বউ শাশুড়ীর যুদ্ধ
| বউ শাশুড়ীর যুদ্ধ | |
|---|---|
| পরিচালক | আজাদী হাসনাত ফিরোজ |
| প্রযোজক | মোশারফ হোসেন |
| রচয়িতা | ছটকু আহমেদ (সংলাপ) |
| চিত্রনাট্যকার | আজাদী হাসানাত ফিরোজ |
| কাহিনিকার | দেলোয়ার জাহান ঝন্টু |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | |
| চিত্রগ্রাহক | এম এইচ স্বপন |
| সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
বউ শাশুড়ীর যুদ্ধ আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনাট্য লিখেছেন ফিরোজ এবং সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস আহমেদ, রিনা খান, শানু ও সোনিয়া।
চলচ্চিত্রটি ২০০৩ সালের ২৬শে নভেম্বর মুক্তি পায়। এতে অভিনয় করে শানু শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া শাবনূর এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।[১]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- শাবনূর - বর্ষা
- ফেরদৌস আহমেদ - সজীব চৌধুরী
- রিনা খান - সালমা চৌধুরী
- শানু - রিতা
- সোনিয়া - রুবি চৌধুরী
- হৃদয় - রাজা
- প্রবীর মিত্র - রাকিব চৌধুরী
- দুলারী - শাহানা
- আফজাল শরীফ - আবদুল
- জেসমিন - মর্জিনা
- মতিন রহমান - ডাক্তার ফিরোজ
- জামিলুর রহমান শাখা - বর্ষার বাবা
- মহিউদ্দিন মনির
- মিজানুর রহমান
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আনোয়ার পারভেজ এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ও বেবী নাজনীন।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "আমি বউ হতে চাই" | মনিরুজ্জামান মনির | আনোয়ার পারভেজ | সামিনা চৌধুরী | ৪:২৮ |
| ২. | "এসো এমনি প্রেম করি" | গাজী মাজহারুল আনোয়ার | আহমেদ ইমতিয়াজ বুলবুল | এন্ড্রু কিশোর ও কনকচাঁপা | ৪:৩২ |
| ৩. | "বউ শাশুড়ীর যুদ্ধে আমি" | আহমেদ ইমতিয়াজ বুলবুল | আহমেদ ইমতিয়াজ বুলবুল | বেবী নাজনীন | ৪:৫৫ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | শানু | বিজয়ী | [২] |
| ২৫তম বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী | [৩] |
| ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী | শাবনূর | মনোনীত | |
| লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী | |
| সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী | |
| ঢালিউড অ্যাওয়ার্ড | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী | |
| গোল্ডেন নেস্ট এওয়ার্ড | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আহমেদ, আফসার (২৮ জুন ২০০৪)। "32nd BACHSAS Awards: A glitzy night"। দ্য ডেইলি স্টার। ১৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃ. ৪৮০। আইএসবিএন ৯৮৪-৭০১৯৪-০০৪৫-৯।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বউ শাশুড়ীর যুদ্ধ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে বউ শাশুড়ীর যুদ্ধ