মহেশ বাবু
মহেশ বাবু | |
|---|---|
২০১৭ সালে মহেশ বাবু | |
| জন্ম | মহেশ বাবু ঘাট্টামানেনি[১] ৯ আগস্ট ১৯৭৫[২][৩] |
| জাতীয়তা | ভারতীয় |
| অন্যান্য নাম | প্রিন্স, সুপারস্টার |
| মাতৃশিক্ষায়তন | লয়োলা কলেজ, চেন্নাই (বি.কম) |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ১৯৭৯–১৯৯০ (শিশু অভিনেতা) ১৯৯৯–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী |
|
| সন্তান | ২ |
| পিতা-মাতা | কৃষ্ণ ঘাট্টামানেনি ইন্দিরা দেবী |
ঘট্টমানেনী মহেশ বাবু একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং সমাজসেবক। যিনি তেলুগু সিনেমায় কাজ করেন। তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন এবং ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন।[৪][৫] তিনি ২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং বেশ কয়েকটি প্রশংসা পেয়েছেন, যার মধ্যে রয়েছে নয়টি নন্দী পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং চারটি সিমা পুরস্কার।
প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছোট ছেলে , মহেশ বাবু চার বছর বয়সে নিদা (১৯৭৯) নামে একটি তেলুগু ছবিতে একটি ক্যামিও চরিত্রে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন । এরপর তিনি শঙ্খরভম (১৯৮৭), বাজার রাউডি, মুগ্গুরু কোডুকুলু (১৯৮৮) এবং গুদাচারি ১১৭ (১৯৮৯) ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। তিনি কোদুকু দিদিনা কাপুরম ( ১৯৮৯) ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। এরপর বাবু বালাচন্দ্রুডু এবং আন্না থাম্মুডু (১৯৯০) ছবিতে অভিনয় করেন । তিনি রাজাকুমারুডু (১৯৯৯) ছবিতে প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন যা তাকে সেরা পুরুষ অভিষেকের জন্য নন্দী পুরস্কার জিতে নেয়।[৬]
মহেশ অতিপ্রাকৃত নাটক মুরারি (২০০১) এবং অ্যাকশন ফিল্ম ওক্কাডু (২০০৩) এর মাধ্যমে তার সাফল্য অর্জন করেন, পরবর্তীতে তার অভিনয়ের জন্য তেলুগু-তে তার প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। তিনি অন্যান্য ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন আথাডু (২০০৫), পোকিরি (২০০৬), ডুকুডু (২০১১), বিজনেসম্যান (২০১২), সীথাম্মা ভাকিটলো সিরিমাল্লে চেট্টু (২০১৩), শ্রীমন্থুডু (২০১৫), ভারত আনে নেনু (২০১৮), মহারুশি (২০২০), নেভরুশি (২০১৮), এবং সরকারু ভারি পাটা (২০২২), যার মধ্যে কয়েকটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্রের মধ্যে স্থান পেয়েছে । পোকিরি , ডুকুডু , সিথাম্মা ভাকিটলো সিরিমাল্লে চেট্টু, এবং শ্রীমন্থুডুতে তার অভিনয় তাকে উচ্চ প্রশংসিত করেছে এবং সেরা অভিনেতার জন্য আরও চারটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে ।
মহেশ বাবু "মহেশ বাবু ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেন, যা জীবন রক্ষাকারী জন্মগত হৃদরোগের অস্ত্রোপচারের জন্য অর্থায়নের মাধ্যমে অভাবী শিশুদের সহায়তা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে ।[৭] তিনি জি. মহেশ বাবু এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক।[৮] তিনি রেইনবো হসপিটালসের শুভেচ্ছাদূত হিসেবেও যুক্ত ।[৯] তিনি ২০১৮ সালে গাছিবাউলিতে সাত-স্ক্রিন মাল্টিপ্লেক্স, এএমবি সিনেমার উদ্বোধনের মাধ্যমে এশিয়ান গ্রুপের সাথে অংশীদারিত্বে চলচ্চিত্র প্রদর্শনী ব্যবসায় প্রবেশ করেন।[১০] তিনি অভিনেত্রী নম্রতা শিরোদকরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১১]
প্রারম্ভিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]মহেশ বাবু চেন্নাইয়ে ১৯৭৫ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন।[১২] তার পিতা তেলুগু চলচ্চিত্র অভিনেতা কৃষ্ণ ঘাট্টামানেনি এবং মা ইন্দিরা দেবী।[১৩] তার বড় ভাই চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক রমেশ বাবু ঘাট্টামানেনি।[১৪] মহেশ বাবুর থেকে বয়সে বড় দুই বোন আছে। পদ্মাবতী ঘাট্টামানেনি এবং অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক মঞ্জুলা ঘাট্টামানেনি। তার কনিষ্ঠা বোন প্রিয়দর্শিনী ঘাট্টামানেনি।[১৫] মাহেশেরা সকল ভাই বোন ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। মহেশ বাল্যকালের বেশীরভাগ সময় মাদ্রাজে তার নানীর কাছে কাটিয়েছেন।[১৬][১৭]
তার বাবা সব সময় লক্ষ্য রাখতেন যাতে সন্তানেরা যথেষ্ট পরিমাণে তার সান্নিধ্য পায়। এজন্য ছুটির সময়গুলোতে তিনি বাচ্চাদেরকে শ্যুটিং লোকেশান এবং সেটে নিয়ে যেতেন। মহেশ অনেকবার জানিয়েছেন এর ফলেই তার চলচ্চিত্রে অভিনয়ের স্পৃহা জাগে।[১৮] চলচ্চিত্রের সেট ছিলো তার খেলাঘর। সেজন্য অল্প বয়সে তিনি ক্যামেরার সামনে দাড়াতে ভয় করেন নাই। তিনি তার বড় ভাই রমেশ বাবুর প্রথম চলচ্চিত্র ‘নিদ’ এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন। তখন তার বয়স মাত্র চার বছর।[১৮] তিনি তার পিতার পরিচালিত সাতটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন।
মহেশ চেন্নাইয়ের সেন্ট বেড়েস বিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তামিল চলচ্চিত্র অভিনেতা সুরিয়া (সিংঘামের নায়ক) তার সহপাঠী ছিলেন।[১৯] মহেশ চেন্নাইয়ের লয়োলা কলেজ, চেন্নাই থেকে বাণিজ্যে সম্মান ডিগ্রি অর্জন করেন।[২০]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মহেশ বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া নম্রতা শিরোদকর এর সাথে পাঁচ বছর প্রেম করেন।[২১] নম্রতা ভামসি চলচ্চিত্রে মাহেষের সহ-শিল্পী হিসেবে কাজ করেন। ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি মুম্বাই শহরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২২] তাদের দুটি সন্তান আছে। পূত্র গৌতম কৃষ্ণ(জন্ম ৩১ আগস্ট ২০০৬) এবং কন্যা সিতারা (জন্ম ২০ জুলাই ২০১২)।[২৩][২৪]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৭৯–১৯৯০
[সম্পাদনা]মহেশ বাবু তার বড় ভাই রমেশ বাবুর প্রথম চলচ্চিত্র নিদে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭৯ সালে মাত্র চারবছর বয়সের তার অভিনয় জীবন শুরু করেন। [২৫] ১৯৮৩ সালে ৮ বছর বয়সে কড়ি রামাকৃষ্ণা পরিচালিত ছবি পোরাতামে তিনি পূর্ণ অভিনয়ের সুযোগ পান। [২৬][২৭] মহেশ বাবু শিশু অভিনেতা হিসেবেও বিভিন্ন চলচ্চিত্রে সফলতা লাভ করেন। ১৯৮৭ সালে তিনি প্রথম তার বাবার পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেন।[২৮] ১৯৮৮ সালে মহেশ এবং রমেশ অভিনীত বাজার রাউডি মুক্তি পায়।[২৯] Mugguru Kodukulu (1988) saw him again team up with his brother and father, the father directing them all this time.[৩০] ১৯৮৯ সালে গুন্ডাচারী ১১৭ তে অভিনয় করেন। [৩১] কোদুকু দিদ্দিনা কাপুরামে মহেশ বাবু দ্বৈত চরিত্রে অভিনয় করেন।[৩২] বালাচন্দ্রুদু এবং আন্না তাম্মুদু(১৯৯০) তে কিশোর মহেশকে খুঁজে পাওয়া যাবে। এরপর নিজের পড়াশোনার জন্য মহেশ বাবু লোকচক্ষুর অন্তরালে চলে যান।[৩৩]
১৯৯৯–২০০৪
[সম্পাদনা]১৯৯৯ সালে মহেশ বাবু মহা সাড়ম্বড়ে ফিরে আসেন। রাজু কুমারুডুতে(রাজপুত্র) নায়ক চরিত্রে অভিনয় করেন।[৩৪] ছবিতে তিনি প্রীতি জিন্টার সহ-অভিনেতা ছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি নন্দী পুরস্কার- সেরা নবাগত অভিনেতা বাগিয়ে নেন।[৩৫] ছবিটি মুক্তি পাওয়ার পরে ভক্ত এবং গণ মাধ্যম তাকে আদর করে “‘প্রিন্স মহেশ’” ডাকতে শুরু করে।[৩৬] তার পরের চলচ্চিত্র যুবরাজু(২০০০ সাল)[৩৭][৩৮] একই বছরে ভামসি মুক্তি পায়। এই সিনেমায় নম্রতার সঙ্গে মহেশ কাজ করেন।[৩৯] এই সিনেমার পরেই দুজন প্রেম করা শুরু করেন এবং শেষ পর্যন্ত বিয়ে করেন।[৪০] ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত মুরারি তাকে সফলতা এনে দেয়। [৪১][৪২] এই ছবিতে অভিনয় করে তিনি নন্দী জ্যুরি পুরস্কার জিতে নেন।[৪৩] ২০০২ সালে মুক্তি পায় তাক্কারি দোংগা।[৪৪][৪৫] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরেকটি নন্দী স্পেশাল জ্যুরি পুরস্কার জিতে নেন।[৪৬] ২০০২ সালে বব্বি মুক্তি পায়।[৪৭] এর পরে ভূমিকা চাওলার সাথে অভিনীত চলচ্চিত্র ওক্কাদু মুক্তি পায়।[৪৮] ২০০৩ সালে মুক্তিপাওয়া এই চলচ্চিত্র মহেশ বাবুর অভিনয় জীবনের একটি মাইলফলক। তিনি তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।[৪৯] এর পরে নিজাম মুক্তি পায়। [৫০] মহেশ এই ছবির জন্য নন্দী সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।[৫১] ২০০৪ সালে আমিশা প্যাটেলের সাথে অভিইনীত ন্যানী মুক্তি পায়।[৫২] ছবিটির প্রযোজক ছিলেন তার বোন মঞ্জুলা।[৫৩] একই বছর মাহেশের ভাই রমেশের প্রযোজিত ছবি অর্জুন মুক্তি পায়।[৫৪] এই ছবিতে আবেগী অভিনয়ের জন্য তিনি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার লাভ করেন।[৫৫]
২০০৫–২০১০
[সম্পাদনা]আথাদুতে[৫৬] তৃষা কৃষ্ণানের সাথে জুটি বেঁধে অভিনয় করে মহেশ তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান এবং দ্বিতীয় বারের মত নন্দী পুরস্কার-সেরা অভিনেতা জিতে নেন।[৫৭] ২০০৬ সালে তার বোন মঞ্জুলা এবং বৈষ্ণ একাডেমীর যৌথ প্রযোজনায় নির্মিত ছবি পোকিরিতে অভিনয় করেন। তেলুগু চলচ্চিত্র শিল্পের সকল রেকর্ড ভেঙে পোকিরি সর্বাধিক আয় করা চলচ্চিত্রের খ্যাতি অর্জন করতে সক্ষম হয়।[৫৮][৫৯] এই ছবিতে অভিনয়ের জন্য মহেশ দ্বিতীয় বারের মত ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার (তেলুগু) ব্যাগে ভরতে সমর্থ হন।[৬০] এই বছরে মুক্তি পাওয়া শাইনিকুডু ছবিতে মহেশের সহ অভিনেত্রী ছিলেন তৃষা।[৬১] ২০০৭ সালে মহেশ তেলুগু চলচ্চিত্র শিল্পে চলচ্চিত্র নির্মাণে সহায়তার লক্ষ্যে কাজ করেন।[৬২] তিনি তরুন পরিচালক সুরেন্দর রেড্ডির পরিচালনায় আথিধি সিনেমায় অভিনয় করেন।[৬৩] এই ছবিতে তার সহ অভিনেত্রী ছিলেন অমৃতা রাও।[৬৪] আথিধি মুক্তি পাওয়ার পরে মহেশ পরিবারকে অধিক সময় দিতে শুরু করেন। কারণ তার স্ত্রীর বাবা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এর কিছুদিন বাদেই তার শ্বাশুড়ী ক্যান্সার হয়ে মারা যান।[৬৫] ২০০৮ সালে বন্ধু ত্রিবিক্রমের পরিচালিত ছবি জলসায় তিনি কন্ঠদান করেন।[৬৬]
তিন বছরের দীর্ঘ বিরতির পরে তেলুগু চলচ্চিত্র শিল্পের এই সুপারস্টার ২০১০ সালে রূপালি পর্দায় খালেজা নিয়ে ফিরে আসেন।[৬৭][৬৮] তেলেজ্ঞানা আন্দোলনের কারণে ছবিটির নির্মাণ বারবার পিছিয়ে যেতে থাকে।[৬৯] ছবিটি মুক্তি পাওয়ায় পর প্রথম তিন দিনেই আড়াইশো কোটি রুপি আয়ে সমর্থ হয়।[৭০] এই বছরেই মহেশ সামাজিক যোগাযোগ সাইট টুইটার এ ভক্তদের সাথে যোগাযোগ শুরু করেন।[৭১]
২০১১-২০১৭
[সম্পাদনা]খালেজা বক্স অফিসে প্রত্যাশিত সাড়া সাগাতে সমর্থ না হওয়ার মহেশ সামান্থা রুথ প্রভুর সাথে জুটি বেঁধে দোকুদু তে অভিনয় শুরু করেন।[৭২] এই চলচ্চিত্রে মহেশ বাবু একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন।[৭৩] দোকুদু বেশ সাড়া জাগায়।[৭৪] CNN-IBN তাকে ২০১১ সালের Actor of the Year ঘোষণা করে।[৭৫] এই ছবিতে অভিনয়ের সুবাদে তিনি তৃতীয় বারের মত ফিল্মফেয়ার পুরস্কার থলেতে ভরতে সমর্থ হন।[৭৬] কাজল আগরওয়ালের সাথে জুটি বেঁধে বিজনেসম্যান (২০১২) তে অভিনয় করেন।[৭৭] এই ছবিতে তিনি খল চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় সম্পর্কে ভারতীয় পত্রিকা দ্যা হিন্দু লেখে, "The film has no frills, no vulgar wastage and the hero is practically in every frame; you hear only his voice, he looks good, sounds good, he also steals the comedian's job." এতে আরো লেখা হয়, "The thrills for the audience, amoral enjoyment arrives with every step that Surya (Mahesh) climbs, he has the uncanny ability to deceive, to lie convincingly on all scales, as though this was second nature. Yet he is compelling when he speaks the truth. Mahesh plays it straight."[৭৮] এই ছবিটিকেও বিশ্বব্যাপী মুক্তি দেয়া হয়।[৭৯] ছবিটি প্রথম দিনেই ১৮৭.৩ মিলিয়ন ভারতীয় রূপী আয় করে।[৮০] প্রথম সপ্তাহে বিজনেসম্যানের আয় ছিলো ₹ ৬২৯.৪ মিলিয়ন ভারতীয় রূপী।[৮১] এই ছবিতে মহেশ প্রথমবারের মত গানে কন্ঠ দেন।[৮২] দক্ষিণ ভারতে রজনীকান্ত এর পরে মহেশ বাবু সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা।[৮৩]
তার পরবর্তী ছবি শিথাম্মা ভকিতলো শিরিমাল্লে।[৮৪][৮৫] এই ছবির জন্য তিনি চতুর্থবারের মত ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার জেতেন।[৮৬][৮৭]
১ বছর বিরতি দিয়ে তিনি ১:নেনোক্কাদিনে নিয়ে ফিরে আসেন।[৮৮][৮৯][৯০][৯১]
বর্তমানে তিনি তার পরবর্তী ছবি Brahmotsavam এর কাজ করছেন।
চলচ্চিত্র মাধ্যমে
[সম্পাদনা]শুভেচ্ছা দূত
