বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:নেপাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রবেশদ্বারএশিয়াদক্ষিণ এশিয়ানেপাল

स्वागतम् / নেপাল প্রবেশদ্বারে স্বাগতম

নেপাল (নেপালি: नेपाल), আনুষ্ঠানিকভাবে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল (নেপালি: सङ्घीय लोकतान्त्रिक गणतन्त्र नेपाल) হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র। যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। (সম্পূর্ণ নিবন্ধ...)

চমরী গাই ও একটি ভেড়া সহ তিব্বতীয়রা এক বস্তা লবণ নিয়ে যাচ্ছে, বৌধনাথের নিকট (১৮৯৮)।

তিব্বত–নেপাল লবণ বাণিজ্য পথ হল একটি প্রাচীন তিব্বতীয় মালভূমি এবং নেপালের মধ্য পাহাড়ের মধ্যকার একটি লবণ বাণিজ্যপথ যা নেপাল পর্যন্ত পৌঁছে ভারতের দিকে চলে যায়। ১৯৫০ সালে গণচীনে তিব্বতের অন্তর্ভুক্তি এবং ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ সংঘটিত হওয়ার পর বাণিজ্যের পদ্ধতি বদলে যায় এবং ভারততিব্বতের মাঝে অবস্থিত পুরনো বাণিজ্য পথটির ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি পথটিতে লবণ বোঝাই ক্যারাভান অচল হয়ে পড়ে। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত নিবন্ধসমূহের তালিকা
মাকালু বরুন জাতীয় উদ্যানের ভূপ্রকৃতি

মকালু বরুন রাষ্ট্রীয় নিকুঞ্জ বা মাকালু বরুন জাতীয় উদ্যান (নেপালি ভাষায়: मकालु-बरूण राष्ट्रिय निकुञ्ज) নেপালের হিমালয় অঞ্চলে অবস্থিত অষ্টম জাতীয় উদ্যান। ১৯৯২ সালে সাগরমাথা জাতীয় উদ্যানের পূর্বে বর্ধিত অংশ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। নেপালের সলুখুম্বু এবং সাঙ্খুওয়াসাভা জেলার ১,৫০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে উদ্যানটি বিস্তৃত। ভূমির উচ্চতায় ৮,০০০ মিটারের তারতম্য বিশিষ্ট এটাই পৃথিবীর একমাত্র সংরক্ষিত অঞ্চল। এখানে রয়েছে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, গ্রীষ্মপ্রধান বনাঞ্চল। উদ্যানের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে বাফার জোন হিসেবে প্রায় ৮৩০ বর্গকিলোমিটার এলাকা রয়েছে। পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বত মাকালু (৮,৪৬৩ মিটার) এই উদ্যানে অবস্থিত। উদ্যানের অন্যান্য উচ্চ পর্বতের মধ্যে রয়েছে চামালাং (৭,৩১৯ মিটার), বরুনসে (৭,১২৯ মিটার) এবং মেরা (৬,৬৫৪ মিটার)। পূর্ব-পশিমে উদ্যানটি ৬৬ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে ৪৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত। উদ্যানের সর্বনিম্ন উচ্চতার স্থান অরুন নদীর উপত্যকা, ৩৪৪-৩৭৭ মিটার; এবং সর্বোচ্চ উচ্চতার স্থান মাকালু পর্বতশীর্ষ, ৮,০২৫ মিটার। মাকালু বরুন জাতীয় উদ্যানের উত্তর প্রান্তে তিব্বতের কোমোলাংমা জাতীয় প্রকৃতি অভয়ারন্য র‍্যেছে।

হিমালয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষের ক্ষেত্রে এই উদ্যানটি বিশেষ গুরুত্বপূর্ণ। (সম্পূর্ণ নিবন্ধ...)

