নাসির আহমেদ (কবি)
অবয়ব
নাসির আহমেদ | |
|---|---|
| জন্ম | ৫ ডিসেম্বর ১৯৫২ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | কবি, সাংবাদিক, গীতিকার |
| পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০) |
নাসির আহমেদ (জন্ম: ৫ ডিসেম্বর ১৯৫২) বাংলাদেশী কবি, সাংবাদিক ও গীতিকার।[১] ২০১০ সালে কবিতার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।[২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নাসির আহমেদ বর্তমান বাংলাদেশের ভোলা জেলার সদর উপজেলার আলিনগর গ্রামে ১৯৫২ সালে ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।[৩]
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]নাসির আহমেদ প্রথম শ্রেণির গীতিকার হিসেবে তালিকাভুক্ত ছিলেন রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনে। ১৯৭৭ সাল থেকে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। সাপ্তাহিক গণমুক্তি দিয়ে সাংবাদিকতার শুরু করেন এরপর দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ,দৈনিক সমকাল ও দৈনিক বর্তমানে কাজ করেছেন। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর তিনি বাংলাদেশ টেলিভিশনের (বার্তা) পরিচালক পদে যোগ দেন।[৪] অবসরে গেছেন ২০১৮ সালে।[৫]
সাহিত্যকর্ম
[সম্পাদনা]- রঙ্গিন যত ছড়া
- কবিতাসমগ্র-১
- প্রতীক্ষা তোমার জন্য
- নির্বাচিত কবিতা
- কবিতাশতক
- নির্বাচিত প্রেমের কবিতা
- ছেড়া ছেড়া মেঘ ও অন্যান্য গল্প
- মাটি ও বৃষ্টির মতো
- এই বসন্তে তোমাকে
- ভালো থাকার নির্দেশ আছে
- মিশে যাবো তোমার সবুজে[৬]
- তোমার জন্য অনিন্দা
- নিজের সংঙ্গে নিজের কথা
- ভালবাসার এই পথে
- ঝড়া পাতার নৃত্যকলা
- শ্রাবনের দুঃখপদাবলী
- গলে যাচ্ছে আকাঙ্কার মম
- বঙ্গবন্ধু ও বাংলাদেশ
- আকুলতা শুভ্রতার জন্য
- তোমাকেই আশালতা
- বৃক্ষমঙ্গল
- একাত্তরের পদাবলী
- বিধ্বস্ত শহর ছেড়ে যেতে যেতে
পুরস্কার
[সম্পাদনা]- ত্রয়ী পদক (১৯৮৭)
- কবি মোজাম্মেল হক পদক (১৯৯১)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০) [২]
- বিষ্ণু দে পুরস্কার[৭]
- বাচসাস পুরস্কার দুইবার (নাটক) [৭]
- লালন পুরস্কার (সংগীত)[৭]
- মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার
- বাংলাদেশ লেখিকা সংঘ পদক
- স্ট্যান্ডার্ড এডুকেয়ার স্বর্ণপদক
- কাব্যকলা পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কবি নাসির আহমেদের জন্মদিন আজ"। ১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- 1 2 "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- 1 2 "কবি নাসির আহমেদ 'গুরুতর অসুস্থ'"। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "কবি নাসির আহমেদের শারীরিক অবস্থার অবনতি"। ৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ যে দেশে বৃক্ষ নাই, সেখানে ভেরেণ্ডা গাছই বটবৃক্ষ: নাসির আহমেদ, বাংলা ট্রিবিউন, ২৪ নভেম্বর ২০২৩
- ↑ "নাসির আহমেদ : বইয়ের দিকে তরুণদের ফিরিয়ে আনতে হবে"। ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- 1 2 3 "কবি নাসির আহমেদের ৬৬তম জন্মদিন"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৫২-এ জন্ম
- কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর বাঙালি কবি
- ২১শ শতাব্দীর বাঙালি কবি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী কবি
- ২১শ শতাব্দীর বাংলাদেশী কবি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ লেখক
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ লেখক
- ভোলা সদর উপজেলার ব্যক্তি
- ভোলা জেলার লেখক
- ২০শ শতাব্দীর বাংলাদেশী সাংবাদিক
- ২১শ শতাব্দীর বাংলাদেশী সাংবাদিক
- বাংলাদেশী পুরুষ সাংবাদিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী