পনির উদ্দিন আহমেদ
অবয়ব
পনির উদ্দিন আহমেদ | |
|---|---|
| ১১শ জাতীয় সংসদের সদস্য | |
| কুড়িগ্রাম-২ আসন আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০১৯ – ৭ জানুয়ারী ২০২৪ | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | তাজুল ইসলাম চৌধুরী |
| উত্তরসূরী | হামিদুল হক খন্দকার |
| সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১০ অক্টোবর ১৯৫৭[১] সদর, কুড়িগ্রাম জেলা |
| জাতীয়তা | বাংলাদেশি |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| শিক্ষা | স্বশিক্ষিত[১] |
| পেশা | রাজনীতিবিদ, ব্যবসা[১] |
| কমিটি | জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি[২] |
পনির উদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি কুড়িগ্রাম-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পনির উদ্দিন আহমেদ ১৯৫৭ সালের ১০ অক্টোবর কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজিজুল হক ও মাতার নাম পরিজন বেওয়া।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] ২০১৮ সালের সেপ্টেম্বরের পূর্ব পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, পরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি গণফোরামের আমসা আমিনকে পরাজিত করে লাঙ্গল প্রতীকে কুড়িগ্রাম-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "নির্বাচনী এলাকাঃ ২৬ কুড়িগ্রাম-২"। www.parliament.gov.bd। ২৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১।
- ↑ "জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি"। www.parliament.gov.bd। ২৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১।
- ↑ "পরিষদ চেয়ারম্যানগণ"। উপজেলা তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "একাদশ সংসদ নির্বাচন"। সমকাল। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "পনির উদ্দিন আহমেদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]