first week"। Oneindia Entertainment। ৭ আগস্ট ২০০৯। ৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪।
- ↑ "Maghadheera is Dheera- The Warrior"। sify.com। ৭ ফেব্রুয়ারি ২০১১। ৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "Allu To Present 'Dheera' – Malayalam Movie News"। IndiaGlitz। ৬ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২।
- ↑ হেমন্ত কুমার (১৮ মার্চ ২০১৪)। "Ramcharan's Magadheera to be remade in Bengali"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "'We shot the horse sequences near Dholavira'"। Rediff। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মগধীর (ইংরেজি)
- তেলুগু ভাষার চলচ্চিত্র
- ২০০৯-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- পুনর্জন্ম সম্পর্কিত চলচ্চিত্র
- ফিল্মফেয়ার শ্রেষ্ঠ তেলুগু চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- এম. এম. কীরাবাণী সুরারোপিত চলচ্চিত্র
- এস. এস. রাজামৌলি পরিচালিত চলচ্চিত্র
- কুম্ভিলতা বিতর্কে জড়িত চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- সুইজারল্যান্ডে ধারণকৃত বিদেশি চলচ্চিত্র
- ভারতীয় কাল্পনিক মারপিটধর্মী চলচ্চিত্র
- ভারতীয় অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র
- রামোজি ফিল্ম সিটিতে ধারণকৃত চলচ্চিত্র
- গীতা আর্টস চলচ্চিত্র
- ২০০০-এর দশকের তেলুগু ভাষার চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- গুজরাতে ধারণকৃত চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতে ধারণকৃত চলচ্চিত্র
- সুইজারল্যান্ডে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র
- ১৭শ শতাব্দীর পটভূমিতে চলচ্চিত্র
- ২০০৯-এর পটভূমিতে চলচ্চিত্র
