টিয়া
| টিয়া সময়গত পরিসীমা: ৫.৪–০কোটি প্রাথমিক ইকোসিন[১] – বর্তমান | |
|---|---|
| উড়ন্ত নীল সোনালী ম্যাকাও | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| অধঃশ্রেণী: | Neognathae |
| বর্গ: | Psittaciformes ভাগলার, ১৮৩০ |
| মহাগোত্র | |
|
ক্যাকাটুইডি (কাকাতুয়া) | |
| সব প্রজাতির টিয়ার বিস্তৃতি | |

টিয়া একটি সুন্দর পাখি যা মানব বসতির কাছে বড় বড় গাছে বাসা বেঁধে থাকে। অনেকেই টিয়া পাখি পুষে থাকেন। সবুজ রঙা টিয়া বাংলাদেশে প্রচুর পাওয়া যায়। সারা পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলে এই পাখিটি চোখে পড়ে।
জীববিজ্ঞানীদের কাছে এই পাখি সিট্টাসিনি হিসেবেও পরিচিত। সিট্টাসিনি নানা রকমের হয়ে থাকে। নানা রকমের সিট্টাসিনিকে ৮৬টি গণে এবং ৩৭২টি প্রজাতিতে বিন্যস্ত করা হয়েছে।[২]।
জীববিদ্যার শ্রেণীর অনুযায়ী সিট্টাসিনি সিট্টাসিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। সিট্টাসিফর্মিস বর্গটি তিনটি গোত্রে বিভক্ত: সিট্টাসিডি, ক্যাকাটুইডি, এবং স্ট্রিগোপোইডি[৩]। টিয়ারা প্রায় সমগ্র নিরক্ষীয় অঞ্চল জুড়ে বিস্তৃত, এদের কিছু প্রজাতি নাতিশীতোষ্ণ দক্ষিণ গোলার্ধে বসবাস করে। দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি টিয়ার দেখা মেলে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Waterhouse, David M. (২০০৬)। "Parrots in a nutshell: The fossil record of Psittaciformes (Aves)"। Historical Biology। ১৮ (2): ২২৩–২৩৪। ডিওআই:10.1080/08912960600641224।
- ↑ "Zoological Nomenclature Resource: Psittaciformes (Version 9.013)"। www.zoonomen.net। ২৯ ডিসেম্বর ২০০৮।
- ↑ Christidis L, Boles WE (২০০৮)। Systematics and Taxonomy of Australian Birds। Canberra: CSIRO Publishing। পৃ. ২০০। আইএসবিএন ৯৭৮০৬৪৩০৬৫১১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "World Parrot Trust — Saving Parrots Worldwide"। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০০৮।
- "Parrot — LoveToKnow 1911"। ১৫ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০০৮।
- "Parrots, Macaws and Allies"। www.mangoverde.com। ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০০৮।
- "Lots of articles about parrots"। ১১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০০৯।
- বাংলাপিডিয়ায় টিয়া