আপনি জানেন কি

উল্লিখিত তথ্যগুলি উইকিপিডিয়া:আপনি জানেন কি প্রকল্পের অংশ হিসেবে প্রধান পাতায় প্রদর্শিত হয়েছে।

আপনি যা করতে পারেন

  • নেপাল সম্পর্কিত নিবন্ধের তালিকা হতে লাল লিঙ্ক দেখানো বিষয় নিয়ে নিবন্ধ তৈরি করতে পারেন। অন্যান্য উইকিপ্রকল্প হতে নেপাল সংক্রান্ত নিবন্ধ অনুবাদ করতে পারেন।
  • বর্তমান নিবন্ধসমূহ তথ্য দিয়ে সমৃদ্ধ, সম্প্রসারণ, রচনাশৈলীর উন্নয়ন ও তথ্যছক না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধগুলিতে উইকিমিডিয়া কমন্স হতে দরকারী ও প্রাসঙ্গিক মুক্ত চিত্র যুক্ত করতে পারেন।
  • নেপাল সংক্রান্ত নিবন্ধসমূহে বিষয়শ্রেণী না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধসমূহে তথ্যসূত্রের ঘাটতি থাকলে, পর্যাপ্ত সূত্র যোগ করতে পারেন।
  • নেপাল সম্পর্কিত নিবন্ধসমূহের শেষে {{প্রবেশদ্বার দণ্ড|নেপাল}} যুক্ত করতে পারেন।

নির্বাচিত জীবনী - নতুন ভুক্তি দেখুন

পুষ্পকমল দাহাল (নেপালি: पुष्पकमल दाहाल; জন্মনাম: ছবিলাল দাহাল; ১১ ডিসেম্বর, ১৯৫৪), সাধারণভাবে প্রচণ্ড (নেপালি: प्रचण्ड নামে পরিচিত, হচ্ছেন নেপালের সাম্যবাদী রাজনীতিবিদ এবং নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র)র চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ২০০৮ থেকে ২০০৯ সাল থেকেও নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রচণ্ড ১৩ ফেব্রুয়ারি, ১৯৯৬ থেকে একীকৃত নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী) বা সংক্ষেপে নেকপা (মাওবাদী)কে সাম্যবাদী বিদ্রোহে নেতৃত্ব দেন। আসন্ন গৃহযুদ্ধকালীন সময়ে, ১৭,০০০ নেপালি মারা যান। অবশেষে ২০০৮ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নেকপা (মাওবাদী) শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়। আগস্ট ২০০৮-এ নেপালের সংবিধান সভা প্রচণ্ডকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল রোকমানাগুড় কাটোয়ালকে বরখাস্তের চেষ্টা করার পর প্রেসিডেন্ট রাম বরন যাদব তার এই পদক্ষেপের বিরোধিতা করলে তিনি ৪ মে ২০০৯ তারিখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত চিত্র- নতুন চিত্র

নেপাল সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে ব্যবহৃত চিত্র

স্বীকৃত ভুক্তি

উইকিপ্রকল্প

প্রবেশদ্বারটি উইকিপ্রকল্প নেপাল কর্তৃক পরিচালিত ও নিয়মিত হালনাগাদকৃত।
প্রকল্পে যোগ দিন, উইকিপিডিয়ায় নেপাল সংক্রান্ত নিবন্ধ লিখুন, সমৃদ্ধ করুন।

বিষয়

বিষয়শ্রেণীসমূহ

বিষয়শ্রেণী ধাঁধা
বিষয়শ্রেণী ধাঁধা
উপবিষয়শ্রেণী দেখার জন্য [►] ক্লিক করুন

অন্যান্য প্রবেশদ্বার

উইকিমিডিয়া


উইকিসংবাদে নেপাল
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে নেপাল
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে নেপাল
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে নেপাল
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে নেপাল
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে নেপাল
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে নেপাল
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে নেপাল
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে নেপাল
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

প্রবেশদ্বার

সার্ভার ক্যাশ খালি করুন