চরসাদ্দা জেলা (পাকিস্তান)
| চরসাদ্দা জেলা Charsadda District | |
|---|---|
| জেলা | |
খাইবার পাখতুনখোয়া প্রদেশের অবস্থান | |
| দেশ | |
| প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
| রাজধানী | চরসাদ্দা |
| আয়তন | |
| • জেলা | ৯৯৬ বর্গকিমি (৩৮৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭)[১] | |
| • জেলা | ১৬,১৬,১৯৮ |
| • জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
| • পৌর এলাকা | ২,৭০,১৭৫ |
| • গ্রামীণ | ১৩,৪৬,০২৩ |
| সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
| তহসিলের সংখ্যা | ৩ |
চরসাদ্দা জেলা (পশতু: چارسدہ ولسوالۍ, উর্দু: ضِلع چارسدہ) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার বিভাগের একটি জেলা। ১৯৯৮ সালে পৃথক জেলা হিসাবে প্রতিষ্ঠার পূর্বে এটি পেশোয়ার জেলার একটি তহসিল ছিল।[২] জেলাটিতে পশতুন সম্প্রদায়ের জনসংখ্যা বেশির ভাগই রয়েছে। জেলাটির প্রধান সদর দপ্তর হচ্ছে চরসদ্দা নামক শহর, যেটি পেশোয়ারের প্রাক্তন মহানগর অঞ্চলের অংশ ছিল।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, চরসাদ্দা জেলার জনসংখ্যা ছিল প্রায় ১,৬১৬,১৯৮ জন।[৩] বছরের সরকারী হিসাব অনুসারে চরসাদ্দা জেলার জনসংখ্যা নিচের ছকে দেখানো হয়েছে।[[৪]
| আদমশুমারি বছর | জনসংখ্যা | গ্রামীণ এলাকা | শহুরে এলাকা |
|---|---|---|---|
| ১৯৫১ | ২৮২,৬১৮ | ২৩৩,২৩৩ | ৪৯,৩৮৫ |
| ১৯৬১ | ৩৬৪,০৮৮ | ২৮৮,৩৩০ | ৭৫,৭৫৮ |
| ১৯৭২ | ৫১৩,১৯৩ | ৪০৮,১২৯ | ১০৫,০৬৪ |
| ১৯৮১ | ৬৩০,৮১১ | ৪৯৮,৯৭৭ | ১৩১,৮৩৪ |
| ১৯৯৮ | ১,০২২,৩৬৪ | ৮২৯,৫১৩ | ১৯২,৮৫১ |
| ২০১৭ | ১,৬১৬,১৯৮ | ১,৩৪৬,০২৩ | ২৭০,১৭৫[৫] |
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুসারে জনসংখ্যা ছিল ১০,২২,০০০ জন যার মধ্যে ১৯% শহুরে বসবাসকারী ছিল।[৬] প্রধান ভাষা পশতু, যেখানে জনসংখ্যার প্রায় ৯৯.৪% ব্যবহার করে থাকে।[৭]
প্রশাসন
[সম্পাদনা]জেলা প্রশাসনিকভাবে মোট ৩টি তহসিলে বিভক্ত করা হয়েছে যার মধ্যে ৫৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[৮]
| তহসিল | ইউনিয়ন পরিষদের সংখ্যা |
|---|---|
| চরসাদ্দা | ৩৪ |
| তাঙ্গি | ১২ |
| শবকাদার | ১২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (পিডিএফ)। Pakistan Bureau of Statistics। ৩ জানুয়ারি ২০১৮। ২৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৮।
- ↑ PCO 1998, পৃ. 1।
- ↑ "Pakistan Tehsil Wise Census 2017 [PDF]" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।
- ↑ "AREA & POPULATION OF ADMINISTRATIVE UNITS BY RURAL/URBAN: 1951-1998 CENSUSES (PDF)" (পিডিএফ)। www.pbs.gov.pk। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯।
- ↑ PCO 1998, পৃ. 25।
- ↑ PCO 1998, পৃ. 29।
- ↑ "Tehsils & Unions in the District of Charsada - Government of Pakistan"। ২২ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- 1998 District census report of Charsadda। Census publication। খণ্ড ৬৮। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০।