[সম্পাদনা]২০০৭ সালে মহেশ বাবু চিরঞ্জীবকে সরিয়ে পানীয় উৎপাদনকারী কোম্পানী থামস আপের সাথে পাঁচ বছরের দূতিয়ালি চুক্তি করেন। এর বিনিময়ে তিনি দশ কোটি ভারতীয় রুপী পান।[৯২] তিনি নবরত্ন তেল, রয়েল স্ট্যাগ, আমরুতাঞ্জন[৯৩] প্রোভোগ[৯৪] (অন্ধ্রপ্রদেশ) এবং ইউনিভার্সেল,[৯৫] আইডিয়া সেলুলার, জোশ আলুক্কাস, TVS, Vivel,[৯৬] মাহিন্দ্রা ট্রাক্টর,[৯৭] সান্তুর সাবান এবং South India Shopping Mall[৯৮] (দক্ষিণ ভারত) এর শুভেচ্ছা দূত। ২০১২ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার এর বদলে মহেশ বাবুকে থামস আপের জাতীয় ব্রান্ড এমব্যাসাডার ঘোষণা করা হয়।[৯৯][১০০][১০১]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|---|
| ১৯৭৯ | নিদ | শিশু অভিনেতা হিসেবে অভিষেক | ||
| ১৯৮৩ | পোরাতাম | শিশু অভিনেতা | ||
| ১৯৮৭ | শংকারাভাম | রাজা | শিশু অভিনেতা | |
| ১৯৮৮ | বাজার রাউডি | মহেশ | শিশু অভিনেতা | |
| ১৯৮৮ | মুজ্ঞুরু কদুকুলি | সুরেন্দ্র | শিশু অভিনেতা | |
| ১৯৮৯ | গুন্ডাচারি ১১৭ | চিন্না | শিশু অভিনেতা | |
| ১৯৮৯ | কোদুকু দিদ্দিনা কাপুরাম | বিনোদ, প্রমদ |
শিশু অভিনেতা দ্বৈত চরিত্র |
|
| ১৯৯০ | বালা চন্দ্রুদু | চান্দু | শিশু অভিনেতা | |
| ১৯৯০ | আন্না তাম্মুদু | মুরালি | শিশু অভিনেতা | |
| ১৯৯৯ | রাজা কুমারুদু | রাজা | সেরাা অভিনেতা পুরুষ নন্দী পুরস্কার (ডেব্যু) | |
| ২০০০ | যুবারাজু | শ্রীনিবাস | ||
| ২০০০ | ভামসি | ভামসি | ||
| ২০০১ | মুরারী | মুরারী | নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার | |
| ২০০২ | তাক্কারি ডোংগা | রাজু | নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার | |
| ২০০২- | বব্বি | বব্বি | ||
| ২০০৩ | ওক্কাদু | অজয় বর্মা | সেরা অভিনেতা- ফিল্মফেয়ার পুরস্কার – তেলুগু | |
| ২০০৩ | নিজাম | জি. সিতারাম | নন্দী পুরস্কার - সেরাা অভিনেতা | |
| ২০০৪ | ন্যানী | ন্যানী/বিজু | ||
| ২০০৪ | অর্জুন | উর্জুন | নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার | |
| ২০০৫ | আথাদু | নন্দ গোপাল/পার্থু | নন্দী পুরস্কার -সেরাা অভিনেতা | |
| ২০০৬ | পোকিরি | কৃষ্ণা মনোহর (পান্ডু) | সেরা অভিনেতা- ফিল্মফেয়ার পুরস্কার – তেলুগু | |
| ২০০৬ | শাইনিকুডু | সিদ্ধার্থ | ||
| ২০০৭ | অথিধি | অথিধি | ||
| ২০০৮ | জলসা | গল্পের বর্ণনাকারী | চলচ্চিত্রে ধারাভাষ্যকার হিসেবে প্রথম | |
| ২০১০ | খালেজা | শিতারাম রাজু | বাংলা, হিন্দী সহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ডাবিংকৃত | |
| ২০১১ | দোকদু | অজয় কুমার | সেরা অভিনেতা -নন্দী পুরস্কার সেরা অভিনেতা- ফিল্মফেয়ার পুরস্কার – তেলুগু |
|
| ২০১২ | বিজনেসম্যান | সুরিয়া ভাই | ||
| ২০১৩ | সিথামা ভকিতলো সিরিমাল্লে চেট্টু | চিন্নডু | সেরা অভিনেতা- ফিল্মফেয়ার পুরস্কার – তেলুগু | |
| ২০১৩ | বাদশাহ | গল্পের বর্ণনাকারী | ||
| ২০১৪ | ১-নেনোক্কাদিনে | গৌতম | ||
| ২০১৪ | আগাদু | এনকাউন্টার শংকর | ||
| ২০১৫ | শ্রীমানথুডু | হার্সাবর্ধন | ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমী এ্যাওয়ার্ড- সেরা অভিনেতা (তেলুগু)
সেরা অভিনেতা- ফিল্মফেয়ার পুরস্কার – তেলুগু সেরা অভিনেতা- শিমা এ্যাওয়ার্ডস |
|
| ২০১৬ | ব্রামোটসাভাম | অজয় | ||
| ২০১৭ | স্পাইডার | শিবা | ||
| ২০১৮ | ভারত আনে নেনু | ভারত রাম | ||
| ২০১৯ | মহর্ষি | কে. ঋষি কুমার | ||
| ২০২০ | সারিলেরু নীকেভ্বারু | মেজর অজয় কৃষ্ণ | ||
| ২০২২ | সরকারু ভারি পাটা | মহেশ "মাহি" | ||
| ২০২৪ | গুণ্টুর কারম | ভোগিনেনি বীর ভেঙ্কট রমনা | ||
| ২০২৭ | বারাণসী | রুদ্র | চিত্রগ্রহণ চলছে |
মনোনয়ন এবং পুরস্কার
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
|---|---|---|---|---|
| ১৯৯৯ | নন্দী পুরস্কার | নন্দী পুরস্কার- সেরা ডেব্যু অভিনেতা | রাজা কুমারাডু | বিজয়ী |
| ২০০১ | নন্দী পুরস্কার | নন্দী স্পেশ্যাল জ্যুরি পুরস্কার | মুরারি' | বিজয়ী |
| ২০০২ | নন্দী পুরস্কার | নন্দী স্পেশ্যাল জ্যুরি পুরস্কার | তাক্কারি দোংগা | বিজয়ী |
| ২০০৩ | ফিল্মফেয়ার পুরস্কার- দক্ষিণ | ফিল্মফেয়ার পুরস্কার- সেরা অভিনেতা – তেলুগু | ওক্কাদু | বিজয়ী |
| সিনেমা এওয়ার্ডস | সিনেমা এওয়ার্ডস- সেরা অভিনেতা | বিজয়ী | ||
| সন্তোষম চলচ্চিত্র পুরস্কার | সন্তোষম সেরা তরুন অভিনেতা পুরস্কার | বিজয়ী | ||
