লুম্বিনী প্রদেশ
| লুম্বিনী প্রদেশ लुम्बिनी प्रदेश | |
|---|---|
| প্রদেশ | |
|
উপর থেকে বাম থেকে ডানে লুম্বিনীর মায়া দেবী মন্দির, ঢোরপাটন শিকার ক্ষেত্র, রানিঘাট প্রাসাদ, বাগেশ্বরী মন্দির এবং বর্দিয়া জাতীয় উদ্যানে একটি বেঙ্গল টাইগার | |
প্রদেশ নং ৫ -এর অবস্থান | |
প্রদেশ নং ৫ এর জেলাসমূহ | |
| দেশ | |
| প্রতিষ্ঠা | ২০ সেপ্টেম্বর ২০১৫ |
| রাজধানী | বুটওয়াল |
| বৃহত্তম শহর | ঘোরাহী |
| জেলা | ১২টি |
| সরকার | |
| • শাসক | প্রদেশ নং ৫ সরকার |
| • গভর্নর | উমাকান্ত ঝা |
| • মুখ্যমন্ত্রী | শংকর পোখারেল (এনসিপি) |
| • উচ্চ আদালত | তুলসিপুর উচ্চ আদালত |
| • প্রদেশ সভা | এক কক্ষবিশিষ্ট (৮৭ আসন) |
| • প্রতিনিধি সভায় আসন | ২৬ |
| আয়তন | |
| • মোট | ২২,২৮৮ বর্গকিমি (৮,৬০৫ বর্গমাইল) |
| এলাকার ক্রম | ৩য় |
| জনসংখ্যা | |
| • মোট | ৪৪,৯৯,২৭২ |
| • ক্রম | ৪র্থ |
| • জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫২০/বর্গমাইল) |
| • ঘনত্বের ক্রম | ৩য় |
| সময় অঞ্চল | এনএসটি (ইউটিসি+০৫:৪৫) |
| ভৌগোলিক কোড | এনপি-এফআই |
| প্রধান ভাষাসমূহ | ১. নেপালি ভাষা (৫১.৬%) ২. থারু ভাষা (১২.২৬%) ৩. অবধি ভাষা (১০.১৮%) |
| এইচডিআই সূচক | ০.৫১৯ (নিম্ন) |
| সাক্ষরতা | ৬৬.৪৩% |
| লিঙ্গানুপাত | ৯০.৪৩ ♂/১০০ ♀ (২০১১) |
| ওয়েবসাইট | https://pradesh-5.com/ |
লুম্বিনী প্রদেশ (নেপালি: लुम्बिनी प्रदेश) নেপালের নবগঠিত সাতটি প্রদেশের অন্যতম। নেপালের নতুন সংবিধান অনুসারে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর এটি গঠিত হয়।[১] প্রদেশ নং ৫ এর উত্তরে গণ্ডকী ও কর্ণালী প্রদেশ, পূর্বে গণ্ডকী প্রদেশ, পশ্চিমে সুদূরপশ্চিম প্রদেশ এবং দক্ষিণে ভারতের উত্তর প্রদেশ অবস্থিত। ২০১৮ সালের ১৭ জানুয়ারি প্রদেশ সভার অধিবেশনে বুটওয়ালকে প্রদেশের অন্তর্বর্তীকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
সরকার ও প্রশাসন
[সম্পাদনা]নেপালের নতুন সংবিধান অনুসারে প্রদেশ নং ৫ এর প্রশাসনিক প্রধান হলেন গভর্নর, প্রদেশ সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী এবং বিচার বিভাগের প্রধান হলেন তুলসিপুর উচ্চ আদালতের প্রধান বিচারপতি।[২] প্রদেশ নং ৫ এর বর্তমান গভর্নর হলেন উমাকান্ত ঝা, মুখ্যমন্ত্রী শংকর পোখরেল এবং তুলসিপুর উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন নহকুল সুবেদী।[৩][৪] প্রদেশ নং ৫ এর প্রদেশ সভার আসন সংখ্যা ৮৭। নেপালের কেন্দ্রীয় প্রতিনিধি সভার ২৬ জন সদস্য এই প্রদেশ থেকে নির্বাচিত হন।[৫]
নেপালের অন্যান্য প্রদেশের মতোই প্রদেশ নং ৫ এর প্রদেশ সভা এক কক্ষবিশিষ্ট। প্রতিটি প্রদেশ সভার মেয়াদ পাঁচ বছর। প্রদেশ নং ৫ এর প্রদেশ সভার অস্থায়ী কার্যালয় বুটওয়ালের চেম্বার অব কমার্স সম্মেলন হলে অবস্থিত।[৬]
প্রশাসনিক বিভাগসমূহ
[সম্পাদনা]প্রদেশ নং ৫ তে মোট ১২টি জেলা রয়েছে। জেলার প্রশাসনিক দায়িত্বে থাকেন জেলা সমন্বয় সমিতির প্রধান ও জেলা প্রশাসন কর্মকর্তা। প্রতিটি জেলাকে আবার নগর ও গ্রামপালিকায় বিভক্ত করা হয়েছে। প্রদেশ নং ৫ এ মোট ৩২টি নগর, ৪টি উপ-মহানগর এবং ৭৩টি গ্রামপালিকা রয়েছে।[৭]
প্রদেশ নং ৫ এর জেলাসমূহ:
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nepal Provinces"। statoids.com। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৬।
- ↑ "High Courts get their chief judges" (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ "Shankar Pokharel appointed Province 5 CM" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ "President of Nepal administers oath to Chiefs of seven provinces | ডিডি নিউজ"। ddnews.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ "CDC creates 495 constituencies" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ "First Provincial Assembly meet of Province no 5 begins" (ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ "स्थानिय तह"। 103.69.124.141। ৩১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।