নূরে আলম সিদ্দিকী
নূরে আলম সিদ্দিকী | |
|---|---|
| যশোর-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| উত্তরসূরী | নুরুন্নবী ছামদানী |
| সভাপতি -ছাত্রলীগ | |
| কাজের মেয়াদ ১৯৭০ – ১৯৭২ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ঝিনাইদহ জেলা |
| মৃত্যু | ২৯ মার্চ, ২০২৩ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ কলেজ ঢাকা কলেজ |
নূরে আলম সিদ্দিকী (২৬ মে ১৯৪০ - ২৯ মার্চ ২০২৩)[১] বাংলাদেশের ঝিনাইদহ জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও তৎকালীন যশোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নূরে আলম সিদ্দিকী ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০-১৯৭২ মেয়াদে তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩]
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ঝিনাইদহ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন।[৪] তাকে শেখ মুজিবর রহমানের চার খলিফার জেষ্ঠজন বলা হতো।[৫]
মৃত্যু
[সম্পাদনা]নূরে আলম সিদ্দিকী ২৯ মার্চ ২০২৩ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃৃত্যুবরণ করেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 প্রতিবেদক, জ্যেষ্ঠ। "নূরে আলম সিদ্দিকী আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩।
- 1 2 ঝিনাইদহ, মাহমুদ হাসান টিপু (১০ আগস্ট ২০১৭)। "ভোটের হাওয়া-ঝিনাইদহ-২, সম্ভাব্য প্রার্থীদের লড়াই জমছে"। দৈনিক সমকাল। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 11 জুলাই 2020 প্রস্তাবিত (সাহায্য) - 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "নূরে আলম সিদ্দিকী, আসন নং: ৮২, ঝিনাইদহ-২, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "চার ছাত্রনেতা যেভাবে চার খলিফা হয়ে উঠলেন"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩।
- ↑ "মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ঝিনাইদহ জেলার রাজনীতিবিদ
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২০২৩-এ মৃত্যু
- ১৯৪০-এ জন্ম
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের রাজনীতিবিদ
- ঝিনাইদহের ব্যক্তি
- ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সরকারি কেশব চন্দ্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী