ভিক্টর ফ্রেডরিখ উইসকপ
ভিক্টর ফ্রেডরিখ উইসকপ | |
|---|---|
Victor Frederick Weisskopf in the 1940s. | |
| জন্ম | ১৯ সেপ্টেম্বর ১৯০৮ |
| মৃত্যু | এপ্রিল ২২, ২০০২ (বয়স ৯৩) |
| জাতীয়তা | অস্ট্রীয়, মার্কিন |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন |
| পুরস্কার | মাক্স প্লাংক পদক (১৯৫৬) ওরস্টেড পদক (১৯৭৬) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮০) পদার্থবিজ্ঞানে ওল্ফ পুরস্কার (১৯৮১) এনরিকো ফের্মি অ্যাওয়ার্ড (১৯৮৮) Public Welfare Medal (1991) |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠানসমূহ | লিপজিগ বিশ্ববিদ্যালয় হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন ইটিএইচ জুরিখ নিলস বোর ইন্সটিটিউট রোচেস্টার বিশ্ববিদ্যালয় ম্যানহাটন প্রকল্প ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি সার্ন |
| ডক্টরাল উপদেষ্টা | মাক্স বর্ন ইউজিন পল উইগনার |
| ডক্টরেট শিক্ষার্থী | Kerson Huang জন ডেভিড জ্যাকসন মারি গেল-মান Robert H. Dicke Kurt Gottfried Lawrence Biedenharn |
ভিক্টর ফ্রেডরিখ উইসকপ একজন অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ভের্নার কার্ল হাইজেনবের্গ, এরভিন শ্রোডিঙার, ভোল্ফগাং পাউলি এবং নিলস বোর এর সাথে ডক্টরেটত্তর গবেষণা করেন।
জীবনী
[সম্পাদনা]উইসকপ ১৯০৮ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩১ সালে ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত রোচেস্টার বিশ্ববিদ্যালয় এ পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরে বিভাগীয় প্রধান হন। তিনি ১৯৬১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত সার্ন এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত আমেরিকান ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং ১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। [১][২][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://newsoffice.mit.edu/2002/weisskopf-0424
- ↑ http://www-theory.lbl.gov/jdj/VFW-Phy-Today.pdf
- ↑ http://www.nytimes.com/2002/04/25/obituaries/25WEIS.html
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ন্যাশনাল মেডেল অফ সাইন্স বিজয়ী
- মাক্স প্লাংক পদক বিজয়ী
- এনরিকো ফের্মি পুরস্কার প্রাপক
- পদার্থবিজ্ঞানে ওল্ফ পুরস্কার বিজয়ী
- অস্ট্রীয় ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- আলবার্ট আইনস্টাইন পদক বিজয়ী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ১৯০৮-এ জন্ম
- ২০০২-এ মৃত্যু
- মার্কিন পারমাণবিক অস্ত্র বিরোধী কর্মী
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- রুশ বিজ্ঞান অ্যাকাডেমির বিদেশী সদস্য
- ইহুদি মার্কিন বিজ্ঞানী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী
- ভিয়েনার বিজ্ঞানী