বিষয়বস্তুতে চলুন

উরুগুয়েয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উরুগুয়েয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনমেবল
প্রতিষ্ঠিত৩০ মার্চ ১৯০০; ১২৬ বছর আগে (1900-03-30)[][]
সদর দপ্তরমোন্তেবিদেও, উরুগুয়ে
ফিফা অধিভুক্তি১৯২৩[]
কনমেবল অধিভুক্তি১৯১৬
সভাপতিউরুগুয়ে ইগনাসিও আলোনসো
ওয়েবসাইটwww.auf.org.uy

উরুগুয়েয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন (স্পেনীয়: Asociación Uruguaya de Fútbol, ইংরেজি: Uruguayan Football Association; এছাড়াও সংক্ষেপে ইউএফএ নামে পরিচিত) হচ্ছে উরুগুয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০০ সালের ৩০শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৬ বছর পর ১৯১৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর উরুগুয়ের রাজধানী মোন্তেবিদেওতে অবস্থিত।

এই সংস্থাটি উরুগুয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে উরুগুয়েয়ীয় প্রিমিয়ার বিভাগ, উরুগুয়েয়ীয় সেহুন্দা বিভাগ, এবং সুপারকোপা উরুগুয়ার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উরুগুয়েয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইগনাসিও আলোনসো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মারিয়া দিয়াস।

কর্মকর্তা

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিইগনাসিও আলোনসো
সহ-সভাপতি
সাধারণ সম্পাদকমারিয়া দিয়াস
কোষাধ্যক্ষইগনাসিও আলোনসো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকমাতিয়াস ফারাল
প্রযুক্তিগত পরিচালকগুস্তাবো বানালেস
ফুটসাল সমন্বয়কারীকেভোর্ক কুয়ুমজিয়ান
জাতীয় দলের কোচ (পুরুষ)অস্কার তাবারেস
জাতীয় দলের কোচ (নারী)অ্যারিয়েল লোঙ্গো
রেফারি সমন্বয়কারীদারিও উব্রিয়াকো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Historia" [History] (Spanish ভাষায়)। AUF। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  2. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]