| এপি সিনেগোর এসোসিয়েশান পুরস্কার | সেরা অভিনেতা[১০২] | বিজয়ী | ||
| নন্দী পুরস্কার | নন্দী পুরস্কার- সেরা অভিনেতা | নিজাম | বিজয়ী | |
| ২০০৪ | নন্দী পুরস্কার | নন্দী স্পেশ্যাল জ্যুরি পুরস্কার | অর্জুন | বিজয়ী |
| ২০০৫ | নন্দী পুরস্কার | নন্দী পুরস্কার- সেরা অভিনেতা | আথাদু | বিজয়ী |
| ভামসি চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেতা – এন টি আর স্বর্ণা কঙ্কানাম[১০৩] | বিজয়ী | ||
| ২০০৬ | ফিল্মফেয়ার পুরস্কার- দক্ষিণ | ফিল্মফেয়ার পুরস্কার- সেরা অভিনেতা – তেলুগু | পোকিরি | বিজয়ী |
| সিনেমা এওয়ার্ডস | সিনেমা এওয়ার্ডস- সেরা অভিনেতা | বিজয়ী | ||
| সন্তোষম চলচ্চিত্র পুরস্কার | সন্তোষম সেরা অভিনেতা পুরস্কার | বিজয়ী | ||
| ভামসি চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেতা – এন টি আর স্বর্ণা কঙ্কানাম[১০৩] | বিজয়ী | ||
| ২০০৭ | সিনেমা এওয়ার্ডস | সিনেমা এওয়ার্ডস- সেরা অভিনেতা | অথিধি | বিজয়ী |
| সন্তোষম চলচ্চিত্র পুরস্কার | সন্তোষম সেরা অভিনেতা পুরস্কার | বিজয়ী | ||
| ২০০৮ | ভামসি চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেতা – এন টি আর স্বর্ণা কঙ্কানাম | বিজয়ী | |
| ২০১১ | নন্দী পুরস্কার | নন্দী পুরস্কার- সেরা অভিনেতা | দোখুদু | বিজয়ী |
| ফিল্মফেয়ার পুরস্কার- দক্ষিণ | ফিল্ম ফেয়ার পুরস্কার- সেরা অভিনেতা – তেলুগু[১০৪] | বিজয়ী | ||
| সিনেমা এওয়ার্ডস | সিনেমা এওয়ার্ডস- সেরা অভিনেতা | বিজয়ী | ||
| দ্যা হায়দ্রাবাদ টাইমস চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেতা[১০৫][১০৬] | বিজয়ী | ||
| ১ম দক্ষিণ ভারতীয় আন্তঃর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | SIIMA পুরস্কার- সেরা অভিনেতা[১০৭] | বিজয়ী | ||
| ২০১২ | ৬০ তম ফিল্মফেয়ার পুরস্কার- দক্ষিণ | ফিল্মফেয়ার পুরস্কার- সেরা অভিনেতা – তেলুগু[১০৮] | বিজনেসম্যান | মনোনয়ন |
| সন্তোষম চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেতা[১০৯] | বিজয়ী | ||
| ২য় দক্ষিণ ভারতীয় আন্তঃর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেতা | মনোনয়ন | ||
| ২০১৩ | ফিল্মফেয়ার পুরস্কার- দক্ষিণ | ফিল্মফেয়ার পুরস্কার- সেরা অভিনেতা – তেলুগু | শিথাম্মা ভকিতলো সিরিমাল্লে চেট্টু | বিজয়ী |
| ৩য় দক্ষিণ ভারতীয় আন্তঃর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | সিমা সেরা অভিনেতা পুরস্কার | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mahesh Babu's bank accounts frozen"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০১৮। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Mahesh Babu"। Internet Movie Database।
- ↑ "Mahesh Babu's 40th Birthday Celebration: Samantha, Ram, Sushanth, Other T-Town Celebs Wish 'Srimanthudu' Star"। ২০ সেপ্টেম্বর ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "Is Mahesh Babu too expensive for Bollywood? Actor charges Rs 35 cr per film, has net worth of Rs 244 cr"। The Economic Times। ১১ মে ২০২২।
- ↑ K., Janani (২৫ এপ্রিল ২০১৮)। "Mahesh Babu, Prabhas, Allu Arjun: How much do Tollywood's highest-paid actors earn?"। India Today। ২০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "Six Nandi awards in seven years"। The Times of India। আইএসএসএন 0971-8257। ২২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩।
- ↑ "Mahesh Babu"। Heal-a-Child। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Mahesh Babu turns 42 and fans break the Internet to wish him well"। The Times of India। ৯ আগস্ট ২০১৭। ৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Rainbow Hospital announces superstar Mahesh Babu as goodwill ambassador"। India Infoline। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Asian Group and Mahesh Babu's 7-screen superplex 'AMB Cinemas' opens in Hyd"। thenewsminute.com। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।
- ↑ "From first meeting, falling in love to their intimate wedding: Mahesh Babu and Namrata Shirodkar's evergreen love story"। The Times of India। আইএসএসএন 0971-8257। ২০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "WWW.PRINCEMAHESH.COM :: Official Website for Superstar Mahesh"। princemahesh.com। ২৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "Living life to the fullest"। The Hindu। Chennai, India। ৬ ডিসেম্বর ২০০৮। ৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Lights, camera, action"। The Times of India। ২৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০১১।
- ↑ "Childhood"। Idlebrain। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১১।
- ↑ "Mahesh Babu Profile"। DesiCommunityGuide.com। ১৮ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২।
- 1 2 "Profile"। manamahesh.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Surya and Mahesh"। What's Latest। ১৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩।
- ↑ "Mahesh Babu – the Prince of Telugu Cinema"। Oneindia.in। ১৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০০৯।
- ↑ "namrata interview"। glamsham। ২৩ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১১।
- ↑ "Im completely love struck, says Namrata"। IndiaGlitz। ৮ মার্চ ২০০৫। ১০ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ "Mahesh Babu is a daddy!"। Sify.com। ২ সেপ্টেম্বর ২০০৬। ৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ Kavirayani, Suresh (২২ জুলাই ২০১২)। "Mahesh Babu names his daughter Sitara"। The Times of India। ১৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১২।
- ↑ "needa"। bollywood। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ "poratam"। idlebrain। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ "dhoondy"। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ "shankaravam"। 16 reels। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ "bazaar rowdy"। 16 reels। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ "mugguru kodukulu"। 16 reels। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ "gudachari 117"। 16 reels। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Koduku Didina Kaapuram"। one india। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "mahesh child artist"। princemahesh। ৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "rajakumarudu"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "nandi awards 1999"। chithr। ১৪ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Mahesh Babu – Telugu Film Actor"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "yuvaraju"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Yuvaraju 50 & 100 Days Centres"। andhraboxoffice.com/। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "Vamsi"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Namrata's Interview"। indiaglitz.com। ১০ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "Murari"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "murari"। idlebrain।
- ↑ "Nandi Awards - 2001"। chithr.com। ১৪ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "takkari donga"। idlebrain।
- ↑ "Mosagallaku mosagadu completes 40 years!!"। filmics। ২৭ আগস্ট ২০১১। ২১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Nandi Awards - 2002"। chithr.com। ১৪ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "Bobby"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "okkadu imdb"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "The Hindu : Telugu mid-year report"। Hinduonnet.com। ২৪ জুলাই ২০০৩। ৬ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ "nijam"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Nandi award winners list 2003"। Idlebrain.com। ২৯ সেপ্টেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Naani"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "naani produced by manjula"। idlebrain। ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Arjun"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Nandi Awards 2004"। idlebrain.com। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "Athadu"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "News Archives – January 2006"। CineGoer.com। ২ মার্চ ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ "Pokiri, Golden Jubilee"। bharatwaves। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Box-Office Records And Collections – Pokiri All India Records"। CineGoer.com। ১১ ডিসেম্বর ২০০৬। ৩০ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ "Mahesh wins Filmfare again!!"। Indiaglitz। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ "Sainikudu"। Internet Movie Database।
- ↑ "Corporate India eyes TFI"। The Hindu। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "UTV signs Mahesh!!"। Business of Cinema। ১২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Athidi"। Internet Movie Database।
- ↑ "Mahesh Babu Interview"। AndhraLovers। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Mahesh speaks for Jalsa!"। Ragalahari। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Mahesh Babu is back with khaleja!"। Rediff। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Khaleja delayed!!"। Weekend Collections। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Attack on Khaleja Sets"। Ragalahari। ১৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Khaleja collects 250k in 3 days in USA"। idlebrain.com। ২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "Mahesh on Twitter!!"। One India। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- ↑ "Mahesh Babu for a 'Dookudu'"। IndiaGlitz। ১৩ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Dookudu review: A bonanza to Mahesh fans"। Sify.com। ২৪ অক্টোবর ২০১১। ২৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Celebrating Dookudu's enormity"। Indiaglitz। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- ↑ "2011 Year in Movies"। CNn-IBN। ৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১১।
- ↑ "6 Awards for Dookudu at Filmfare | ifilmish : Experience Films"। ifilmish। ৮ জুলাই ২০১২। ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১২।
- ↑ "Mahesh's 'Businessman' in Tamil and Malayalam too!"। telugucinema.com। ৫ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১১।
- ↑ Chowdhary, Y. Sunita (১৪ জানুয়ারি ২০১২)। "The Businessman: Back in form"। Chennai, India: The Hindu। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "'Businessman' Mahesh Babu beats 'Bodyguard'"। Zee News India। ১৭ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১২।
- ↑ Pasupulate, Karthik (১৭ জানুয়ারি ২০১২)। "Mahesh wins the clash of the Titans"। The Times of India। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "Businessman 1st Week Worldwide Collections"। 123 telugu। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১২।
- ↑ "Mahesh Babu, Puri Jagan to sing TBM's theme song!"। 123telugu।
- ↑ "Mahesh Babu commands an eight figure pay cheque"। The Times of India। ২৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Venkatesh-Mahesh's Multi-Starrer Launch on October 6"। Telugu.16reels.com। ৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১২।
