জুয়েনা আজিজ
জুয়েনা আজিজ | |
|---|---|
| মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) প্রধানমন্ত্রীর কার্যালয় | |
| কাজের মেয়াদ ৯ জানুয়ারী ২০২০ – ৮ জানুয়ারি ২০২৩ | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | মোঃ আবুল কালাম আজাদ |
| উত্তরসূরী | আখতার হোসেন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৬১ নোয়াখালী জেলা, |
| দাম্পত্য সঙ্গী | এনায়েত হোসেন খান |
| সন্তান | সুবেহ আশফারাহ (মেয়ে) বায়েজীদ ফারাবী (ছেলে) |
| পিতামাতা | আজিজুল হক (পিতা) মুকিমা খাতুন (মাতা) |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
জুয়েনা আজিজ একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা যিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব পদমর্যাদায়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। [১][২]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]জুয়েনা আজিজ ১৯৬১ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা ছিলেন মুক্তিযোদ্ধা আজিজুল হক। সাত ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। নোয়াখালীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর লাভ করেন। পরে তিনি ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লিডিং ইকনোমিক গ্রোথ বিষয়ে ডিগ্রি লাভ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তার দুই সন্তান আছে। তার স্বামী এনায়েত হোসেন খান একজন সাংবাদিক।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]জুয়েনা আজিজ ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচে ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন।[৫] চাকরি জীবনে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন), স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার প্রধান এবং মনিটরিং, ইন্সপেকশন এন্ড ইভাল্যুয়েশন উইং-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের ১১ মে তাকে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ ও পরে ভৌত অবকাঠামো বিভাগের সচিব পদমর্যাদায় সদস্য করা হয়। ২০১৮ সালের ৮ জুলাই থেকে ২০১৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ছিলেন।[৬] ২০১৯ সালের ২১ জানুয়ারি সচিব হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করেন ও ৩০ জানুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।[৭]
জুয়েনা আজিজ ২০২০ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নারীর ক্ষমতায়ন বিস্ময়কর: জুয়েনা আজিজ"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ "জনাব জুয়েনা আজিজ"। msw.gov.bd/। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।
- ↑ "নারীর ক্ষমতায়ন বিস্ময়কর: জুয়েনা আজিজ"। Jugantor। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।
- ↑ "জুয়েনা আজিজের জ্যেষ্ঠ সচিব হওয়ার গল্প"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আইসিটিতে নতুন সচিব জুয়েনা, পরিকল্পনা কমিশনে সুবীর কিশোর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।
- ↑ "আইসিটি বিভাগের নতুন সচিব জুয়েনা আজিজ"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।
- ↑ "জুয়েনা আজিজ আইসিটিতে নতুন সচিব"। Daily Nayadiganta। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।
- ↑ "জুয়েনা আজিজ এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক"। Bangla Tribune। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারী ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |