কাশগঞ্জ জেলা
| কাশগঞ্জ জেলা कासगंज जनपद | |
|---|---|
| উত্তরপ্রদেশের জেলা | |
উত্তর প্রদেশে কাশগঞ্জ জেলার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৭°৪৯′ উত্তর ৭৮°৩৯′ পূর্ব / ২৭.৮২° উত্তর ৭৮.৬৫° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | উত্তরপ্রদেশ |
| বিভাগ | আলিগড় |
| প্রতিষ্ঠিত | ২০০৮ |
| সদর দপ্তর | কাশগঞ্জ |
| আয়তন | |
| • মোট | ১,৯৯৩ বর্গকিমি (৭৭০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৪,৩৮,১৫৬ |
| • জনঘনত্ব | ৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • সরকারি | হিন্দি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
| আইএসও ৩১৬৬ কোড | IN-UP-KN |
| সাক্ষরতা | ৬২.৩% |
| ওয়েবসাইট | www |
কাশগঞ্জ জেলা ভারতের উত্তর প্রদেশ রাজ্যর অন্যতম একটি জেলা। হাতরস জেলাটি আলিগড় বিভাগের অন্তর্গত এবং কাশগঞ্জ, পাতিয়ালি ও সাহাওয়ার তহশিল নিয়ে গঠিত। এর সদর দফতর কাশগঞ্জ শহরে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৫ এপ্রিল ২০০৮ সালে এটাহ জেলা থেকে পৃথক হয়ে কাশগঞ্জ, পাতিয়ালি ও সাহাওয়ার তহশিল নিয়ে কানশি রাম নগর নামে নতুন জেলা প্রতিষ্ঠিত হয়। তবে এ নাম সময়িক সময়ের জন্য ছিল। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বিএসপি সভাপতি মায়াবতীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতিবিদ কানশি রামের নামে জেলার নামকরণ করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় আইনজীবিরা প্রতিবাদ সমাবেশ করে এবং স্থানীয়রা চাইছিল যে সাধক তুলসীদাস এখানে জন্মগ্রহণ করায় এটি তাঁর সম্মানে নামকরণ করা হোক।[২] অবশেষে জেলাটি ২০১২ সালে তার আসল নাম কাশগঞ্জ নামে পরিবর্তিত হয়।[৩] কাশগঞ্জ সংলগ্ন জেলাসমুহ হল আলিগড়, বাদাউন, এটাহ, ফারুখাবাদ এবং খায়ের তহশীল।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের জনগণনা ২০১১ অনুসারে কাশগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,৪৩৬,৭১৯ জন,[৪] যা সোয়াজিল্যান্ডের মোট জনসংখ্যার সমান[৫] বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মোট জনসংখ্যার সমান।[৬] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৩৪৫তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭৩৬ জন বা প্রতি বর্গ মাইলে ১,৯১০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.০৫%। কাশগঞ্জ জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৮৭৯ জন মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৬২.৩%।
২০১১ সালে ভারতের জনগণনার সময়ে কাশগঞ্জ জেলার জনসংখ্যার ৯১.৬৪% হিন্দি ভাষা এবং ৮.২৭% উর্দু ভাষাকে তাদের প্রথম ভাষা বলে উল্লেখ্য করেছিল।[৭]
| বছর | জন. | ±% |
|---|---|---|
| ১৯০১ | ৩,৮৬,৩৮৩ | — |
| ১৯১১ | ৩,৮৯,৭৪৭ | +0.9% |
| ১৯২১ | ৩,৭১,১৩৫ | −4.8% |
| ১৯৩১ | ৩,৮৪,৮৯৭ | +3.7% |
| ১৯৪১ | ৪,৪০,৪৯০ | +14.4% |
| ১৯৫১ | ৫,০২,৯৩০ | +14.2% |
| ১৯৬১ | ৫,৮৮,৮৭৯ | +17.1% |
| ১৯৭১ | ৬,৯৯,৮০৬ | +18.8% |
| ১৯৮১ | ৮,২৬,৬১৬ | +18.1% |
| ১৯৯১ | ৯,৯১,২৮৯ | +19.9% |
| ২০০১ | ১২,২৮,৭০৫ | +24.0% |
| ২০১১ | ১৪,৩৬,৭১৯ | +16.9% |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kanshiram Nagar to be State's 71st district"। ১৩ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫।
- ↑ "Lawyers against naming new Kasganj district after Kanshi Ram"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ "Important Cabinet Decisions"। Information and Public Relations Department। ২৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩।
- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Swaziland 1,370,424
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Hawaii 1,360,301
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue