দরদ (চলচ্চিত্র)
| দরদ | |
|---|---|
চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | অনন্য মামুন[১] |
| প্রযোজক | সরদার সানিয়াত হোসেনকামাল মোহাম্মদ কিবরিয়া লিপুহিমাংশু ধানুকা |
| সুরকার | আরাফাত মেহমুদ |
| সঙ্গীত পরিচালক | আরাফাত মেহমুদ স্যাভি |
| চিত্রনাট্যকার | অনন্য মামুনপ্রমিত ঘোষ |
| শ্রেষ্ঠাংশে | |
| প্রযোজনা কোম্পানি |
|
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশভারত |
| ভাষা | বাংলাহিন্দি |
| নির্মাণব্যয় | ১০ কোটি[২] |
| আয় | ৮.৫৫ কোটি |
দরদ ২০২৪ সালের ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস,[৩] ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা।[৪] এটি এসকে মুভিজের ১৮অনস্ক্রিন প্রকল্পের একটি চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান।[৫][৬] ২০২৪ সালের ১৫ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭]
কাহিনী
[সম্পাদনা]বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম।[৮]
অভিনয়
[সম্পাদনা]- শাকিব খান - দুলাল ওরফে দুলু মিয়া, একজন অটোচালক[৮]
- সোনাল চৌহান - ফাতেমা, দুলু মিয়ার স্ত্রী[৯]
- পায়েল সরকার - অগ্নি, তদন্তকারী কর্মকর্তা[১০]
- রাহুল দেব [১১] - সুপারস্টার শারফারাজ খান
- রাজেশ শর্মা - শওকত, চলচ্চিত্র প্রযোজক
- বিশ্বজিৎ চক্রবর্তী[১২] - ডাঃ মিজানুর
- আমির সিরাজী - ডিওপি
- আলোক জেইন - লিয়াকত, চিত্রপরিচালক
- সাফা মারওয়া -
- ইমতু রাতিশ - জন, শারফারাজ খানের সহকারী
- এলিনা শাম্মী - বন্যা, সহকারী তদন্ত কর্মকর্তা
- তানভীর তারেক
- ফারহান খান রিও - আকাশ, সহকারী তদন্ত কর্মকর্তা
- জাকির হুসাইন
- জেসিয়া ইসলাম - তৃণা[১৩][১৪]
নির্মাণ
[সম্পাদনা]দরদ প্রযোজনা করেছেন বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
অভিনয় শিল্পী নির্বাচন
[সম্পাদনা]সোনাল চৌহানের নাম প্রকাশ করা হয়, যা ৬ অক্টোবর নিশ্চিত করে এসকেয় মুভিজ।[১৫][১৬] একইদিন পরিচালক ছবিটির অন্যান্য অভিনেতার নাম করেন, যথাক্রমে তারা হলেন পায়েল সরকার,[১৭] মিশা সওদাগর, লুৎফুর রহমান, রাজেশ শর্মা, দেবচন্দ্রিমা সিংহ রায়, এলিনা শাম্মী ইমতু রাতিশ, ফারহান আহমেদ রিও।[১৮][১৯] ৮ অক্টোবর চুক্তিবদ্ধ হন শাকিব খান।[২০][২১] পরেরদিন ৯ অক্টোবর ছবির সঙ্গে যুক্ত হন প্রবীণ ভারতীয় অভিনেতা রাহুল দেব, যিনি এর আগে ২০১৬ সালে শিকারি ছবিতে ছিলেন।[২২] দুইদিন পর ১১ অক্টোবর জেসিয়া ইসলাম একটি অতিথি চরিত্রের জন্য ছবিতে চুক্তিবদ্ধ হন, যা তার দ্বিতীয় চলচ্চিত্র।
চিত্রগ্রহণ
[সম্পাদনা]ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম সর্বভারতীয় চলচ্চিত্র দরদ প্রাথমিকভাবে ২০২৩ সালের ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বারাণসী ও এলাহাবাদে চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা ছিল।[২৩][২৪][২৫] ২০২৩ সালের সালের ২৭ অক্টোবর ১০ কোটি টাকারও বেশি বাজেটের ছবি[২] দরদের দৃশ্যধারণ ভারতের বেনারসে শুরু হয়।[২৬][২৭][২৮][২৯][৩০]
সঙ্গীত
[সম্পাদনা]বাংলা
[সম্পাদনা]| দরদ | |||||
|---|---|---|---|---|---|
আরাফাত মেহমুদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
| মুক্তির তারিখ | ২০২৪ | ||||
| শব্দধারণের সময় | ২০২৩ | ||||
| ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত | ||||
| দৈর্ঘ্য | ১২:৩০ | ||||
| ভাষা | বাংলা | ||||
| সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজটাইগার মিডিয়া | ||||
| |||||
| আরাফাত মেহমুদ কালক্রম | |||||
| |||||
|
| |||||
| দরদ থেকে একক গান | |||||
| |||||
দরদের সঙ্গীত পরিচাল আরাফাত মেহমুদ, তিনি হিন্দি সংস্করণের গানের কথাও লিখেন। বাংলায় গানের কথা লিখেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং সুদীপ কুমার দীপ। "এই ভাবাও, এই ভাসাও" শিরোনামের চলচ্চিত্রটির একটি গানের শুটিং হয়েছিল নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারতের বেনারসে বাংলা ও অন্যান্য ভাষায়, যা জাহিদ আকবর লিখেছেন এবং বালাম গেয়েছেন।[৩১]
বাংলা সংস্করণ:
সকল গানের সুরকার আরাফাত মেহমুদ।
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "এই ভাসাও" | আরাফাত মেহমুদ, জাহিদ আকবর | আরাফাত মেহমুদ | বালাম, কোনাল | ৩:৪৯ |