- ↑ "Seetamma vakitlo Sirimalle Chettu film pooja ceremony"। idlebrain.com। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "SVSC 4 days collection at Box Office"। Oneindia Entertainment। ১৬ জানুয়ারি ২০১৩। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর জন্য|প্রথমাংশ=অনুপস্থিত (সাহায্য) - ↑ "Telugu Movie review - Seetamma Vakitlo Sirimalle Chettu (SVSC)"। Idlebrain। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর জন্য|প্রথমাংশ=অনুপস্থিত (সাহায্য) - ↑ "Mahesh Babu – Sukumar film pooja held"। sify। ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Mahesh Babu, Sukumar Movie from March"। Telugu One। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Mahesh Babu with Mike Ryan"। BharatOne। ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Movie Review : 1 Nenokkadine"। Sify.com। ১০ জানুয়ারি ২০১৪। ১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Maheshbabu gets 10 crore for ad!"। Bharathwaves। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Welcome to Amrutanjan"। Amrutanjan.com। ১৩ সেপ্টেম্বর ২০১০। ৯ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ Prakash Upadhyaya। "Mahesh Babu is Provogue's brand ambassador"। Oneindia.in। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১০।
- ↑ "UniverCell brand ambassador is Prince Mahesh – Telugu Movie News"। IndiaGlitz। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১১।
- ↑ "Tollywood's Mahesh Babu is new brand ambassador for ITC's Vivel"। The Hindu। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Mahindra ropes in Telugu star Mahesh Babu; to launch multimedia campaign for tractors – News – Marketing – Campaign India"। Campaignindia.in। ১৮ অক্টোবর ২০১২। ২২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১২।
- ↑ Vora। "Mahesh as South India Shopping Mall brand ambassador"। bharatmovies.com। ১৮ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Mahesh Babu Replaces Akshay Kumar"।
- ↑ "mahesh babu new endorsement with tvs"। ১৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Mahesh Babu is 5th 'most desirable man' in India!"।
- ↑ "cinegoer awards 2003"। idlebrain।
- 1 2 "Vamsee Awards"। filmibeat। তেলুগুfilms। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১১।
- ↑ "Dookudu sweeps Filmfare awards for year 2011"। idlebrain। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- ↑ "সেরা অভিনেতা Male 2011 – তেলুগু Results"। itimes.com। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "The Hyderabad Times চলচ্চিত্র পুরস্কার 2011"। The Times Of India। ২৪ জুন ২০১২। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Mahesh Babu Wins সেরা অভিনেতা at SIIMA"। তেলুগু One। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১২।
- ↑ "60th Idea ফিল্মফেয়ার পুরস্কার- 2013 (দক্ষিণ) Nominations"। Filmfare। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৩।
- ↑ "Santosham Awards : Best actor Mahesh babu"। APLive। ৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মহেশ বাবু (ইংরেজি)
- টুইটারে মহেশ বাবু
- উদ্ধৃতি শৈলী ত্রুটি: নাম অনুপস্থিত
- জীবিত ব্যক্তি
- ১৯৭৪-এ জন্ম
- চেন্নাইয়ের অভিনেতা
- ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ বিজয়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- নন্দী পুরস্কার বিজয়ী
- ভারতীয় শিশু অভিনেতা
- দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- তেলুগু জি সিনে পুরস্কার বিজয়ী
- তেলুগু চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় কণ্ঠাভিনেতা
- তেলুগু চলচ্চিত্র প্রযোজক
- ভারতীয় চলচ্চিত্র প্রযোজক
- সিনেমা পুরস্কার বিজয়ী
- তেলুগু অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ১৯৭৫-এ জন্ম