বিষয়বস্তুতে চলুন

কেডিই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেডিই
প্রতিষ্ঠাকাল১৪ অক্টোবর ১৯৯৬; ২৯ বছর আগে (1996-10-14)
প্রতিষ্ঠাতাম্যাথিয়াস এটরিস
ধরনসম্প্রদায়
আলোকপাতমুক্ত সফটওয়্যার
পণ্যsকেডিই প্লাজমা, কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, কেডিই অ্যাপলিকেশনসমূহ, ক্যালিগ্রা স্যুট, ক্রিটা, কেডেভেলে, ডিজিক্যাম, এবং অন্যান্য অনেক
পদ্ধতিশিল্পকর্ম, উন্নয়ন, দলিল রচনা, প্রচার এবং অনুবাদ
ওয়েবসাইটwww.kde.org

কেডিই (ইংরেজি: KDE) মুক্ত সফটওয়্যার উন্নয়নের কাজে নিয়োজিত একটি আন্তর্জাতিক মুক্ত সফটওয়্যার সম্প্রদায়। [১] উন্নয়নের কেন্দ্র হিশেবে কেডিই ব্যবহারকারীদের প্রয়োজনীয় টুল ও অ্যাসেট প্রদান করে, যেটি এ ধরনের সফটওয়্যারের সম্মিলিত উন্নয়নে সহায়ক। কেডিইর জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে কেডিই ডেস্কটপ, কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, এবং ক্রিটা অথবা ডিজিক্যামের মত কিছু ক্রস-প্ল্যাটফর্ম সফটওয়্যার যেগুলো ইউনিক্স ও ইউনিক্স-সদৃশ ডেস্কটপ, মাইক্রোসফট উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডে চালানোর উপযোগী করে তৈরী করা হয়েছে। [২]

কেডিইর সবচেয়ে পরিচিত পণ্য হিশেবে প্লাজমা ডেস্কটপ বেশ অনেকগুলো লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথে পূর্বনির্ধারিত ডেস্কটপ এনভায়রনমেন্ট হিশেবে আসে, যার মধ্যে রয়েছে ওপেনসুয্যে[৩] মাজিয়া, মানজারো লিনাক্স কেডিই, নেটরানার লিনাক্স, চক্র লিনাক্স, কুবুন্টু, পিসি লিনাক্স ওএস এবং কেডিই নিওন(উবুন্টু-ভিত্তিক)।[৪][৫]

পরিদর্শন

[সম্পাদনা]

কেডিই কম্যুনিটির কাজ পরিধি বিচার নিচের সংখ্যাগুলো দিয়ে করা যাবে:

  • কেডিই সর্ববৃহৎ সক্রিয় ফ্রি সফটওয়্যার কম্যুনিটিগুলোর একটি।[৬]
  • ২৫০০ এরও বেশি অবদানকারী কেডিই সফটওয়্যার উন্নয়নে অংশগ্রহণ করে।[৬] প্রত্যাকমাসে প্রায় ২০ জন নতুন ডেভেলপার তাদের প্রথম কোড জমা দেয়।
  • কেডিই সফটওয়্যার ৬০০কোটি লাইন কোডের সমন্বয়ে গঠিত। [৬]
  • কেডিই সফটওয়্যার ১০৮টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। [৭](কিউটি ব্যতিরেকে)
  • কেডিই সফটওয়্যার ৩৪টিরও বেশি দেশে ১১৪ প্রাতিষ্ঠানিক এফটিপি মিররে রয়েছে।[৮]

কেডিই প্রকল্পসমূহ

[সম্পাদনা]
কেডিই প্রকল্প সমূহ
যে ভাষায় লিখিতসি++, কিউটি, কিউএমএল এবং অন্য অনেক
অপারেটিং সিস্টেমএক্স১১ অথবা ওয়েল্যান্ড সহযোগে ইউনিক্স-সদৃশ, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ও ম্যাক ওএস
ধরনমুক্ত সফটওয়্যার
ওয়েবসাইটkde.org উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কেডিই সম্প্রদায় কর্তৃক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা অনেকগুলো পরিচিত মুক্ত সফটওয়্যার প্রকল্প রয়েছে। কেডিই বা কেডিই সফটওয়্যার কম্পিলেশন বলতে আমরা যা বুঝি তার মূলত তিনটি অংশ:

এসব ছাড়াও "এক্সট্রাগিয়ার"-এর আরও কিছু স্বকীয় অ্যাপলিকেশন রয়েছে।

কেডিই প্লাজমা

[সম্পাদনা]
কেডিই প্লাজমা ৫.১৬ ডার্ক ও লাইট থিম দেখাচ্ছে

কেডিই প্লাজমা বিভিন্ন আলাদা ফ্যাক্টর, যেমন ডেস্কটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোনে, এমনকি গ্রত্থিত বা এম্বেডেড যন্ত্রেও চলে সমর্থ একটি ব্যবহারকারী ইন্টারফেস প্রযুক্তি। [৯]

সর্বশেষ প্লাজমা ৫-এর বিভিন্ন আলাদা ওয়ার্কস্পেসের জন্য বৈশিষ্ট্যগুলো হলো:

