বিষয়বস্তুতে চলুন

নিতাই রায় চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিতাই রায় চৌধুরী
২০২৪ সালে নিতাই রায় চৌধুরী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীবীরেন শিকদার
বাংলাদেশের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ মার্চ ১৯৮৮  ৬ ডিসেম্বর ১৯৯০
উত্তরসূরীমোহাম্মদ আছাদুজ্জামান
নির্বাচনী এলাকামাগুরা-২
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী
কাজের মেয়াদ
৯ সেপ্টেম্বর ১৯৯০  ৬ ডিসেম্বর ১৯৯০
রাষ্ট্রপতিহুসেইন মুহম্মদ এরশাদ
প্রধানমন্ত্রীকাজী জাফর আহমেদ
পূর্বসূরীএ বি এম রুহুল আমিন হাওলাদার
উত্তরসূরীআলমগীর এম. এ. কবীর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-01-07) ৭ জানুয়ারি ১৯৪৯ (বয়স ৭৭)
মোহাম্মদপুর উপজেলা, মাগুরা জেলা, পূর্ব বাংলা, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
জাতীয় পার্টি (এরশাদ)
দাম্পত্য সঙ্গীঝুমা রায় চৌধুরী[]
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ
আইনজীবী

নিতাই রায় চৌধুরী (জন্ম: ১৯৪৯ ) হলেন একজন বাংলাদেশী আইনজীবীরাজনীতিবিদ যিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী ।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ঝুমা রায় চৌধুরী। এই দম্পতির নিপুণ রায় চৌধুরী সহ ২ পুত্র ও ৩ কন্যা আছে।

কর্মজীবন

[সম্পাদনা]

নিতাই রায় চৌধুরী একজন আইনজীবী।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।

এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[]

এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[][]

নিতাই রায় চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর স্ত্রীর পরলোকগমন"সমকাল। ২৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  3. "দুই দশক পর মন্ত্রী পেলেন মাগুরাবাসী"রাইজিংবিডি.কম। ১২ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  4. "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১
  5. "বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন যারা"বাংলানিউজ২৪.কম। ৬ আগস্ট ২০১৬। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  6. "মাগুরা সদরে নতুন মুখ বিএনপিরও"প্রথম আলো। ২৮ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  7. "নিতাই রায় চৌধুরী, মাগুরা-২"দৈনিক প্রথম আলো। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১