বিষয়বস্তুতে চলুন

তেনি লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেনি লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ৩৩ নং-এ তেনি
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত২০০৯-বর্তমান
মোট নির্বাচক১,০৭৪,৯৩১[]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম
নির্বাচিত বছর২০১৯

তেনি লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর সমগ্র তেনি জেলা ও মাদুরাই জেলার মধ্য ও দক্ষিণ পশ্চিম অংশ নিয়ে গঠিত।

ইতিহাস

[সম্পাদনা]

তেনি লোকসভা কেন্দ্রে ২০০৯ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ খ্রিস্টাব্দের পুর্বে এটি পেরিয়াকুলম নামে পরিচিত ছিলো ও আরো দুটি নতুন বিধানসভা কেন্দ্র ছিল।

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ২টি বিধানসভা কেন্দ্র (চোলবন্দান, পেরিয়াকুলম) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

চোলবন্দান বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মাদুরাই জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

উশীলমপট্টি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মাদুরাই জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

আণ্ডিপট্টি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তেনি জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

পেরিয়কুলম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৯ নং বিধানসভা কেন্দ্র। এটি তেনি জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

বোড়িনায়কনূর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০০ নং বিধানসভা কেন্দ্র। এটি তেনি জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

কুম্ভম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০১ নং বিধানসভা কেন্দ্র। এটি তেনি জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

[সম্পাদনা]

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম-এর শ্রী রবীন্দ্রনাথ কুমার।[]

সংসদ সদস্য

[সম্পাদনা]
লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪তেনিজে. এম. আরূণ রসিদভারতীয় জাতীয় কংগ্রেস[]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯আর. পার্ত্তিপনসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান রবীন্দ্রনাথ কুমারসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/theni.html?utm_source=from_pctrack
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯
  4. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  5. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