বিষয়বস্তুতে চলুন

আরণি লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরণি লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১২ নং-এ আরণি
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত২০০৯-বর্তমান
মোট নির্বাচক১,৪১২,৫৬৮[]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
এম. কে. বিষ্ণুপ্রসাদ
দলভারতীয় জাতীয় কংগ্রেস
নির্বাচিত বছর২০১৯

আরণি লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালে লোকসভা পুনর্গঠনের মাধ্যমে এই নতুন লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর তিরুবন্নামালাই জেলার উত্তর পূর্ব অংশ ও ভিল্লুপুরম জেলার উত্তর প্রান্তের অংশ নিয়ে গঠিত৷

ইতিহাস

[সম্পাদনা]

২০০৮ খ্রিস্টাব্দে বিধানসভা পুনর্গঠনের মাধ্যমে নবগঠিত আরণি লোকসভা কেন্দ্রে ২০০৯ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রে ছয়টি মধ্যে ১টি বিধানসভা কেন্দ্রই (বন্দীবাস) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

পোলুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তিরুবন্নামালাই জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

আরণি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তিরুবন্নামালাই জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

চেইয়ার বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তিরুবন্নামালাই জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

জেঞ্জি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭০ নং বিধানসভা কেন্দ্র। এটি ভিল্লুপুরম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

ময়িলম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭১ নং বিধানসভা কেন্দ্র। এটি ভিল্লুপুরম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

বন্দীবাস বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৯ নং বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত। এটি তিরুবন্নামালাই জেলায় অবস্থিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

[সম্পাদনা]

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এই আসনে সব থেকে বেশি সংখ্যকবার বিজয়ী হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস-এর শ্রী এম. কে. বিষ্ণুপ্রসাদ।[]

সংসদ সদস্য

[সম্পাদনা]
লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪অরণিএম. কৃষ্ণস্বামীভারতীয় জাতীয় কংগ্রেস[]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯ভি. এলুমালাইসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান এম. কে. বিষ্ণুপ্রসাদভারতীয় জাতীয় কংগ্রেস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/arani.html?utm_source=from_pctrack
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  4. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  5. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