বিষয়বস্তুতে চলুন

মহিউদ্দিন আহমেদ (মুন্সীগঞ্জের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মো: মহিউদ্দিন আহমেদ
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১০ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীমাহি বি চৌধুরী
মুন্সীগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীআব্দুল হাই
ব্যক্তিগত বিবরণ
জন্ম১০ মে ১৯৪২
মুন্সীগঞ্জ জেলা
মৃত্যু১০ মার্চ ২০২৬
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাওসমান গনি
মলুদা বেগম
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
সরকারি হরগঙ্গা কলেজ

মহিউদ্দিন আহমেদ (জন্ম: ১০ মে ১৯৪১ - মৃত্যু: ১০ মার্চ ২০২৬) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ ছিলেন। তিনি তৎকালীন মুন্সীগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মহিউদ্দিন ১০ মে ১৯৪১ সালে মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের কাইজ্জার চর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ওসমান গনি ও মাতা মলুদা বেগম। তিনি ১৯৬১ সালে মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করে সরকারী হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মহিউদ্দিন আহমেদ তিনবার কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান। শেখ মুজিবুর রহমানের চীফ সিকিউরিটি অফিসার ছিলেন তিনি। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও মুক্তিযুদ্ধসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন মুন্সীগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

মহিউদ্দিন আহমেদ তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫ বার এবং সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেন।

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আজ আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর ৭৭তম জম্মদিন"মুন্সীগঞ্জ২৪.কম। ১০ মে ২০১৮। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০
  2. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  4. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  5. "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