কেন্দ্রপাড়া জেলা
| কেন্দ্রপাড়া জেলা କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା | |
|---|---|
| ওড়িশার জেলা | |
ওড়িশায় কেন্দ্রপাড়ার অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | ওড়িশা |
| প্রশাসনিক বিভাগ | কেন্দ্রীয় ওড়িশা বিভাগ |
| সদরদপ্তর | কেন্দ্রপাড়া |
| তহশিল | ৯ |
| আয়তন | |
| • মোট | ২,৬৪৪ বর্গকিমি (১,০২১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৪,৪০,৩৬১ |
| • জনঘনত্ব | ৫৪০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৮৫.১৫ শতাংশ |
| • লিঙ্গানুপাত | ১০০৭ |
| গড় বার্ষিক বৃষ্টিপাত | ১৫৬৭ মিমি |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কেন্দ্রপাড়া জেলা (ওড়িয়া: କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. কেন্দ্রাপড়া জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৮ই চৈত্র ১৩৯৯ বঙ্গাব্দে(১লা এপ্রিল ১৯৯৩ খ্রিস্টাব্দে) পূর্বতন কটক জেলা থেকে নতুন কেন্দ্রাপড়া জেলাটি গঠিত হয়৷ জেলাটি ওড়িশার কেন্দ্রীয় ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর কেন্দ্রাপড়া শহরে অবস্থিত এবং কেন্দ্রাপড়া মহকুমা নিয়ে গঠিত৷
নামকরণ
[সম্পাদনা]কেন্দ্রাপড়া জেলার জেলাসদরটি স্থানীয়দের মধ্যে তুলসীক্ষেত্র নামেই অধিক পরিচিত৷ পৌরাণিক কাহিনী অনুযায়ী কৃৃষ্ণজ্যেষ্ঠ বলরাম এই অঞ্চলের অধিপতি কেন্দ্রাসুরকে বধ করে তার কন্যা তুলসীকে বিবাহ করেন৷ কেন্দ্রাসুরের হত্যাকাণ্ডকে ভিত্তি করে জায়গাটির নাম হয় কেন্দ্রাপড়া৷[১]
ইতিহাস
[সম্পাদনা]ভূপ্রকৃতি
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]অবস্থান
[সম্পাদনা]জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের ভদ্রক জেলা জেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলা৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের কটক জেলা৷ জেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের যাজপুর জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের যাজপুর জেলা৷[২] কেন্দ্রপাড়া জেলাটির পূর্বপ্রান্তে রয়েছে বঙ্গোপসাগর৷
জেলাটির আয়তন ২৬৪৪ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ১.৭০%৷
ভাষা
[সম্পাদনা]কেন্দ্রপাড়া জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
ধর্ম
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]মোট জনসংখ্যা ১৩০২০০৫(২০০১ জনগণনা) ও ১৪৪০৩৬১(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ১৪তম৷ ওড়িশা রাজ্যের ৩.৪৩% লোক কেন্দ্রাপড়া জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৪৯২ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৫৪৫ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১০.৬৩% , যা ১৯৯১-২০১১ সালের ১৩.২৭% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০০৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৬৷[৪]
নদনদী
[সম্পাদনা]পরিবহন ও যোগাযোগ
[সম্পাদনা]পর্যটন ও দর্শনীয় স্থান
[সম্পাদনা]ঐতিহ্য ও সংস্কৃতি
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]জেলাটির স্বাক্ষরতা হার ৭৬.৮১%(২০০১) তথা ৮৫.১৫%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৮৭.১১%(২০০১) তথা ৯১.৪৫%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৬৬.৭৬%(২০০১) তথা ৭৮.৯৬% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১১.১৯%৷[৪]