বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ কৃষক লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ কৃষক লীগ
সভাপতিসমীর চন্দ
সাধারণ সম্পাদকউম্মে কুলসুম
প্রতিষ্ঠাতাশেখ মুজিবুর রহমান, এ্যাড.সিরাজুল ইসলাম খান
প্রতিষ্ঠা১৯ এপ্রিল ১৯৭২
নিষিদ্ধ১২ মে ২০২৫; ১৬ মাস আগে (2025-05-12) []
সদর দপ্তরঢাকা
ভাবাদর্শ
রাজনৈতিক অবস্থানমধ্য-বাম
ধর্মধর্মনিরপেক্ষতাবাদ
আন্তর্জাতিক অধিভুক্তিনা
স্লোগানজয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশের একটি জাতীয় কৃষক সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন। সংগঠনটি কৃষি উন্নয়ন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত আইনজীবী সিরাজুল ইসলাম খানকে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি করা হয়। শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতকে প্রথম সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করে আসছে।

কাঠামো ও কার্যক্রম

[সম্পাদনা]

বাংলাদেশ কৃষক লীগ সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠন পরিচালনা করে থাকে। এটি কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তি প্রচলন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করে।

বর্তমান নেতৃত্ব

[সম্পাদনা]

২০২৫ সালের হিসেবে সংগঠনের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

সংশ্লিষ্টতা

[সম্পাদনা]


বাংলাদেশ কৃষক লীগ সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে এবং দলের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখে।

তথ্যসূএ

[সম্পাদনা]
  1. "আ. লীগ ও অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন"দ্য ডেইলি স্টার। ১২ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