বিপিন রাওয়াত
বিপিন রাওয়াত | |
|---|---|
| बिपिन रावत | |
২০২০ সালে ভারত সরকারের প্রতিকৃতিতে বিপিন | |
| প্রধান প্রতিরক্ষা স্টাফ-এর ১ম | |
| কাজের মেয়াদ ১ জানুয়ারি ২০২০ – ৮ ডিসেম্বর ২০২১ | |
| রাষ্ট্রপতি | রামনাথ কোবিন্দ |
| পূর্বসূরী | পদ প্রতিষ্ঠিত |
| উত্তরসূরী | অনিল চৌহান (২০২২) |
| প্রধান স্টাফ কমিটি-এর ৫৭তম চেয়ারম্যান | |
| কাজের মেয়াদ ২৭ সেপ্টেম্বর ২০১৯ – ৮ ডিসেম্বর ২০২১ (২৭ সেপ্টেম্বর ২০১৯–৩১ ডিসেম্বর ২০১৯ সেনাপ্রধান হিসেবে) (১ জানুয়ারি ২০২০–৮ ডিসেম্বর ২০২১ প্রধান প্রতিরক্ষা স্টাফ হিসেবে) | |
| রাষ্ট্রপতি | রামনাথ কোবিন্দ |
| পূর্বসূরী | বীরেন্দ্র সিংহ ধানোয়া |
| উত্তরসূরী | মনোজ মুকুন্দ নারাভানে (ভারপ্রাপ্ত) অনিল চৌহান |
| সেনাপ্রধান-এর ২৭তম | |
| কাজের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৬ – ৩১ ডিসেম্বর ২০১৯ | |
| রাষ্ট্রপতি | |
| পূর্বসূরী | দলবীর সিংহ সোহাগ |
| উত্তরসূরী | মনোজ মুকুন্দ নারাভানে[১] |
| সেনাবাহিনীর উপপ্রধান-এর ৩৭তম | |
| কাজের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০১৬ – ৩১ ডিসেম্বর ২০১৬ | |
| রাষ্ট্রপতি | প্রণব মুখার্জী |
| প্রতিরক্ষামন্ত্রী | মনোহর পারিকর |
| পূর্বসূরী | মনমোহন সিংহ রাই |
| উত্তরসূরী | শরৎ চাঁদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৬ মার্চ ১৯৫৮ সাইনা, পৌড়ি গাড়ওয়াল জেলা, উত্তরপ্রদেশ (বর্তমানে উত্তরাখণ্ড), ভারত[২] |
| মৃত্যু | ৮ ডিসেম্বর ২০২১ (বয়স ৬৩) বান্দিশোলা, নীলগিরি জেলা, তামিলনাড়ু, ভারত |
| মৃত্যুর কারণ | হেলিকপ্টার দুর্ঘটনা |
| দাম্পত্য সঙ্গী | মধুলিকা সিংহ (বি. ১৯৮৫; মৃ. ২০২১) |
| সন্তান | ২ |
| পিতামাতা | লেফটেন্যান্ট জেনারেল লক্ষ্মণ সিংহ রাওয়াত (পিতা) |
| প্রাক্তন শিক্ষার্থী | |
| সামরিক পরিষেবা | |
| আনুগত্য | |
| শাখা | |
| পদ | |
| ইউনিট | |
| কমান্ড | |
| সার্ভিস নম্বর | আইসি-৩৫৪৭১এম[৩] (IC-35471M) |
| পুরস্কার | |
জেনারেল বিপিন রাওয়াত, পিভিএভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এসএম, ভিএসএম, এডিসি (১৬ মার্চ ১৯৫৮ – ৮ ডিসেম্বর ২০২১) হলেন ভারতীয় সামরিক বাহিনীর প্রথম প্রতিরক্ষা প্রধান ও ভারতীয় সেনার সেনাপ্রধান ছিলেন। ২৬তম সেনাপ্রধান হিসেবে তিনি ২০১৬ এর ৩১ ডিসেম্বর জেনারেল দলবীর সিংহ সোহাগের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।[৪][৫][৬] ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে তার স্থলে সেনাপ্রধানের দায়িত্ব নেন।[৭][৮] তিনি সেনাপ্রধান হওয়ার পূর্বে ভারতীয় সেনার সেনা উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন।
পূর্ব জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]বিপিন রাওয়াত ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাড়ওয়াল জেলায় ১৯৫৮ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন।[৯] তার পিতাও তার মত সেনাবাহিনীর জেনারেল ছিলেন তবে সেনাপ্রধান ছিলেননা, তার পিতার নাম হচ্ছে লক্ষণ সিংহ রাওয়াত।[১০][১১] রাওয়াত লেখাপড়া করেন ক্যামব্রিয়ান হল (দেহরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে 'ভারতীয় সামরিক একাডেমী'তে, যেখান থেকে ভালো ফলাফল করে 'সম্মানের তরবারী' লাভ করেছিলেন। তিনি তামিলনাড়ুর 'প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ' থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে 'উচ্চতর আদেশ প্রশিক্ষণ' লাভ করেন।[১২][১৩][১৪] এছাড়া তিনি তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন।
সেনাজীবন
[সম্পাদনা]বিপিন কমিশন পান ১৯৭৮ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে, তার পিতার ইউনিট ৫/১১ গোর্খা রাইফেলসে।[১৫][১৬] তার সব ধরনের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা ছিলো এবং তিনি ১০ বছর জঙ্গীবিরোধী অভিযানে নিয়োজিত থেকেছিলেন।[১৪] তিনি জম্মু-কাশ্মীর-এর উরিতে একটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন, পূর্বাঞ্চলীয় সেক্টরের একটি পদাতিক ব্যাটেলিয়ন অধিনায়ক, রাষ্ট্রীয় রাইফেলসে (আধা-সামরিক বাহিনী) একজন ব্রিগেড কমান্ডার, ১৯তম পদাতিক ডিভিশনের কমান্ডার এবং দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি (সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ) হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী প্রধান হওয়ার পূর্বে তিনি 'ভাইস চীফ অব আর্মি স্টাফ' (উপসেনাবাহিনীপ্রধান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন যে পদে তিনি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ছিলেন। সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে তার নাম আসে তার চেয়ে দুজন ঊর্ধ্বতন জেনারেলকে টপকিয়ে, তারা হলেন প্রবীণ বক্সী এবং পি এম হারিয।[১৭]

সেনাবাহিনী প্রধান হিসেবে দ্বিপাক্ষিক সফর
[সম্পাদনা]| দেশ | তারিখ | উদ্দেশ্য | তথ্যসূত্র |
|---|---|---|---|
২০১৭[সম্পাদনা] | |||
| ২৮–৩১ মার্চ | [১৮] | ||
| ৩১ মার্চ – ২ এপ্রিল ২০১৭ |
|
[২০] [২১] | |
| ২৭–৩০ এপ্রিল |
|
[২২] | |
| ২৮–৩১ মে |
|
[২৩] | |
| ১–৩ আগস্ট |
|
[২৪] | |
| ৪–৫ আগস্ট |
|
[২৪] | |
২০১৮[সম্পাদনা] | |||
| ১২–১৪ ফেব্রুয়ারি |
|
[২৫] | |
| ১৪–১৭ মে |
|
[২৭] | |
| ১–৬ অক্টোবর |
|
[২৯] | |
| ২২–২৫ নভেম্বর |
|
[৩০] | |
| ১৭–২০ ডিসেম্বর |
|
[৩১] | |
২০১৯[সম্পাদনা] | |||
| ২–৫ এপ্রিল |
|
[৩২] | |
| ৩০ সেপ্টেম্বর–৩ অক্টোবর |
|
[৩৩] | |
প্রতিরক্ষা প্রধান
[সম্পাদনা]বিপিন রাওয়াতকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদে নিয়োগ দেয়া হয় ২০২০ সালের ১ জানুয়ারীতে। এই পদে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা তাকে কাজের ব্যাপারে রিপোর্ট করে থাকেন। তিনি সিডিএস হওয়ার আগ পর্যন্ত চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদেও কাজ করেছেন। [৩৪]
মৃত্যু
[সম্পাদনা]২০২১ সালের ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতসহ ১৪ জনকে নিয়ে উড়েছিল হেলিকপ্টার। ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয় বান্দিশোলায়। এর পর তাঁকে এবং তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। বিপিন রাওয়াত ও তার স্ত্রী এবং তার স্টাফরা এই হেলিকপ্টারে ছিলেন। [৩৫] এ দূর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। [৩৬] এ দুর্ঘটনাতেই মৃত্যু হয় মোট ১৪ জনের। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার জেনারেল এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে হবেন পরবর্তী সেনাপ্রধান"। লাইভমিন্ট। ১৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "জেনারেল বিপিন রাওয়াত: 'শেষবার উত্তরাখণ্ডের গ্রামে গিয়ে তিনি একটি রাস্তা চেয়েছিলেন; এটি এখন প্রায় সম্পূর্ণ'"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২২।
- ↑ "৪১১তম প্রজাতন্ত্র দিবসে বীরত্ব ও অন্যান্য প্রতিরক্ষা পদক ঘোষণা"। ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ Gautam Sharma (১৯৮৮)। The path of glory: exploits of the 11 Gorkha Rifles। Allied Publishers।
- ↑ "Press Information Bureau"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬।
- ↑ "GENERAL BIPIN RAWAT takes over as the 27th COAS of the INDIAN ARMY"। pib.nic.in। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬।
- ↑ "দেশের নয়া সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে"। bengali.indianexpress.com। ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Lt Gen M.M. Naravane appointed as Chief of Army Staff"। ১৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Top positions in country's security establishments helmed by men from Uttarakhand - Times of India"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ "Gen Bipin Rawat known for operational skills and strategic expertise"। ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ "Top positions in country's security establishments helmed by men from Uttarakhand - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Lt Gen Bipin Rawat takes over as new Army Commander"। The Indian Express। ২ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ Goma, By David Blair in। "UN commander says hands are tied in Congo"। Telegraph.co.uk। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
- 1 2 "Lt General Bipin Rawat: Master of surgical strikes - The Economic Times"। The Economic Times। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Lt Gen Bipin Rawat takes over as new Army Commander"। ২ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ Peri, Dinakar। "In surprise move, Lt. Gen. Bipin Rawat appointed next Army Chief"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ Jatinder, Kaur। "India Army Gets China Border Experienced General"। নং online। ABC Live। ABC Live। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Indian Army Chief Gen Rawat to visit Nepal"। hindustantimes.com/ (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০১৭। ১৯ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
- ↑ "Press Information Bureau"। ২৯ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৭।
- ↑ "Indian Army Chief Visits Nepal and Bangladesh"। Press Information Bureau। ২৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
- ↑ "Indian army chief leaves Dhaka"। The Daily Star। ২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
- ↑ "Press Information Bureau"। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৭।
- ↑ "Press Information Bureau"। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- 1 2 "Press Information Bureau"। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭।
- ↑ "Indian Army chief on three-day visit to Nepal from tomorrow"। The Economic Times। ১১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Indian Army chief Gen Bipin Rawat in Nepal, to meet Prez, PM"। hindustantimes.com/ (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Chief of Staff of the Indian Army General Rawat to visit Sri Lanka | The Sunday Leader"। thesundayleader.lk (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।
- ↑ "Visit of Coas to Sri Lanka"। pib.nic.in। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
- ↑ "Visit of COAS to Russia"। pib.nic.in। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮।
- ↑ "Visit of COAS to Vietnam"। pib.nic.in। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৮।
- ↑ "Visit of COAS to Tanzania and Kenya"।
- ↑ "Visit of Chief of the Army Staff to USA"। pib.nic.in।
- ↑ "Visit of General Bipin Rawat, Coas to Maldives"। pib.gov.in। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিযুক্ত হলেন জেনারেল বিপিন রাওয়াত"। NDTV.com। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ ডেস্ক, প্রথম আলো। "ভারতের প্রতিরক্ষাপ্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "IAF Chopper Crashed LIVE: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু দেশের প্রথম CDS বিপিন রাওয়াতের"। Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ভারতীয় জেনারেল
- ১৯৫৮-এ জন্ম
- ২০২১-এ মৃত্যু
- চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- পরম বিশিষ্ট সেবা পদক প্রাপক
- সেনা পদক প্রাপক
- জাতীয় প্রতিরক্ষা একাডেমি (ভারত) এর প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় সামরিক একাডেমী প্রাক্তন শিক্ষার্থী
- সিভিল সার্ভিসে পদ্মবিভূষণ প্রাপক
- উত্তম যুদ্ধ সেবা পদক প্রাপক
- অতি বিশিষ্ট সেবা পদক প্রাপক
- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতের সেনাবাহিনী প্রধান