| ২. | "লুট করেছো" | আরাফাত মেহমুদ, আসিফ ইকবাল | আরাফাত মেহমুদ | নোবেল | ২:৩৯ |
| ৩. | "ওরে পাগল মন" | জালাল চৌধুরী | স্যাভি | নোবেল, কোনাল | ২:৪৪ |
| ৪. | "এক প্রেম" | সোমেশ্বর অলি | আরাফাত মেহমুদ | ইমরান | ৩:১৮ |
| মোট দৈর্ঘ্য: | ১২:৩০ | ||||
হিন্দি
[সম্পাদনা]হিন্দি সংস্করণ:
| দার্দ | |||||
|---|---|---|---|---|---|
আরাফাত মেহমুদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
| মুক্তির তারিখ | ২০২৪ | ||||
| শব্দধারণের সময় | ২০২৩ | ||||
| ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত | ||||
| দৈর্ঘ্য | ৯:৫৪ | ||||
| ভাষা | বাংলা | ||||
| সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | ||||
| |||||
| আরাফাত মেহমুদ কালক্রম | |||||
| |||||
|
| |||||
| দার্দ থেকে একক গান | |||||
| |||||
সকল গানের সুরকার আরাফাত মেহমুদ।
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "জিসম মে তেরে" | আরাফাত মেহমুদ | আরাফাত মেহমুদ | মোহাম্মদ ইরফান, রুবাই | ৩:৪৯ |
| ২. | "লুট লে তু" | আরাফাত মেহমুদ | আরাফাত মেহমুদ | নাকাশ আজিজ | ২:৩৯ |
| ৩. | "জিন্দেগি তুঝসে" | আরাফাত মেহমুদ | আরাফাত মেহমুদ | রাজ বর্মন, দিক্ষন্ত শৌর্য | ৩:২৬ |
| মোট দৈর্ঘ্য: | ৯:৫৪ | ||||
মুক্তি
[সম্পাদনা]২০২৩ সালের ২৪ অক্টোবর চলচ্চিত্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা ছিল। ৬ সেপ্টেম্বর ছবি মুক্তি নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পায়নি।[৩২] পরবর্তীতে ২০২৪ সালের ১৫ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭][৩৩] ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারণ করা হয়।[৩৪]
বক্স অফিস
[সম্পাদনা]‘দরদ’ বাংলাদেশের মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে, প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। ২০২৪ সালে মাল্টিপ্লেক্সে দ্বিতীয় সর্বোচ্চ প্রথম দিনের টিকিট বিক্রি ছিল তুফানের, যার টিকিট বিক্রি হয়েছিল ২৯ লাখ ৬১ হাজার টাকার।[৩৫][৩৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২৪ অক্টোবর ২০২৩)। "'দরদ' সিনেমার শুটিংয়ে মুম্বাই শাকিব খান"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 "'দরদ' সিনেমার বাজেট ১০ কোটির বেশি"। ঢাকা পোস্ট। ২৭ অক্টোবর ২০২৩। ২৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৩।
- ↑ "আজ মিট দ্য প্রেস, ২৭ অক্টোবর শুটিং শাকিব ও সোনালের"। কালের কণ্ঠ। ২৫ অক্টোবর ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩।
- ↑ "'দরদ' সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন সোনাল চৌহান"। এনটিভি। ৬ অক্টোবর ২০২৩। ৮ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩।
- ↑ "'দরদ' সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান"। সমকাল। ৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩।
- ↑ "ফের শাকিবের সঙ্গে এক সিনেমায় বলিউড অভিনেতা"। সময় টিভি। ৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৩।
- 1 2 "দেশের ৮৪ প্রেক্ষাগৃহে শাকিবের 'দরদ'"। ঢাকা পোস্ট। ২ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪।
- 1 2 "Tollywood: 'দরদ' ছবির প্রথম লুক প্রকাশ্যে, ভালবাসার দিনে শাকিবের রক্তস্নান!"। aajkaal.in (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "বাংলা টিভিতে অনন্য মামুন"।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ ডেস্ক, বিনোদন (১ জানুয়ারি ১৯৭০)। "শাকিবের সিনেমায় তিন নায়িকা"। dhakapost.com। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ রিপোর্ট, স্টার অনলাইন (৯ নভেম্বর ২০২৩)। "প্রেমের গানের শুটিংয়ে অন্যরকম রসায়নে শাকিব-সোনাল"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৩।