  • যেকোন মাউজ-চালিত যন্ত্র যেমন ডেস্কটপ বা ল্যাপটপের জন্য প্লাজমা ডেস্কটপ
  • স্মার্টফোনের জন্য প্লাজমা মোবাইল
  • টেলিভিশন এবং সেট-টপ বক্সের জন্য প্লাজমা বিগস্ক্রিন[১০]
  • গ্রত্থিত এবং টাচ-সংবলিত যন্ত্রসমূহ যেমন আইওটি বা অটোমোটিভের জন্য প্লাজমা ন্যানো[১১]
  • লোকাল মিডিয়া চালানোর জন্য প্লাজমা মিডিয়া সেন্টার

ইতিহাস

[সম্পাদনা]
সংস্করণ তারিখ তথ্য
১৪ অক্টোবর ১৯৯৬ কেডিই উন্নয়নের ঘোষণা
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ১ ১২ জুলাই ১৯৯৮
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ২ ২৩ অক্টোবর ২০০০
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ৩ ৩ এপ্রিল ২০০২
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ৪ ১১ জানুয়ারি ২০০৮
কেডিই প্লাজমা ৫ ১৫ জুলাই ২০১৪ পূর্বের কেডিই বা কেডিই এসসিকে কেডিই প্লাজমা, কেডিই ফ্রেমওয়ার্ক ও কেডিই অ্যাপলিকেশনে বিভক্ত করা হলো
কেডিই প্লাজমা ডেস্কটপ ৪.১০-এ কেরাইট

উল্লেখযোগ্য ব্যবহার

[সম্পাদনা]

ব্রাজিলের প্রাথমিক শিক্ষাব্যবস্থা চলে কেডিই সফটওয়্যার চলা কম্পিউটার ব্যবহার করে, যেখানে ৪,০০০ শহরে প্রায় ৪২,০০০-এর মত ইশকুল রয়েছে এবং এ প্রক্রিয়ায় কেডিই সফটওয়্যার প্রায় ৫.২ কোটি শিশুর জন্য ব্যবহৃত হচ্ছে। তাদের ব্যবহার করা ডিস্ট্রিবিউশনটির নাম এডুকেশনাল লিনাক্স, যেটি একটা কুবুন্টু ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। [১২] এর পাশাপাশি আরও হাজার হাজার শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ে কেডিই পণ্য ব্যবহার করে। পর্তুগিজ এবং ভেনিজুয়েলার অনেক বিদ্যালয়েও কেডিই সফটওয়্যার ব্যবহার করা হয়, যথাক্রমে ৭,০০,০০০ ও ১০ লাখ সিস্টেমে। [১৩]

পারদাস যদিও একটি স্থানীয় লিনাক্স ডিস্ট্রিবিউশন, তুর্কি সরকারের অনেকগুলো বিভাগ কেডিই সফটওয়্যার ব্যবহার করে, যার মধ্যে তুর্কি সামরিক বাহিনী, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, তুর্কি পুলিশ এবং এসজিকেও রয়েছে। [১৪][১৪][১৪][১৫][১৬]

নিউক্লিয়ার গবেষণার ইউরোপিয় সংগঠন সার্নও কেডিই সফটওয়্যার ব্যবহার করে। [১৭]

প্রায় ১১,০০০ সিস্টেমে জার্মানি তাদের দূতাবাসে কেডিই সফটওয়্যার ব্যবহার করে।

মঙ্গল অভিযানের সময় নাসা প্লাজমা ডেস্কটপ ব্যবহার করেছিলো। [১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "কেডিই সম্পর্কে"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
  2. ↑ "কেডিই কিরিগামি"। কেডিই। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
  3. ↑ রায়ান পল (২১ আগস্ট ২০০৮)। "OpenSUSE community konfesses love for KDE, makes it default"। কন্ডো নাস্ট ডিজিটাল। আর্স টেকনিকা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
  4. ↑ "KDE neon"। neon.kde.org। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
  5. ↑ "প্লাজমা ৫.১৬ সহ আসা কেডিই নিওন ৫.১৬ এখন ডাউনলোড করতে পারবেন"। ওএমজি! উবুন্টু! (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
  6. 1 2 3 "কেডিই – প্রেস পৃষ্ঠা"। কেডিই। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯।
  7. ↑ "কেডিই স্থানীয়করণ পরিসংখ্যান"। ৫ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
  8. ↑ "কেডিই মিরর সমূহের অবস্থা"। ২৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯। {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 23 নভেম্বর 2010 প্রস্তাবিত (সাহায্য)
  9. ↑ "The KDE Workspaces"। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
  10. ↑ https://invent.kde.org/kde/plasma-bigscreen/
  11. ↑ https://invent.kde.org/kde/plasma-nano
  12. ↑ "LinuxCon: The world's largest Linux desktop deployment"। ২২ আগস্ট ২০১১।
  13. ↑ KDE promo team (সম্পাদক)। KDE promo booklet (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১।
  14. 1 2 3 "Pardus 2009 yolda" (তুর্কি ভাষায়)। ১৪ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯।
  15. ↑ "MSB, Pardus ile 2 milyon dolar tasarruf etti" (তুর্কি ভাষায়)। ১৪ এপ্রিল ২০০৯। ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯।
  16. ↑ "SGK, Pardus'a göç etmeye hazırlanıyor" (তুর্কি ভাষায়)। ১৪ এপ্রিল ২০০৯। ১৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯।
  17. ↑ জোনাথন রিডল (১০ সেপ্টেম্বর ২০০৮)। "KDE Congratulates CERN's Large Hadron Collider"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. ↑ https://mobile.twitter.com/kdecommunity/status/1083093088749436928?lang=en

বহিঃসংযোগ

[সম্পাদনা]