ঐন্দ্রিলা সেন
ঐন্দ্রিলা সেন | |
|---|---|
| জন্ম | ৩১ মার্চ ১৯৯২[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০৪ – বর্তমান |
| সঙ্গী | অঙ্কুশ হাজরা |
ঐন্দ্রিলা সেন (জন্ম: ৩১ শে মার্চ ১৯৯২)[২][৩] একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা ভাষার চলচ্চিত্র এবং ধারাবাহিকে অভিনয় করে থাকেন।[৪][৫] ঐন্দ্রিলা মূলত কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে কাজ করে থাকেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]ঐন্দ্রিলা সেন ২০০৪ সালে জিৎ এবং কোয়েল অভিনীত জনপ্রিয় বাংলা চলচ্চিত্র বন্ধনের মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ২০০৬ সালে মিঠুন অভিনীত অভিমন্যু ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।[৭]
ঐন্দ্রিলা জনপ্রিয় মেগা-ধারাবাহিক ফাগুন বউয়ে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।[৮][৯] ধারাবাহিকটিতে ঐন্দ্রিলার সাথে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, কৌশিক রায়, বিদীপ্তা চক্রবর্তী, লাবণী সরকার, ভরত কৌল, রাজশ্রী ভৌমিক এবং আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।[১০] ঐন্দ্রিলা ‘দুষ্টু’ চরিত্রে সাত পাকে বাঁধা -তেও (২০১৩) অভিনয় করেছিলেন,[১১] যেটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।[১২] আসন্ন চলচ্চিত্র ম্যাজিক-এ তার প্রেমিক অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি।[১৩] ঐন্দ্রিলা শিশুশিল্পী হিসেবে জিৎ, কোয়েল মল্লিক ও শিশুশিল্পী আঁশু বাচের সাথে বন্ধন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। শিশুশিল্পী হিসেবে অভিমন্যু চলচ্চিত্রে 'রিমি' চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ঐন্দ্রিলা বর্তমানে চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে সম্পর্কে আবদ্ধ রয়েছেন।[১৪][১৫]
চলচ্চিত্র
[সম্পাদনা]| সেই চলচ্চিত্রগুলো নির্দেশ করে যেগুলো এখনও মুক্তি পায়নি |
| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০০৪ | বন্ধন | রনির মামাতো বোন | রবি কিনাগী | |
| ২০০৫ | সকাল সন্ধ্যা | |||
| রাজু আঙ্কেল | ||||
| ২০০৮ | রঙিন গোধুলি | |||
| ২০১০ | কৃষ্ণা | |||
| ২০০৬ | অভিমন্যু | রিমি | স্বপন সাহা | |
| ২০২১ | ম্যাজিক | কীর্তি | রাজা চন্দ | |
| ২০২৩ | লাভ ম্যারেজ | শাওন | প্রেমেন্দু বিকাশ চাকী | |
| ২০২৪ | মির্জা: পার্ট ওয়ান - জোকার | মুসকান | সুমিত-সাহিল | |
| ২০২৫ | চন্দ্রবিন্দু | রাজা চন্দ | ||
| ২০২৬ | নারী চরিত্র বেজায় জটিল | আঁখি | সুমিত-সাহিল | |
| আসন্ন | সাজঘর | তারা | অঞ্জন কাঞ্জিলাল | পোস্ট-প্রোডাকশন |
| সান্তা |
ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | ধারাবাহিক | চরিত্র | নেটওয়ার্ক | টীকা |
|---|---|---|---|---|
| ২০০৬-২০০৮ | খেলা | বর্ষা | জি বাংলা | |
| ২০১০-২০১৩ | সাত পাকে বাঁধা | দুষ্টু | ||
| ২০১৮-২০১৯ | ফাগুন বউ | মহুল ঘোষ | স্টার জলসা | |
| ২০২৩ | শ্বেতকলি | উর্ভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৩১ এ পা দিলেন ঐন্দ্রিলা, অঙ্কুশের উপহারে রয়েছে লুকিয়ে কোন হেঁয়ালির উত্তর?"। আনন্দবাজার পত্রিকা। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৪।
- ↑ "TV actress Oindrila Sen turns a year older; Boyfriend Ankush Hazra wishes her in a most romantic way"। www.thetimesofindia.com। ৩১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২০।
- ↑ "Ankush Hazra-oindrila Sen: ঐন্দ্রিলার বিশেষ দিন বলে কথা, প্রেমিকাকে জন্মদিনে কী দিলেন অঙ্কুশ"। আজ তক। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Bengali actress Oindrila Sen focuses on fitness"। Calcutta, India: www.thetimesofindia.com। ১০ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "Sreemoyee: Surprise party leaves Rohit overwhelmed"। Burdwan, India: www.thetimesofindia.com। ৩১ ডিসেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "Oindrila is on cloud nine, thanks all for supporting her"। The Times of India। ৭ আগস্ট ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "Oindrila Sen Bandhan Movie – Get Latest Top Stories On oindrila-sen-bandhan-movie"। www.humppy.com। ২৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২২।
- ↑ "Actor Joey Debroy suggests some tips for gym-enthusiasts"। The Times of India। ১১ আগস্ট ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "Oindrila Sen and Ankush Hazra explore their adventurous side"। The Times of India। ১৭ অক্টোবর ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "Oindrila Sen turns on the heat in a bikini"। The Times of India। ৮ মে ২০১৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "Oiendrila debuts in films"। The Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "#BuzzingNow: Ankush and Oindrila to play the lead in Raja Chanda's next?"। The Times of India। ২৯ জুলাই ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "Ankush-Oindrila's 'Magic' hits the shooting floor, new poster creates a buzz"। The Times of India। ৬ আগস্ট ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "Phagun Bou actress Oindrila Sen to pair up with beau Ankush Hazra in an upcoming movie"। The Times of India। ৩০ জুলাই ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
- ↑ "When actor Ankush Hazra lost a bet to girlfriend Oindrila Sen"। The Times of India। ১৫ জুলাই ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।