বিষয়বস্তুতে চলুন

বিক্রম চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিক্রম চট্টোপাধ্যায়
জন্ম (1988-05-17) ১৭ মে ১৯৮৮ (বয়স ৩৭)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
খোঁজ
এলার চার অধ্যায়
আমি আর আমার গার্লফ্রেন্ডস
সাত পাকে বাঁধা
বৃত্ত
ইচ্ছে নদী
সাহেব বিবি গোলাম
মেঘনাদবধ রহস্য

বিক্রম চট্টোপাধ্যায় (জন্ম: ১৭ মে, ১৯৮৮) হলেন একজন বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তার অভিনীত প্রথম ছবিটি ছিল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মৈনাক ভৌমিক পরিচালিত ছবি বেডরুম। এই ছবিতে একটি ছোটো ভূমিকায় অভিনয় করলেও তার অভিনয় অচিরেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। সেই বছরই তিনি অভিনয় করেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এলার চার অধ্যায় ছবিতে। এই ছবিটি নির্মিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় উপন্যাস অবলম্বনে। এই ছবিতে বিক্রম অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তিনি অভিনয় করেন আমি আর আমার গার্লফ্রেন্ডস, হইচই, বৃত্ত সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে নিজেকে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। ইচ্ছে নদী নামে একটি বাণিজ্য-সফল দৈনিক টেলিভিশন ধারাবাহিকে প্রধান চরিত্র অনুরাগের ভূমিকায় অভিনয় করে বিক্রম বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া সাহেব বিবি গোলাম চলচ্চিত্রে জিকোর ভূমিকায় অভিনয় করেও বিক্রম সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন।

২০১৭ সালে ক্যালকাটা টাইমস বিক্রমকে "টেলিল্যান্ড’স হটেস্ট ম্যান" আখ্যা দেয় এবং ওই পত্রিকার "সর্বাধিক কাঙ্ক্ষিত পুরুষ" তালিকায় তিনি ৫ম স্থান অধিকার করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছরশিরোনামচরিত্রপরিচালক মন্তব্য
২০১২বেডরুমরজতমৈনাক ভৌমিক
এলার চার অধ্যায়অতীনবাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়
৩ কন্যান্যান্সির স্বামীঅগ্নিদেব চট্টোপাধ্যায় ক্যামিও
২০১৩আমি আর আমার গার্লফ্রেন্ডসদীপমৈনাক ভৌমিক
মিসটেকনীলএস.কে.
হইচই
২০১৪আমি শুধু চেয়েছি তোমায়জয়অশোক পতি
গোগোলের কীর্তিজয়পম্পি ঘোষ মুখোপাধ্যায়
বৃত্তরনিসুরজিত ধর []
২০১৫অজানা বাতাসস্যান্ডিঅঞ্জন দাস
২০১৬সাহেব বিবি গোলামজিকোপ্রতিম ডি. গুপ্ত
আতীশআতীশপরমা নেওটিয়া
২০১৭খোঁজসায়ন বসুঅর্ক গঙ্গোপাধ্যায়
মেঘনাদবধ রহস্যঋক বসুঅনীক দত্ত
২০২৩ শহরের উষ্ণতম দিনে অরিত্র সেন
২০২৪ পারিয়া তথাগত মুখোপাধ্যায়
সূর্য্য সূর্য্য শিলাদিত্য মৌলিক []
২০২৫ পারিয়া ২

টেলিভিশন

[সম্পাদনা]
বছর ধারাবাহিক চরিত্র চ্যানেল
২০১০ - ২০১১সাত পাকে বাঁধারাজাজি বাংলা
২০১৩সখীঅয়নস্টার জলসা
বিগ বস বাংলাপ্রতিযোগীইটিভি বাংলা
২০১৪ - ২০১৫ডোলি আরমানোঁ কী[]যশ সিংহানিয়া (ক্যামিও)জি বাংলা
২০১৫ - ২০১৭ইচ্ছে নদী[]ড. অনুরাগ বন্দ্যোপাধ্যায় / বিক্রমস্টার জলসা
২০১৮ - চলছেফাগুন বউঅয়নদীপ ওরফে রোদ্দুরস্টার জলসা

বিজ্ঞাপন

[সম্পাদনা]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছরঅভিনীত চলচ্চিত্র / টেলিভিশন ধারাবাহিকপুরস্কারফলাফল
২০১১সাত পাকে বাঁধাবিগ রাইজিং স্টার অ্যাওয়ার্ডস – শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতামনোনীত
২০১১সাত পাকে বাঁধাজি বাংলা গৌরব পুরস্কার – শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতামনোনীত
২০১১সাত পাকে বাঁধাজি বাংলা গৌরব পুরস্কার – শ্রেষ্ঠ অন স্ক্রিন জুটিবিজয়ী
২০১১সাত পাকে বাঁধাটেলি সম্মান – শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতামনোনীত
২০১২এলার চার অধ্যায়বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ডস – শ্রেষ্ঠ নবাগত পুরুষবিজয়ী
২০১৬ইচ্ছেনদীটেলি সিনে পুরস্কার - শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতাবিজয়ী
২০১৬ইচ্ছেনদীটেলি অ্যাকাডেমি পুরস্কার - শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতাবিজয়ী
২০১৬ইচ্ছেনদীস্টার জলসা পরিবার পুরস্কার – স্টাইল আইকন অফ দ্য ইয়ারমনোনীত
২০১৬ইচ্ছেনদীটেলি অ্যাকাডেমি পুরস্কার – শ্রেষ্ঠ টেলিভিশন অন স্ক্রিন জুটিবিজয়ী
২০১৬-২০১৭সাহেব বিবি গোলামবিএফজেএ পুরস্কার – খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতামনোনীত
২০১৭সাহেব বিবি গোলামআইবিএফএ পুরস্কার - খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতামনোনীত
২০১৭ইচ্ছেনদীস্টার জলসা পরিবার পুরস্কার – স্টাইল আইকন অফ দ্য ইয়ারবিজয়ী
২০১৭ইচ্ছেনদীটেলি অ্যাকাডেমি পুরস্কার – জনপ্রিয়তম টেলিভিশন অভিনেতাবিজয়ী
২০১৭ইচ্ছেনদীটেলি সিনে পুরস্কার – শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতামনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vikram Chatterjee actor"। itimes.com।
  2. "My hero threw tantrums like a heroine: Ena"The Times of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪
  3. "ভেজা শরীরে সিগারেটে সুখটান বিক্রমের, ভিডিও শেয়ার করে বিশেষ ঘোষণা অভিনেতার"sangbadpratidin (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪
  4. "Cine Stars Ki Khoj finalist Vikram Chatterjee debuts with 'Doli Armaanon Ki'"The Times of India। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৪
  5. "Vikram to star in new TV soap"The Times of India। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]