অ্যাবোটাবাদ জেলা
অবয়ব
| অ্যাবোটাবাদ জেলা Abbottabad District ایبٹ آباد | |
|---|---|
| জেলা | |
১৯০৭ সালে অ্যাবোটাবাদ শহরের দৃশ্যে | |
| স্থানাঙ্ক: ৩৪°০০′ উত্তর ৭৩°০০′ পূর্ব / ৩৪.০০০° উত্তর ৭৩.০০০° পূর্ব | |
| দেশ | |
| প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
| প্রতিষ্ঠাকাল | ১৮৫৩ |
| রাজধানী | অ্যাবোটাবাদ |
| আয়তন[১] | |
| • মোট | ১,৯৬৭ বর্গকিমি (৭৫৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭)[২] | |
| • মোট | ১৩,৩২,৯১২ |
| • জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
| ইউনিয়ন পরিষদের সংখ্যা | ৫১ |
| তহসিলের সংখ্যা | ২ |
| ওয়েবসাইট | www |
অ্যাবোটাবাদ জেলা (ضِلع ایبٹ آباد) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা। এটি হাজারা বিভাগের অংশ এবং অ্যাবোটাবাদের প্রধান শহর যেটি ১,৯৬৯ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।[৩] ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলার উত্তরে প্রতিবেশী জেলা মনসেহরা, পূর্বে মুজাফফারাবাদ, পশ্চিমে হরিপুর, দক্ষিণে রাওয়ালপিন্ডির সীমানা ঘিরে রেখেছে।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৮,৮১,০০০ জন।[১] ধারণা করা হয়ে থাকে যে, ২০০৮ সালে এটি বেড়ে ১.০৫ মিলিয়ন হবে।[৪]
উপবিভাগ
[সম্পাদনা]অ্যাবোটাবাদ জেলায় ২টি তহসিল রয়েছে: একটি অ্যাবোটাবাদ তহসিল ও অপরটি হাভেলিয়ান তহসিল এবং এর পাশাপাশি একটি নগর প্রশাসন এলাকা নওয়াশহরে রয়েছে।
জেলাটিতে প্রায় ৫১টি ইউনিয়ন পরিষদ রয়েছে, যার মধ্যে থেকে অ্যাবোটাবাদ ৩৮টি তহসিলে এবং হাভেলিয়ানের ১৩টি তহসিল।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Abbottabad District at a Glance"। Islamabad: Population Census Organization। ২ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১২।
- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Geography of District Abbottabad"। ২৯ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "District Profile: Northern Khyber Pakhtunkhwa – Abbottabad"। ১৬ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
উইকিমিডিয়া কমন্সে অ্যাবোটাবাদ জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে।