ভটিয়ালী ভাষা
| ভটিয়ালী | |
|---|---|
| 𑠡𑠔𑠭𑠣𑠬𑠥𑠮, भटियाली | |
টাকরী লিপিতে লেখা ভটিয়ালী | |
| দেশোদ্ভব | ভারত |
| অঞ্চল | হিমাচল প্রদেশ |
মাতৃভাষী | ২৩,৯৭০ (২০১১ জনগণনা)[১] বহু সংখ্যক ভটিয়ালীভাষী নিজেদের হিন্দি ও পাঞ্জাবিভাষী বলে উল্লেখ করেছেন৷ |
| ডোগরি, দেবনাগরী লিপি | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-৩ | bht |
| গ্লোটোলগ | bhat1263[২] |
ভটিয়ালী ভাষা (ডোগরি: 𑠡𑠔𑠭𑠣𑠬𑠥𑠮) পশ্চিমা পাহাড়ী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা, যা মূলত উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চাম্বা জেলার ভট্টিয়াট উপত্যকা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর ভাষা৷ ইউনেস্কো এই ভাষাটিকে ভারতের বিপন্ন ভাষাগুলির তালিকাভুক্ত করেছে৷[৩] মূলত এটি জম্মুর স্থানীয় ডোগরি ভাষারই একটি দূরবর্তী উপভাষা৷[৪][৫]
লিপি
[সম্পাদনা]ভটিয়ালী ভাষার জন্য ব্যবহৃত মূল লিপি হলো ডোগরি লিপি৷ তবে ভারতের স্বাধীনতা লাভের পর দেবনাগরী এবং গুরুমুখী লিপি এই লিপিটিকে প্রতিস্থাপিত করেছে৷

জনসংখ্যা
[সম্পাদনা]ভটিয়ালী ভাষাভাষী লোক মূলত ভটিয়াল অঞ্চলে থাকেন৷ ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতে ভটিয়ালী ভাষাভাষীর সংখ্যা ২৩,৯৭০ জন,[১] যেখানে ২০০১ খ্রিস্টাব্দে এই জনসংখ্যা ছিলো ২৩,২৫১ জন৷[৬] জন সচেতনতার অভাবে যথেষ্ট সংখ্যক লোক নিজেদের হিন্দি, পাঞ্জাবি এবং পাহাড়ী ভাষা (পাহাড়ি মূলত হিমাচলের ভাষাগুলিকে একত্রিত করতে কেন্দ্রীয় সরকার প্রবর্তিত নাম) বলে উল্লেখ করেছেন৷
- ভারত - ২৩,৯৭০
- হিমাচল প্রদেশ - ১৫,৩৪৭ (০.২২%)
- চম্বা জেলা - ১৫,১০৭ (২.৯১%)
- ডালহৌসী ব্লক - ২,৬৪৭ (৫.৬৬%)
- সিহুন্ত ব্লক - ১১,৯৩৬ (২৯.৯৪%)
- ভটিয়াত ব্লক - ৪৭৯ (১.১২%)
- চম্বা জেলা - ১৫,১০৭ (২.৯১%)
- আসাম - ৪,৩২১
- পশ্চিমবঙ্গ - ৪,১৮৪
বর্তমান অবস্থা
[সম্পাদনা]ভটিয়ালী ভাষাটি সাধারণভাবে পাহাড়ি অথবা হিমাচলি ভাষা নামে পরিচিত। তবে কারো কারো মতে বৃহত্তর পাঞ্জাবির ডোগরি ভাষার একটি উপভাষা। এই ভাষাটি কোন সরকারি পদমর্যাদা নেই এবং এটি বর্তমানে পাঞ্জাবী ভাষার একটি উপভাষা হিসেবে পরিগণিত হয়। ভাষাটির কোনো সরকারি মর্যাদা নেই৷ ইউনেস্কোর তথ্য অনুসারে এই ভাষাটি বিপন্ন ভাষার তালিকাভুক্ত, অর্থ অধিকাংশ ভটিয়ালী ভাষাভাষী শিশুরা নিজের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভে অক্ষম।[৭]
ভারতের সংবিধানের অষ্টম তফসিলে পাহাড়ী হিমাচলি ভাষাগুলির অন্তর্ভুক্তির জন্য ২০১০ খ্রিস্টাব্দে সিংহভাগ সম্মতিতে বিষয়টি রাজ্য বিধানসভায় উপস্থাপিত হয়৷[৮] ছোটো ছোট সংস্থাগুলির দাবীকে বাদ দিতে সরকারীভাবে বিশেষ এই ভাষাগুলি সংরক্ষণ ও মান্যতা দানের কোনো বড় পদক্ষেপ নেওয়া হয় নি৷[৯] রাজনৈতিক প্রভাবে ভাষাগুলির অধিকাংশের সাথেই হিন্দি ভাষাগোষ্ঠীর কোনরূপ পারস্পরিক সম্পর্ক না থাকলেও পাহাড়ি এই ভাষাগুলি হিন্দি ভাষার অন্তর্গত একেকটি উপভাষা হয়ে রয়েছে৷[১০] তবে ভটিয়ালী বর্তমানে পাঞ্জাবী ভাষার অন্তর্ভুক্ত করা হয়৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Cenus 2011
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Bhattiyali"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ "UNESCO Atlas of the World's Languages in danger"। Unesco.org। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১২।
- ↑ Verbeke, Saartje (২৭ নভেম্বর ২০১৭)। Argument structure in Kashmiri: Form and Function of Pronominal Suffixation (ইংরেজি ভাষায়)। BRILL। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-৩৪৬৭৮-৯।
- ↑ Tiwari, Dr Siyaram। Bhartiya Bhashaon Ki Pahchan (হিন্দি ভাষায়)। Vani Prakashan। আইএসবিএন ৯৭৮-৯৩-৫২২৯-৬৭৭-৪।
- ↑
- ↑ "Endangered Language"।
- ↑ "Pahari Inclusion"। Zee News।
- ↑ "Pahari Inclusion"। The Statesman। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "Indian Language Census" (পিডিএফ)।