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (৯ নভেম্বর ২০২৩)। "প্রেমের গানের শুটিংয়ে অন্যরকম রসায়নে শাকিব-সোনাল"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১১ অক্টোবর ২০২৩)। "শাকিবের 'দরদ'–এ জেসিয়া 'তৃণা'"। দৈনিক প্রথম আলো। ১২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ Arts & Entertainment Desk (১৪ অক্টোবর ২০২৩)। "Jessia Islam set to appear in Shakib Khan's Pan-Indian film"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (৬ অক্টোবর ২০২৩)। "নেহা, জেরিন, শেহনাজ নন, জানা গেল কে হচ্ছেন শাকিবের বলিউড নায়িকা"। দৈনিক প্রথম আলো। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (৬ অক্টোবর ২০২৩)। "শাকিবের নায়িকা কে এই সোনাল"। দৈনিক প্রথম আলো। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "দেখার জন্য লগ ইন বা সাইন আপ করুন"। m.facebook.com। ২ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "দেখার জন্য লগ ইন বা সাইন আপ করুন"। m.facebook.com। ২ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "বলিউডের সোনাল, টলিউডের পায়েল, আরও যারা শাকিবের ছবিতে"। Bangla Tribune। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ শাকিব, ঈদ ছাড়াই মুক্তি পাবে 'দরদ'"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (৯ অক্টোবর ২০২৩)। "প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "শাকিব খানের 'দরদ' সিনেমায় থাকছে রাহুল দেব"। সময় টিভি। ১০ অক্টোবর ২০২৩। ৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "ভিসা জটিলতায় আটকে গেলেন শাকিব খান"। দৈনিক প্রথম আলো। ২১ অক্টোবর ২০২৩। ৩০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২৩ অক্টোবর ২০২৩)। "ভিসা হাতে পেলেন শাকিব, শুরু হচ্ছে 'দরদ' মিশন"। দৈনিক প্রথম আলো। ৩০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
- ↑ "বেনারসে পৌঁছেই অচেনা শাকিব!"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "বারানসিতে শুটিং শুরু শাকিবের 'দরদ' এর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "প্রকাশ পেলো শাকিব-সোনালের 'দরদ' লুক"। দৈনিক ইত্তেফাক। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ ডেস্ক, বিনোদন (১ জানুয়ারি ১৯৭০)। "প্রকাশ্যে 'দরদ' সিনেমায় শাকিব-সোনালের শুটিং দৃশ্য"। dhakapost.com। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Hasan, Tarek (২৯ অক্টোবর ২০২৩)। "শাকিব-সোনালের 'দরদ'র শুটিং দৃশ্য প্রকাশ্যে"। Bangla news (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "টানা ১৮ ঘণ্টা শুটিং করেছেন শাকিব খান"। Bijoy TV | YouTube। ২৯ অক্টোবর ২০২৩। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ ডেস্ক, বিনোদন (১ জানুয়ারি ১৯৭০)। "'দরদ' সিনেমার গানের শুটিংয়ে শাকিব-সোনাল"। dhakapost.com। ১৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "বলিউড নায়িকার সঙ্গে শাকিব খান, শুটিংয়ে যেতেই লুক প্রকাশ"। banglanews24.com। ২৭ অক্টোবর ২০২৩। ২৮ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৩।
- ↑ "মুক্তি পেলো 'দরদ'"। সময় টিভি। ১৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৪।
- ↑ SAMAKAL। "বাংলাদেশে মুক্তির তিনমাস পর ভারতে মুক্তি পাচ্ছে 'দরদ'"। বাংলাদেশে মুক্তির তিনমাস পর ভারতে মুক্তি পাচ্ছে ‘দরদ’ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১৬ নভেম্বর ২০২৪)। "শাকিবের 'দরদ' প্রথম দিন কেমন গেল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪।
- ↑ "প্রথম দিনেই শাকিবের বাজিমাত, রেকর্ড গড়ল 'দরদ'"। ইনডিপেনডেন্ট টেলিভিশন। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে দরদ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দরদ (ইংরেজি)
- ২০২৪-এর চলচ্চিত্র
- ২০২৪-এর বাংলা ভাষার চলচ্চিত্র
- অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র
- ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র
- ২০২৪-এর মারপিটধর্মী চলচ্চিত্র
- ২০২৪-এর রোমাঞ্চকর চলচ্চিত্র
- বারাণসীতে ধারণকৃত চলচ্চিত্র
- এসকে মুভিজ
- ইমরান মাহমুদুল সুরারোপিত চলচ্চিত্র
- ২০২৪-এর বাংলাদেশী চলচ্চিত্র
- ভারতীয় গোয়েন্দা চলচ্চিত্র
- ভারতীয় মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর চলচ্চিত্র
- ভারতীয় মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র