বিষয়বস্তুতে চলুন

ইরোড়ু লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইরোড়ু লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১৭ নং-এ ইরোড়ু
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত২০০৯-বর্তমান
মোট নির্বাচক১,০১০,০৭৯[]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
দায়িত্বাধীন
অবিনাশী গণেশমূর্ত্তি
দলমরুমলার্চি দ্রাবিড় মুনেত্র কড়গম
নির্বাচিত বছর২০১৯

ইরোড়ু লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর ইরোড়ু জেলার দক্ষিণ পূর্বাংশ ও সালেম জেলার কিয়দংশ ও তিরুপুর জেলার পূর্বদিকের অংশ নিয়ে গঠিত৷

ইতিহাস

[সম্পাদনা]

ইরোড়ু লোকসভা কেন্দ্রে ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ১টি বিধানসভা কেন্দ্রই (ধারাপুরম) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

কুমারপালয়ম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নামক্কাল জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

ইরোড়ু পূর্ব বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ইরোড়ু জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

ইরোড়ু পশ্চিম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ইরোড়ু জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

মোড়কুরিচি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১০০ নং বিধানসভা কেন্দ্র। এটি ইরোড়ু জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

কাঙ্গেয়ম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১০২ নং বিধানসভা কেন্দ্র। এটি তিরুপুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

ধারাপুরম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১০১ নং বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত। এটি তিরুপুর জেলায় অবস্থিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

[সম্পাদনা]

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন মরুমলার্চি দ্রাবিড় মুনেত্র কড়গম-এর শ্রী অবিনাশী গণেশমূর্ত্তি।[]

সংসদ সদস্য

[সম্পাদনা]
লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪ইরোড়ুঅবিনাশী গণেশমূর্ত্তিমরুমলার্চি দ্রাবিড় মুনেত্র কড়গম[]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯শল্বকুমার চিন্নায়মসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান অবিনাশী গণেশমূর্ত্তিমরুমলার্চি দ্রাবিড় মুনেত্র কড়গম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/erode.html?utm_source=from_pctrack
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১
  4. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  5. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