গোদাঠুঁটি মানিকজোড়
| গোদাঠুঁটি মানিকজোড় | |
|---|---|
| পুরুষ গোদাঠুঁটি মানিকজোড় | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | Ciconiiformes |
| পরিবার: | Ciconiidae |
| গণ: | Ephippiorhynchus |
| প্রজাতি: | E. senegalensis |
| দ্বিপদী নাম | |
| Ephippiorhynchus senegalensis (Shaw, 1800) | |
গোদাঠুঁটি মানিকজোড় (বৈজ্ঞানিক নাম: Ephippiorhynchus senegalensis) Ciconiidae (সাইকোনিডাই) গোত্র বা পরিবারের অন্তর্গত Ephippiorhynchus (ইফিপিওরাইঙ্কাস) গণের এক প্রজাতির বৃহদাকৃতির জলচর পাখি। পাখিটি সাব-সাহারান আফ্রিকা থেকে মধ্য আফ্রিকার দক্ষিণাংশ পর্যন্ত এরা বিস্তৃত। গোদাঠুঁটি মানিকজোড়ের বৈজ্ঞানিক নামের অর্থ সেনেগালের জিনঠুঁটি (গ্রিক ephippios = ঘোড়ার জিন, rhunkhos = ঠোঁট; লাতিন: senegalensis = সেনেগালের)। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১ কোটি ২৭ লাখ বর্গ কিলোমিটার।[১] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে যাচ্ছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. ২০০৪ সালে এ প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[২] সারা বিশ্বে পূর্ণবয়স্ক গোদাঠুঁটি মানিকজোড়ের সংখ্যা ৬৭০-১৭,০০০টি।[১] এরা একপ্রজাতিক, অর্থাৎ কোন উপপ্রজাতি নেই।
বিস্তৃতি
[সম্পাদনা]আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র মধ্যভাগ জুড়েই গোদাঠুঁটি মানিকজোড়ের বিস্তৃতি। উত্তরে সুদান, ইথিওপিয়া ও কেনিয়া হয়ে দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং পূর্বে গাম্বিয়া, সেনেগাল, আইভরি কোস্ট ও চাদ পর্যন্ত এরা বিস্তৃত।

তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Ephippiorhynchus senegalensis ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জুন ২০১৫ তারিখে, BirdLife International এ গোদাঠুঁটি মানিকজোড় বিষয়ক পাতা।
- ↑ Ephippiorhynchus senegalensis ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ নভেম্বর ২০১২ তারিখে, The IUCN Red List of Threatened Species এ গোদাঠুঁটি মানিকজোড় বিষয়ক পাতা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Saddle-billed Stork - The Atlas of Southern African Birds, গোদাঠুঁটি মানিকজোড় বিষয়ক আরও তথ্য।