বিষয়বস্তুতে চলুন

ভেরা হিঙ্গোরানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভেরা হিঙ্গোরানি
জন্ম(১৯২৪-১২-২৩)২৩ ডিসেম্বর ১৯২৪
বুবাক, ভারত
মৃত্যু২৩ এপ্রিল ২০১৮(2018-04-23) (বয়স ৯৩)
হিউস্টন, ইউ.এস.
পেশাস্ত্রীরোগ বিশেষজ্ঞ
প্রসূতি বিশেষজ্ঞ
পরিচিতির কারণস্ত্রীরোগবিদ্যা
পিতা-মাতাটেকল্যাণ্ড হটচাঁদ
লীলাবতী
পুরস্কারপদ্মশ্রী

ভেরা হিঙ্গোরানি (২৩শে ডিসেম্বর ১৯২৪ - ২৩শে এপ্রিল ২০১৮) ছিলেন একজন ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রসূতি বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিষয়ক লেখক, যিনি অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস- এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং প্রধান ছিলেন।

তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের জন্য একজন সম্মানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।[] ভারত সরকার তাঁকে ১৯৮৪ সালে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করে।[]

জীবনী

[সম্পাদনা]

ভেরা হিঙ্গোরানি ১৯২৪ সালের ২৩শে ডিসেম্বর, ভারতের বুবাক অঞ্চলে (স্বাধীনতাপূর্ব সিন্ধু প্রদেশ) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম ছিল যথাক্রমে টেকল্যাণ্ড এবং লীলাবতী হটচাঁদ। ভেরা হিঙ্গোরানি ১৯৪৭ সালে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ থেকে মেডিসিনে স্নাতক হন।[] স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষীকরণের পর, তিনি ১৯৫৯ সালে নতুন দিল্লির অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে যোগদান করেন এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধানের পদে উন্নীত হন, এই পদটিতে তিনি ১৯৮৬ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন।[] এইমস থেকে পরিকল্পিত অবসর নেওয়ার পরে, ১৯৮৭ সালে তিনি বাত্রা হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ সেন্টারে যোগ দেন।[] ১৯৯৬ সাল পর্যন্ত সেখানে কাজ করেন এবং ১৯৯৭ সালে পরামর্শক হিসাবে কাজ করার জন্য এইমস-এ ফিরে আসেন।[]

ভেরা হিঙ্গোরানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন ক্লিনিকাল ডিরেক্টর ছিলেন এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বিষয়ে বেশ কয়েকটি নিবন্ধ এবং চিকিৎসা সংক্রান্ত গবেষণাপত্র লিখেছিলেন।[] তিনি আমেরিকান কংগ্রেস অফ অবস্টেট্রিশিয়ানস অ্যাণ্ড গাইনোকোলজিস্টের একজন সাম্মানিক ফেলো (১৯৭৭)[] এবং ন্যাশনাল একাডেমি অফ মেডিক্যাল সায়েন্সেসের একজন নির্বাচিত ফেলো ছিলেন।[] তিনি ১৯৮৪ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী বেসামরিক পুরস্কার পেয়েছিলেন।[]

ভেরা হিঙ্গোরানি তাঁদের পরিচালনা দলের সদস্য হিসাবে ভারত থেকে যক্ষ্মা নির্মূলের জন্য কাজ করা একটি বেসরকারি সংস্থা অপারেশন আশা -র সাথে জড়িত ছিলেন।[] তিনি আই বি হিঙ্গোরানিকে বিবাহ করেছিলেন এবং তাঁরা নতুন দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় থাকতেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

২০১৮ সালের ২৩শে এপ্রিল ভেরা হিঙ্গোরানি টেক্সাসের হিউস্টনে ৯৩ বছর বয়সে মারা যান।[]

নির্বাচিত গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • লোচিয়া অ্যাণ্ড মেনস্ট্রুয়াল প্যাটার্ন ইন উইমেন উইথ পোস্টপার্টাম আইইউসিডি ইনসার্শন[]
  • ইউ অ্যাণ্ড ইয়োর হেলথ[]
  • এ নিউ সাইন ফর ডিফারেনশিয়াল ডায়াগনসিস অফ ওভারিয়ান টিউমার উইথ প্রেগন্যান্সি[১০]
  • ল্যাকটেশান অ্যাণ্ড ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া উইথ পোর্ট-পার্টাম আইইউসিডি ইনসার্শন[১১]
  • জেনিটাল ট্র্যাক্ট প্যাপিলোমাস উইথ প্রেগন্যান্সি[১২]

আরও দেখুন

[সম্পাদনা]

 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Mini Sood (২০০৫)। The Growth Restricted Baby Of The Tropics। New Age International। পৃ. ১৫৫। আইএসবিএন ৯৭৮৮১২২৪১৬৪১১
  2. 1 2 "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫
  3. 1 2 3 4 5 December 1924Bubak, Known for GynecologyName Vera HingoraniAwards Padma ShriBorn 23; Hotchand, IndiaOccupation Gynecologist ObstetricianParents Tecklaand; Jalalabadi, Leelawati (১৮ জানুয়ারি ২০১৪)। "Vera Hingorani - Alchetron, The Free Social Encyclopedia"Alchetron.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. "ACM Service Awards and Honorary Fellowships"। American Congress of Obstetricians and Gynecologists। ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫
  5. "List of Fellows - NAMS" (পিডিএফ)। National Academy of Medical Sciences। ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬
  6. "Constituency details" (পিডিএফ)। Government of Delhi। ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫
  7. "AOGD Bulletin, Vol. 18, No.1; May, 2018, pg. 31, Obituary: Dr. V. Hingorani" (পিডিএফ)। ২১ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  8. Vera Hingorani; Uma Bai (নভেম্বর ১৯৭০)। "Lochia and menstrual patterns in women with postpartum IUCD insertions": ৯৮৯–৯৯০। ডিওআই:10.1016/0002-9378(70)90347-9পিএমআইডি 5496057 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  9. Vera Hingorani (অক্টোবর ১৯৮৪)। You and Your Health। পৃ. ৩৩–৪। আইএসবিএন ৯৭৮৮১৭৬২৫৩৮৯৫পিএমআইডি 12340097 {{বই উদ্ধৃতি}}: |কর্ম= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  10. Vera Hingorani (১৯৬৬)। "A New Sign for Differential Diagnosis of Ovarian Tumour with Pregnancy": ১৫৫। ডিওআই:10.1111/j.1471-0528.1966.tb05138.x {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  11. Vera Hingorani; G. R. Uma Bai (১৯৭০)। "Lactation and Lactational Amenorrhoea with Port-partum IUCD Insertions" (পিডিএফ): ৫১৩–৫১৫। ডিওআই:10.1530/jrf.0.0230513পিএমআইডি 4923671। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  12. Vera Hingorani; Ranjit Kaur (এপ্রিল ১৯৬১)। "Genital Tract Papillomas with Pregnancy": ২৮৮–২৯১। ডিওআই:10.1111/j.1471-0528.1961.tb02726.xপিএমআইডি 13714447 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)