বিষয়বস্তুতে চলুন

তেনকাশী লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেনকাশী লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ৩৭ নং-এ তেনকাশী
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত১৯৫৭-বর্তমান
মোট নির্বাচক১,০৬৩,৬১৪[]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
দায়িত্বাধীন
দলদ্রাবিড় মুনেত্র কড়গম
নির্বাচিত বছর২০১৯

তেনকাশী লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার পশ্চিম অংশ ও তিরুনেলভেলি জেলার উত্তর দিকের অংশ নিয়ে গঠিত৷

ইতিহাস

[সম্পাদনা]

তেনকাশী লোকসভা কেন্দ্রে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রটি সংরক্ষিত হলেও এর মধ্যে ২টি বিধানসভা কেন্দ্রই (শ্রীভিল্লিপুতূর, বাসুদেবনলুর) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

রাজাপালয়ম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০২ নং বিধানসভা কেন্দ্র। এটি ভিরুধুনগর জেলায় অবস্থিত। এটি অসংরক্ষিত আসন৷

শ্রীভিল্লিপুতূর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০৩ নং বিধানসভা কেন্দ্র। এটি ভিরুধুনগর জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

শঙ্করনকোয়িল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২১৯ নং বিধানসভা কেন্দ্র। এটি তিরুনেলভেলি জেলায় অবস্থিত। এটি অসংরক্ষিত আসন।

বাসুদেবনলুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২০ নং বিধানসভা কেন্দ্র। এটি তিরুনেলভেলি জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

কড়ায়নলুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২১ নং বিধানসভা কেন্দ্র। এটি তিরুনেলভেলি জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন।

তেনকাশী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২২ নং বিধানসভা কেন্দ্র। এটি অসংরক্ষিত আসন। এটি তিরুনেলভেলি জেলায় অবস্থিত।

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

[সম্পাদনা]

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এই আসনে সব থেকে বেশি সংখ্যকবার বিজয়ী হয়েছেন এম. অরুণাচলম। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন দ্রাবিড় মুনেত্র কড়গম-এর শ্রী ধনুষ এম. কুমার।[]

সংসদ সদস্য

[সম্পাদনা]
লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
দ্বিতীয় লোকসভা ১৯৫৭-৬২তেনকাশীএম. শঙ্করপাণ্ড্যনভারতীয় জাতীয় কংগ্রেস[]
তৃতীয় লোকসভা ১৯৬২-৬৭এম. পা. স্বামীভারতীয় জাতীয় কংগ্রেস[]
চতুর্থ লোকসভা ১৯৬৭-৭১আর এস আরুমুখমভারতীয় জাতীয় কংগ্রেস[]
পঞ্চম লোকসভা১৯৭১-৭৭এ. এম. চেল্লাস্বামীভারতীয় জাতীয় কংগ্রেস[]
ষষ্ঠ লোকসভা১৯৭৭-১৯৮০এম, অরুণাচলমভারতীয় জাতীয় কংগ্রেস []
সপ্তম লোকসভা১৯৮০-১৯৮৪এম, অরুণাচলমভারতীয় জাতীয় কংগ্রেস []
অষ্টম লোকসভা ১৯৮৪-১৯৮৯এম, অরুণাচলমভারতীয় জাতীয় কংগ্রেস[১০]
নবম লোকসভা১৯৮৯-১৯৯১এম, অরুণাচলমভারতীয় জাতীয় কংগ্রেস[১১]
দশম লোকসভা ১৯৯১-১৯৯৬এম, অরুণাচলমভারতীয় জাতীয় কংগ্রেস[১২]
একাদশ লোকসভা১৯৯৬-১৯৯৮এম. অরুণাচলমতামিল মানিলা কংগ্রেস [১৩]
দ্বাদশ লোকসভা ১৯৯৮-১৯৯৯এস. মুরুগেশনসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম [১৪]
ত্রয়োদশ লোকসভা ১৯৯৯-২০০৪এস. মুরুগেশনসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[১৫]
চতুর্দশ লোকসভা২০০৪-২০০৯এম. আপ্পাদুরাইভারতীয় কমিউনিস্ট পার্টি[১৬]
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪পি. লিঙ্গমভারতীয় কমিউনিস্ট পার্টি[১৭]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯এম. বাসন্তীসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[১৮]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান ধনুষ এম. কুমারদ্রাবিড় মুনেত্র কড়গম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/tenkasi.html?utm_source=from_pctrack
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯
  4. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। ৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  5. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  6. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  7. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  8. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  9. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  10. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  11. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  12. "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  13. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  14. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  15. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  16. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  17. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  18. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