বিষয়বস্তুতে চলুন

বব্বর প্যাটারা

বব্বর প্যাটারা, নাসা ওয়ার্ল্ড উইন্ড থেকে গৃহীত একটি স্ক্রিনশটের উপরের বাঁ-কোণে অবস্থিত।

বব্বর প্যাটারা (ইংরেজি: Babbar Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৮৬ কিলোমিটার এবং এটির স্থানাঙ্ক ৩৯°৪৮′ দক্ষিণ ২৭২°০০′ পশ্চিম / ৩৯.৮° দক্ষিণ ২৭২° পশ্চিম / -39.8; -272। প্যাটারাটির নামকরণ হয়েছিল এক সুমেরীয় সূর্যদেবতার নামানুসারে এবং ১৯৭৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নামটি অনুমোদন করে।[] বব্বর প্যাটারার কাছে কয়েকটি ঢাল চ্যূতির পরিচায়ক।[] বব্বর প্যাটারার ঠিক দক্ষিণে রয়েছে লারসিয়া প্লেনাম নামক মালভূমি, আরও দক্ষিণে রয়েছে স্বারোগ প্যাটারা এবং পূর্ব দিকে রয়েছে ইজিপ্ট মনস নামক পর্বতটি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Babbar Patera"USGS Gazetteer of Planetary Nomenclature Feature Information। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯
  2. "io.pdf" (পিডিএফ)astrogeology.usgs.gov। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০০৭
  3. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.