প্রীতম দাস
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | প্রীতম লারু দাস |
| জন্ম | ১৬ অক্টোবর ১৯৮৮ শিলচর, আসাম, ভারত |
| ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি |
| বোলিংয়ের ধরন | ডান-হাতি fast-medium |
| ভূমিকা | বোলার |
| ঘরোয়া দলের তথ্য | |
| বছর | দল |
| ২০০৭–বর্তমান | আসাম |
| ২০০৭–২০০৮ | রয়াল বেঙ্গল টাইগার্স |
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ০৪ অক্টোবর ২০১৫ | |
প্রীতম দাস (জন্ম: ১৬ই অক্টোবর ১৯৮৮) একজন ভারতীয় ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে আসামের হয়ে খেলেন।[১]
দাস একজন ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার; তিনি আসামের শিলচরে জন্মগ্রহণ করেন। ২০০৬-০৭ রঞ্জি ট্রফি প্রতিযোগিতার সময়, ২০০৭ সালের জানুয়ারিতে ওড়িশার বিরুদ্ধে তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। তিনি প্রথম ইনিংসে ৬৫ রানে দিয়ে ৫ উইকেট নেন।[২]
পরের মাসে, দাস ওড়িশার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি ম্যাচে লিস্ট এ অভিষেক করেন। ২০০৭ সালের এপ্রিলে, তিনি আন্তঃরাজ্য টুয়েন্টি২০ টুর্নামেন্টে আসামের হয়ে উপস্থিত হন। তিনি বর্তমানে বিলুপ্ত টোয়েন্টি-২০ লীগ আইসিএল-এ রয়েল বেঙ্গল টাইগারদের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ২০১২-১৩ বিজয় হাজারে ট্রফিতে তিনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন।
২০১৯-২০ সালেও, তিনি বিজয় হাজারে ট্রফি টুর্নামেন্টে নয়টি ম্যাচে তেইশটি উইকেট সহ যৌথভাবে অগ্রণী উইকেট শিকারী ছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Pritam Das"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
- ↑ "Odisha v Assam 2006-07"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "Vijay Hazare Trophy, 2019/20: Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতেপ্রীতম দাস
- ক্রিকেটআর্কাইভে (সদস্যতা প্রয়োজনীয়) প্রীতম দাস
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |